আর্ট পোস্টঃ বৃত্তের মধ্যে জানালার দৃশ্যের ছবি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001

আজ ৮ জানুয়ারি ২০২৪ ইং:।

বাংলায় ২৪ পৌষ ১৪৩০খ্রিষ্টাব্দ।

আরবি ২৫ জমাদিউস সানি ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি। বেশ কয়দিন ধরে বেশ শীত পড়ছে। রাজশাহী বিভাগে শীত মনে হয় একটু বেশি পড়ে বলে মনে হচ্ছে আমার কাছে। শীতে চলা ফেরা করা খুবই কষ্ট দায়ক হিয়ে পড়ছে। যাই হোক শীত যতই হোক না কেন জীবন যাত্রা কিন্তু কারও থেমে থাকছে না। সবাই সবার কর্ম নিয়ে ব্যাস্ত।

যাই হোক আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। একটি জানালার সুন্দর দৃশ্য ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।

ফাইনাল লুক

IMG_20240108_134125.jpg

IMG_20240108_192025.jpg

প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেনসিল
কাটা কম্পাস
রঙিন কলম
রাবার


প্রথম ধাপ

প্রথমে একটি সাদা কাগজের উপর কাটাকম্পাস কলম দিয়ে গোল বৃত্ত অঙ্কন করেন নিয়েছি। বৃত্তের মাঝখান বরারবর এর একটু নিচ দিয়ে দুটি লাইন টেনে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

লাইনের নিচ দিয়ে দুইটি করে দাগ কেটে নিয়েছি। দেখতে অনেকটা র‍্যালিং এর মতো লাগবে। এর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় কলম দিয়ে ভরাট করে দিতে হবে।

তৃতীয় ধাপ

IMG_20240108_130218.jpg

এবার বৃত্তের বাকি যে জায়গা আছে সেখানে দুই পাশ দিয়ে বাকা করে পেনসিল দিয়ে দাগ করে নিয়েছি। উভয় পাশে একই ভাবে বাঁকা করে দাগ কেটে নিয়েছি সেগুলা দেখতে জালানার দেওয়া পর্দার মত লাগবে।

চতুর্থ ধাপ

এরপর জানালার পর্দা গুলা সুন্দর করার জন্য পেন দিয়ে ডিজাইন করেছি। যাতে সেগুলা দেখতে একদম আসল এর মতো লাগে।

পঞ্চম ধাপ

IMG_20240108_130315.jpg

এবার দুই পর্দার মাঝখানে একটা সুন্দর ঝুলন্ত টব সহ ফুল এঁকে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240108_130334.jpg

ফুলের টব এঁকে নেওয়ার পর জানালার সামনে যে র‍্যালিং এঁকে ছিলাম তার সাথে একটা লতা এঁকে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20240108_130346.jpg

লতা এঁকে নেওয়ার পর তার সাথে পাতা এঁকে নিয়েছি। যেন দেখে মনে হয় র‍্যালিং এর সাথে একটি লতানো গাছে জন্ম নিয়েছে।

পোস্টের ধরনআর্ট পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

দারুন একটি দৃশ্য অঙ্কন করলেন ভাই আপনি। সত্যি বেশ ভালই লাগলো আপনি বৃত্তের ভিতর জানালার দৃশ্য অংকন করলেন। আমার কাছে পেন্সিল আর্ট খুবই ভালো লাগে। যেহেতু আপনি সাদা কালো পেন্সিল আর্ট করলেন। জানালার দৃশ্য গুলো খুব সুন্দর ভাবে আঁকলেন। অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামত করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ভাইয়া এখন ঠান্ডা সব জায়গায় পড়ছে শুধু রাজশাহী না। যাইহোক বৃত্তের মধ্যে আপনার জানালার দৃশ্যটি বেশ চমৎকার হয়েছে। এ ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বৃত্তের মধ্যে জানালার দৃশ্যের খুব সুন্দর একটি ছবি আর্ট করেছেন। এটা দেখতে খুব ভালো লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু কষ্ট করে আমার পোস্টে কমেন্ট করার জন্য।

 3 years ago 

বৃত্তের মধ্যে অঙ্কিত জানালার দৃশ্যটি দেখতে চমৎকার লাগছে। আপনি খুব সুন্দরভাবে পেন্সিল থেকে একটি অংকন করেছেন এবং আমাদের মাঝে ধাপে উপস্থাপন করেছে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ অসাধারণ একটি আর্ট তৈরি করেছেন তো আপনি। এখানে খুবই সুন্দর ভাবে আপনি বৃত্তের ভিতরে জানালার দৃশ্য অংকন করে ফেলেছেন৷ বৃত্তের মধ্যে কোন ধরনের আর্ট করতে অনেক কষ্ট করতে হয়৷ যা আপনার আর্ট দেখেই বুঝতে পারলাম৷ খুবই সুন্দরভাবে আপনি বৃত্তের ভেতর জানালার সবগুলো ডিজাইন ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

বৃত্তের মধ্যে খুব সুন্দরভাবে জানালার দৃশ্য অংকন করেছেন। এ ধরনের অংকন গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সার্কেলের মধ্যে অংকনটি করাই দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপুকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কিছু কথা আমার পোস্টে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি বৃত্তের মধ্যে খুব সুন্দর ভাবে জানালার দৃশ্যের আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। জানালার সামনে রেলিং এর মধ্যে খুব সুন্দর ভাবে লতাপাতা এঁকেছেন আবার উপরে খুব সুন্দর একটি ফুলের টব দিয়েছেন। সবমিলিয়ে আপনার এই আর্ট বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার প্রশংসা মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। জানি না এত প্রসংশা পাওয়ার যোগ্য কিনা কিন্তু মতামত পড়ে ভালো লাগলো৷ ধন্যবাদ আপু উৎসাহিত কারো জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38