আজব বাঙালি
অনেক সময় না আমরা নিজেরাই নিজেদের কে এই বলে গালি দেই যে, তুই তো পাক্কা বাঙালি।এটা দ্বারা কি সুনাম বুঝাই?নিশ্চই না।হাসি-টিটকারির ছলে এই কথা বলে থাকি।বলার পিছে অবশ্য অনেক কারনও থাকে।আমাদের বাঙালি সমাজে কিছু কথা আছে,যেগুলোকে আমরা তথা আধুনিক প্রজন্ম বিশ্বাস না করলেও দাদি-নানিরা মনে প্রাণে বিশ্বাস করেন।আজ সেগুলোই বলবো।আর হ্যাঁ বলে রাখি,এটা কিন্তু অন্যান্য দিনের মতো পোস্ট না।হাস্যকর বলা যেতে পারে।সেজন্য কারো কিছু মনে করা চলবে না কিন্তু বলে রাখলাম।
১/কিরে কাশেম,কই যাস?রহিমের কথা শুনে পিছন ফিরে না তাকিয়ে কাশেম নিজের মতো চলতে লাগলো।বাড়ি ফিরে কাশেম মাকে বললো আর তার মা রহিমকে বললো;
পেছন থেকে ডাকবিনা,ঘোর অমঙ্গল হয়।
২/ কাশেম স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতেই সামনে একটা কালো বিড়াল দেখলো।সাথে সাথে মা বলে উঠলো,
আজ আর স্কুল যাওয়ার দরকার নেই।বিড়াল দেখেছিস,বিপদ হতে পারে।
৩/কাশেমের এক প্রতিবেশি কাশেমের মাথায় দুইটা পাক দেখে হাসতে হাসতে বললো,
বাবা কাশেম তোমার তো দুইটা বিয়ে হবে।
৪/পরিক্ষার দিন কাশেম একটা ডিম খেয়েছে।সেটা দেখে মা বললো,
হায় রাম,এটা কি করলি?এখন তো পরিক্ষাতেও ডিম পাবি।
Link
৫/কাশেম খাবার খাচ্ছিলো।হঠাৎ করে হেচকি উঠলো।তাতে মা বললো,
কোন মানুষ আবার এ সময় আমার ছেলেটার নাম নিতে গেলো রে।
৬/কাশেমের খাওয়া শেষ।খাওয়া শেষ করেই কাশেম গা মোচড় দিল।মা আবার বললো,
আবার খা,সব খাওয়া তো কুকুরের পেটে দিলি।
৭/রোদ আর বৃষ্টি একসাথে হতে দেখে মা কাশেমকে বললো,
খেকশেয়ালের বিয়ে হচ্ছে।
৮/আত্মীয়ের বাসায় গিয়ে কাশেম জোড়া কলা খেয়ে ফেলেছিল।এতে আত্মীয় বললো,
কাশেম তোর তো এবার জোড়া বাচ্চা হবে।
৯/সন্ধ্যায় ঘরের আলো বন্ধ করে কাশেম শুয়ে ছিল।মা বললো,
ঘর অন্ধকার রাখতে নেই, অমঙ্গল হয়।
১০/শুয়ে থাকতে থাকতে কাশেম বাম হাতের তালু চুলকাচ্ছিল।তা দেখে মা বললো,
আজ তো টাকা পাবি মনে হয়।
বেচারা কাশেম।যাই করতে যাক শান্তি কোথাও নেই।ব্যক্তিগতভাবে আমি কিন্তু এগুলোতে একটুও বিশ্বাসী নই।তারপরেও প্রায় প্রতিদিনই এমন অনেক কথা শুনতে হয়,যা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেই।
আমার তো মনে হয় আপনাদের সাথেও এমন অনেক ঘটনাই ঘটে।মন চাইলে জানাইতে পারেন।আগেই বলেছি আজকের পোস্টটি হাস্যকর ভেবেই করেছি।কারো মনে আঘাত হানলে বা খারাপ লাগলে আমি আগে থেকেই দুঃখিত।
Cc.@farhantanvir
Date.22/09/21
ভাই অসাধারণ লিখেছেন। সত্যি আপনি যতগুলো পয়েন্ট লিখেছেন এগুলো অক্ষরে অক্ষরে সত্যি। আমি নিজেই প্রায় প্রতিদিন এই কথাগুলোর শিকার হয়। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এবং অনেক কুসংস্কৃতি সম্পর্কে তুলে ধরেছেন।
বুঝানোর কৌশলটা সুন্দর ছিল।