উদার মনের মানুষ পশু পাখির প্রতি ভালোবাসা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭-০২-২০২৪)

IMG20240117100804.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি উদার মনের মানুষ পশু পাখির প্রতি ভালোবাসা। আজকে সকাল বেলা থেকে এখন পর্যন্ত বেশ ব্যস্ত সময় পার করছি। গতকাল বিকেল বেলার দিকে কুষ্টিয়াতে ডক্টর দেখানোর উদ্দেশ্যে গিয়েছিলাম। বিকেল বেলায় ডক্টর দেখাতে গিয়ে এবং টেস্ট করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তাই কালকে সন্ধ্যার আগে কোন রিপোর্ট হাতে পেয়েছিলাম না বলেই রাতে মামার বাসাতে ছিলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠে মামার বাসা থেকে খাওয়া-দাওয়া শেষ করে আবারো রিপোর্ট নেওয়ার জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চলে এসেছিলাম। সেখান থেকে রিপোর্ট সংগ্রহ করে আবারো ডক্টর কে দেখিয়ে ছিলাম। ডক্টর সেই রিপোর্ট অনুযায়ী বেশ কিছু ঔষধ লিখেছে সেগুলো কিনে আমি এবং আমার ছোট দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে আবারো আপনাদের মাঝে বসে গেলাম আজকের পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করা যাক........

IMG20240117100714.jpg

IMG20240117100724.jpg

বেশ কিছুদিন আগে আমি তখন গাংনীতে সকাল ভোর বেলায় কোচিং এর উদ্দেশ্যে যেতাম। একদিন কোচিং শেষ করে বাইরে বের হয়ে দেখি আমাদের বাজারের উপরে একজন লোক অনেক সুন্দরভাবে পাখিগুলোকে চানাচুর খাওয়াচ্ছে। সত্যি লোকটির এত বড় মনের উদারতা দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে আমার কাছে মনে হয়েছিল পাখিগুলোকে সেই লোকটি প্রায় দিন এভাবে খেতে দেয় ঠিক একই সময় এখন প্রায় দিন দেখা যায় লোকটি ওখানে পাখিগুলোকে চানাচুর খেতে দেয়। ওই লোকটি যখন দোকান থেকে চানাচুরের প্যাকেট নিয়ে আসলো পাখিগুলো অনেক সুন্দর ভাবে সেই মাটিতে এসে বসে গেল চানাচুর দেওয়ার আগেই। তারপরে লোকটি চানাচুরের প্যাকেট ছেড়ে পাখিগুলোকে অনেক সুন্দর ভাবে খাওয়াতে ছিল।

IMG20240117100737.jpg

IMG20240117100706.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও অনেক সুন্দর ভাবে দুটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে সেখানে অনেকগুলো পাখি ছিল লোকটি প্রত্যেকবার হাতে অল্প কিছু করে চানাচুর নিচ্ছে এবং চারি সাইডে ছিটিয়ে দিচ্ছে পাখিগুলো বেশ সুন্দরভাবে খেতে ছিল। আসলে পশু পাখির প্রতি এত মায়া মমতা ভালবাসা একজন মানুষকে দেখে সত্যিই আমি সেই দিন বেশ মুগ্ধ হয়েছি। লোকটি যখন পাখিগুলোকে খাবার দিতে ছিল তখন আরো অনেক লোক চারি সাইডে দাঁড়িয়ে দেখতেছিল। এগুলো ছিল প্রত্যেকটি শালিক পাখি। আমার কাছে এগুলো দেখে মনে হয়েছিল এই পাখিগুলো প্রত্যেকটি গ্যাং শালিক। আসলে এই পাখির মধ্যেও আবার অনেক ধরনের পাখি দেখা যায়।

IMG20240117101028.jpg

IMG20240117100910.jpg

এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুটি ছবি তুলে শেয়ার করেছি। আসলে লোকটি যখন পাখিগুলোকে অনেক সুন্দর ভাবে খাবার দিতে ছিল পাশ থেকে একজন সাংবাদিক এসে অনেক সুন্দর ভাবে ভিডিও করা শুরু করেছিল। এবং ভিডিও সরাসরি আমাদের গাংনীর চোখ নামে একটি চ্যানেলে লাইভ চলছিল। সাংবাদিক লোকটির কাছে জানতে চেয়েছিল এই পাখিগুলোকে খেতে দেওয়ার মূল রহস্য কি এবং আপনি এগুলোকে প্রতিদিন খেতে দেন কেন। লোকটি এই সব কিছু প্রশ্নের উত্তর বেশ ভালোভাবেই দিয়েছিল। সত্যি পশু পাখির প্রতি এত মমতাময়ী একজন মানুষকে দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল।

IMG20240117100742.jpg

IMG20240117100730.jpg

সেখানে আমরা বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিলাম পাখিগুলো সহ লোকটির ছবি তুলেছিলাম এবং লোকটির সাথে আমরা সকলেই কথা বলেছিলাম। পরবর্তীতে জানতে পারি এই লোকটির দোকান রয়েছে এখানে প্রায় প্রত্যেকদিন সকাল বেলায় এই পাখিগুলোর খেতে দেয় তাই পাখিগুলো সকাল হতেই না হতেই এখানে এসে হাজির হয়ে যায়। শীতের সকালে এইসব দৃশ্য গুলো দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আশা করি আজকের লেখা এই পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সত্যিই এমন দৃশ্য দেখে মনটা ভরে গেল। এমন ভালো উদার মনের মানুষ এখন কয়জন আছে। আপনার ব্লগের মাধ্যমে ওনার এই ঘটনা পড়ে এবং দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি শিক্ষামূলক ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আপু ওই ব্যক্তির এমন উদার মনের মানসিকতা দেখে সত্যি আমিও বেশমুগ্ধ হয়ে ছিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পশু পাখির প্রতি তার কতটা ভালোবাসা এটাই তার অনেক বড় প্রমাণ । এরকম দৃশ্যগুলো দেখলে সত্যিই ভালো লাগে মনটা ভরে যায় । চারিপাশে শালিকের ঝাঁক তাদেরকে খাওয়ানো হচ্ছে এই তৃপ্তি টা এই অনুভূতিটাই অন্যরকম। খুব সুন্দর করে দৃশ্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো এর আগে এরকম পাখির খাওয়ানোর বিষয়টি নিয়ে নিউজ দেখেছিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে পশু পাখির প্রতি হৃদয়ের মাঝে এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করে। পশু পাখি ভালোবাসার এমন দৃশ্য দেখলে প্রাণ জুড়ে যায়। আসলে এমন ভাবে পাখিগুলো মানুষটির চারপাশে রয়েছে দেখতে সত্যি বেশ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহিত করা জন্য।

 2 years ago 

বাহ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। লোকটির এভাবে পাখিকে খাবার দেওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। লোকটির মহৎ গুনের প্রশংসা করতে হয়। এই সুন্দর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তবে পাখি চেনাচুর খায় এই প্রথমবার দেখলাম। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু এই সুন্দর দৃশ্যটি দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল।

 2 years ago 

সত্যি লোকটির প্রতি পাখিগুলোর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। যেখানে লোক দেখলে পাখি ভয়ে উরে যায়। আর এই লোকটি সবগুলো পাখির মাঝখানে দাড়িয়ে সুন্দর ভাবে চানাচুর খাওয়াচ্ছ। আপনার পোস্টের মাধ্যমে এমন সুন্দর একটি দৃশ্য দেখতে পেয়ে সত্যি মনটা ভরে গেলো। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি পাখিরা মানুষ দেখলে ভয় উড়ে যায় কিন্তু লোকটি যখন খেতে দিয়েছিল পাখিগুলো এসে চারি সাইডে বসেছিল অনেক সুন্দর ভাবে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65744.89
ETH 1791.09
USDT 1.00
SBD 0.43