নদী পার হয়ে নদীর ওপারের সৌন্দর্য উপলব্ধি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নদীর ওপারের সৌন্দর্য নিয়ে । এই তো কয়েকদিন আগে আমি নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম সে বিষয়ে এর আগে একটি পোস্টে লিখেছিলাম । অনেক দূর হেঁটে যখন নদীর পাড়ে পৌঁছলাম তখন নদীর পাড়ের সৌন্দর্য বেশ ভালো লাগছিল দেখতে । সেখানে যেয়ে দেখলাম বেশ লোকজন নদীর পাড়ে ভীড় করেছে ।কেউ নদীতে পা ডুবাচ্ছে , কেউবা নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করছে । কেউবা নদী পার হয়ে নদীর ওপারে যাচ্ছে । সবার যাওয়া দেখে আমারও যেতে মন চাইলো নদীর ওপারে । তখন আমি আমার হাজবেন্ড কে বললাম আমরাও চলো নদীর ওপার থেকে ঘুরে আসি । তারপর আমরাও নদীর ওপারে যাবার জন্য সিদ্ধান্ত নিলাম ।তারই কিছু ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে ।



20230317_164458.jpg

20230317_164413.jpg

শান্ত নদীর পাড়ে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম । এভাবে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল । হালকা বাতাস বয়ে যাচ্ছিল । বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এসেছিল নদীর পাড়ের সৌন্দর্য উপলব্ধি করার জন্য । আসলে বিকেলবেলা নদীর পাড়ে গেলে মনটা এমনিতেই বেশ ভালো লাগে।



20230317_164443.jpg

20230317_164523.jpg

20230317_164321.jpg

অনেকে নদীতে অল্প পানিতে নেমে পা দুবাচ্ছিল । আসলে নদীতে বালু থাকার কারণে নদীর পানিতে বালুর ভিতরে হেঁটে পা ডুবিয়ে থাকতে বেশ ভালো লাগে । আমার মেয়েও বায়না ধরেছিল নদীতে পা ডুবিয়ে থাকার জন্য । কিন্তু পানিতে পা ভেজালে আমাদের আবার বালুর ভেতর দিয়ে হেঁটে যেতে হবে পা কাদামাটি হয়ে যাবে এজন্য আমি পানিতে নামতে দেইনি । তার বেশ মন খারাপ হয়েছিল ।

20230317_164740.jpg

তারপর আমরা একটি নৌকায় উঠে পড়লাম নদীর ওপারে যাবার জন্য । এখানে নদীর ওপারে যাওয়া আসার একবারে ভাড়া নিয়ে নেয় । একটি নৌকায় করে নামিয়ে দিয়ে আসে কিছুক্ষণ পরে আবার আরেকটি নৌকায় ফিরে আসা যায় । তবে একেকজনের ভাড়াটা বেশ বেশি রাখে এরা ।



20230317_165825.jpg

নদীর পাড়ে পৌঁছানোর পর নৌকা থেকে নামার পর কিছুদূর হাঁটলাম । কিছুদূর হাঁটার পর দূরের এই দৃশ্যটি দেখতে পেলাম । বেশ ভাল লাগল দৃশ্যটি । এই রাস্তা যেন বহুদূর চলে গিয়েছে । এই রাস্তা ধরে হেঁটে যেতে পারলে বোধহয় ভালো লাগতো।



20230317_165924.jpg

এই গাছ টি দেখে ভীষণ ভালো লাগলো । গাছটি যেন অন্যরকম সৌন্দর্য বহন করছিল । মাঠের মাঝখানে এরকম একটি ঝাপটানো গাছ দেখে সত্যি ভীষণ ভালো লেগেছিল আমার কাছে । তাই তো গাছের একটি ফটোগ্রাফ তুলে রাখলাম ।



20230317_165809.jpg

20230317_165945.jpg

20230317_170119.jpg

নদীর ওপারে আরো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম । আসলে এ ধরনের জায়গায় হাঁটতে বেশ ভালই লাগে । মাঠের পর মাঠ খালি জায়গা পড়ে আছে দেখতে ভীষণ ভালো লাগে ।এর আগে একবার এখানে এসেছিলাম যখন কাশফুলে ভোরে ছিল ।



20230317_170055.jpg

20230317_170104.jpg

নদীর পাড়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে নদী দেখতে ভীষণ ভালো লাগছিল । দূরের মানুষগুলোকে পিঁপড়ের মতো দেখা যাচ্ছিল । নদীর পাড়ে একটি ঘোড়ার গাড়ি দাঁড়ানো ছিল । এখানে ঘোড়ার গাড়ি করে মালামাল নদীর পাড়ে নিয়ে আসা হয় । এখানে মানুষজন বাইকে করে নদীর পাড়ে আসা-যাওয়া করে । তাছাড়া অন্য কোন মাধ্যম নেই । কিছু সময় থেকে আবার আমরা নৌকা করে নদী পার হয়ে চলে এলাম । সময়টা বেশ ভালো কেটেছিল । আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

নদী কেন্দ্রের জায়গা ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে।। ছোটবেলা থেকেই পদ্মা নদীর পাড়ে বড় হয়েছি যার জন্য নদীর প্রতি আলাদা একটি ভালোবাসা কাজ করে।।
আপনার ফটোগ্রাফি এবং ভ্রমণ কাহিনী খুবই সুন্দর ছিল ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 years ago 

ভাইয়া ছোটবেলা থেকে আপনি পদ্মা নদীর পাড়ে বেড়ে উঠেছেন জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।আসলে নদীর প্রতি ভালোবাসা সবারই থাকে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

নদীর সৌন্দর্য আমার কাছে সব সময় অনেক ভালো লাগে ।নদীর পারে দাঁড়িয়ে থাকতে প্রান জুড়িয়ে যায়। আপনি নদীর ওপারে গিয়ে বেশ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং নিজেও অনেক অনেক সময় ভালোই কাটিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন নদীর পারে দাঁড়িয়ে থাকলে সত্যি প্রাণ জুড়িয়ে যায় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

নদী পার হয়ে নদীর ওপারের সৌন্দর্য দেখতে খুবই সুন্দর। নদীর পাড় সময় কাটাতে অনেক ভালো লাগে। আপনি একসাথে দুটো কাজ করে নিয়েছেন। একদিকে নদীর সৌন্দর্য উপভোগ করা হলো আর এর সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করাও হলো। নদীর ওপারের প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক এই দৃশ্য দেখলে মন ভরে যায়। নদীর ওপারে দাঁড়িয়ে থাকা গাছটি যেন নদীর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু নদীর ওপারের গাছটি সত্যি চমৎকার ছিল । যার জন্য ফটোগ্রাফি না করে পারলাম না ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

নদীর পাড়ে খুবই সুন্দর সময় পার করেছেন। ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আসলে নদীর পাড়ে মুহূর্ত গুলো খুবই ভালো লাগে। নদী পার হয়ে ওপারের অসাধারণ মুহূর্ত উপভোগ করেছেন। ফটোগ্রাফি ছিল জাস্ট অসাধারণ।

 3 years ago 

ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

 3 years ago 

আমার কাছেও নদী,মাঠ প্রান্তর, সবুজ প্রকৃতি এসবের প্রতি অনেকটা দূর্বলতা কাজ করে বলতে গেলে সময়ে অসময়ে এসবের সাথে সময় অতিবাহিত করতে অনেক ভালো লাগে ৷ যখনি মন খারাপ লাগে ঠিক তখনি আমি ও নদীর বালুর চর যাই ৷ মনটা কিছুক্ষনের জন্য নদীর বড় বিশালতার সাথে মিশিয়ে নেই ৷ নদীর এমন রুপ সৌন্দর্য তার প্রতি আমাকে আকৃষ্ট করে ৷

যা হোক আপনি পরিবার সহ নদীর বালুর চরে দারুন একটি সময় অতিবাহিত করছেন ৷ তা ছবি গুলো দেখে বোঝা যাচ্ছে ৷ নৌকা হয়ে নদীর ওই পারে আবার ফিরে আসা ৷ সবমিলে অনেক ভালো লাগলো আপু ৷

 3 years ago 

ভাই আপনার মন খারাপ হলে আপনি নদীর কাছে চলে যান বিষয়টা বেশ ভাল লাগল । আসলে নদীর কাছে গেলে সত্যিই মন ভালো হয়ে যায় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

নদী পার হয়ে নদীর ওপারের সৌন্দর্ময় ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। সত্যি অসাধারণ দৃশ্য। আসলে নদীর পাড়ে দৃশ্য যতো দেখি ততোই ভালো লাগছে। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন নদীর পারের দৃশ্য যতো দেখা যায় ততই ভালো লাগে । কারণ তার সৌন্দর্য অনেক বেশি থাকে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

নদী পার হয়ে নদীর ওপারে সৌন্দর্য উপলব্ধি নিয়ে দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন আপু। নদীর পাড়ের ভিন্ন ভিন্ন চিত্রের ফটোগ্রাফি সেই সাথে সুন্দর বর্ণনা সত্যিই দারুণ হয়েছে। আমার কাছেও নদীর পাড়ে এরকম মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগে। আর নদীর বালুতে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকতেও বেশ লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু, নদীর পাড়ের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন নদীর পানিতে যে বালু থাকে তার মধ্যে পা ঢুকিয়ে থাকতে সত্যি ভীষণ ভালো লাগে । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 3 years ago 

ঘোরাঘুরি করতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে বিশেষ করে নদীর পাড়ে। বেশ ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন দেখছি। নদী পার হয়ে নদীর ওপারে সৌন্দর্য উপলব্ধি করার পোস্ট অসম্ভব ভালো ছিল। আমি নদীর পাড়ে ঘোরাঘুরি করতে একটু বেশি পছন্দ করি। খুবই সুন্দর ফটোগ্রাফি এবং মুহূর্ত অতিবাহিত করেছেন। ভালো লাগলে দেখে এবং পড়ে।

 3 years ago 

ভাই আপনি নদীর পাড়ে ঘোরাঘুরি করতে পছন্দ করেন জেনে ভালো লাগলো । আসলে নদীর পারে ঘুরতে বেশ ভালই লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

শীতকালে নদীতে এরকম চর জাগে এবং পানি কমে গেলে বেশ ভালো লাগে। তাছাড়া এরকম বালু পানিতে পা ডুবাতে ভালোই লাগে। আপনার মেয়েকে পা ভিজাতে দিলেই পারতেন দিলেই পারতেন । একটু না হয় কাদা লাগাতই পায়ে। যাই হোক নদীতে নৌকায় করে নদী পার হয়ে খুব সুন্দর দৃশ্য উপভোগ করেছেন। পুরো ফ্যামিলি মিলে অনেক ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে।

 3 years ago 

আপু নদীর পাড় থেকে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল এজন্যই পায়ে কাদামাটি মাখাতে দেয়নি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

বোঝা যাচ্ছে নদী পার হয়ে ওপারে গিয়ে চমৎকার সৌন্দর্য উপভোগ করেছেন। আসলেই নদী পার হয়ে ওপারে গিয়ে প্রকৃতি উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে কারণ ওপারে অনেক বেশি বাতাস থাকে সেই সাথে প্রকৃতিও অনেক আকর্ষণীয় দেখায়। নদী পার হয়ে ওপারে গিয়ে সুন্দর কিছু ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাদের কাটানো সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভাল লাগল । আসলে নদীপারের সৌন্দর্য এতটাই যে , যেকোন ফটোগ্রাফি করলেই ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60371.10
ETH 1581.81
USDT 1.00
SBD 0.42