রাতের নদী ও আকাশের চমৎকার সৌন্দর্য
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ । এসেছে বাংলা নতুন বছর ।আমরা যেন আমাদের পুরনো সকল দুঃখ- কষ্ট ভুলে নতুন বছরে নতুন করে অনেক আনন্দ নিয়ে সামনের দিকে এগিয়ে যাই এটাই প্রার্থনা করি । আসলে নতুন বছর মানে জীবন থেকে একটি বছর চলে যাওয়া । তার পরেও নতুন কে আমাদের বরণ করে নিতেই হয় ।এটাই প্রকৃতির নিয়ম । যাইহোক আজ আমি আপনাদের সামনে রাতের নদী ও আকাশের সৌন্দর্য তুলে ধরতে এসেছি ।আশা করছি আপনাদের ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রাতের নদী ও আকাশের চমৎকার সেই সৌন্দর্য।
রাতের নদী ও আকাশের চমৎকার সৌন্দর্য
বেশ কয়েক মাস আগের কথা , একদিন পরিবারের কয়েকজন মিলে আমরা বিকেল বেলায় নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম । ঘোরাঘুরি করতে করতে আমাদের সন্ধ্যে হয়ে এলো। এমন সময় দেখলাম সবাই নৌকায় করে ঘুরতে যাচ্ছে নদীতে । তো সবার দেখা দেখি আমাদেরও যেতে ইচ্ছে হলো । তারপর মাঝ নদীতে নৌকার উপর থেকে এই ফটোগ্রাফি গুলো করেছি । সত্যি সেদিনের আকাশ ছিল চমৎকার । এরকম নদীতে ঘোরার অভিজ্ঞতা আমার খুব কমই আছে । আর এরকম আকাশের সৌন্দর্য আমি জীবনে এই প্রথম দেখেছিলাম । সত্যি সেদিনকার নদী ও আকাশের সৌন্দর্য ছিল অপরূপ ।
সেদিনকার আকাশটা ছিল ডিপ নীল । আর কিছুটা লালচে । সেই আকাশের রিফ্লেকশন নদীতে পড়ছিল ।যার কারণে নদীও অপরূপ সৌন্দর্য ধারণ করেছিল যা দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে শুধু তাকিয়ে দেখেই যাচ্ছিলাম। এরকম নদী ও আকাশের সৌন্দর্য এর আগে কখনো এভাবে দেখা হয়নি । একে তো নৌকায় চড়ার আনন্দ তারপর মৃদু হাওয়া , তারপর আবার এরকম মনোরম পরিবেশ সত্যি দারুন এক অনুভূতি ।
বেশ কয়েক মাস আগে নদী ছিল পানিতে টই টুম্বুর ।আর এখন সেই নদী শুকিয়ে একদম মরুভূমির মতো ।এই ছবিগুলো দেখে সত্যিই এখনকার কথা মনে হচ্ছে । মাত্র তো কয়েক মাসের ব্যবধান তারই মাঝে নদী শুকিয়ে মরুভূমির মত হয়েছে ।শুধু বালু আর বালু ।তারও কিছু ফটোগ্রাফি কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম । হয়তো আপনারা অনেকেই দেখেছেন ।তবে আমার কাছে নদীর এই অপরূপ সৌন্দর্যই অনেক বেশি ভালো লাগে । রাতের আকাশ আর নদীর সৌন্দর্য উপলব্ধি করা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার ।কেননা আমাদের সব সময় রাতের বেলায় বিশাল নদীর বুকে যাওয়ার সাহস হয় না । তবুও সেবার সবাই মিলে সাহস করে গিয়েছিলাম । যদিও মাঝ নদীতে যেয়ে বেশ ভয় লাগছিল কেননা সঙ্গে বাচ্চারা ছিল ।
আসলে নদীর কাছে গেলে নৌকায় না চড়লে আমার কাছে মনে হয় ঘুরাটা যেন অসম্পূর্ণ রয়ে গেল । তাই সবসময় চেষ্টা করি একটু হলেও নৌকায় চড়ার । কিন্তু সেবার বেশ কিছুক্ষন নৌকায় করে ঘুরে ছিলাম । মাঝ নদীতে যেয়ে এক অন্যরকম অনুভূতি হয়েছিল । একটু ভয় ভয় কাজ করলেও বেশ আনন্দ লাগছিল । আর ওপরে ও নিচে অর্থাৎ আকাশ ও পানির এত সুন্দর রূপ দেখে সবারই ভালো লাগার কথা । কেননা এরকম সৌন্দর্য সব সময় পাওয়া যায় না । সত্যি সেদিনের মুহূর্তগুলো মনে করলে আবারো ফিরে পেতে মন চায় । জানিনা আবারও কখনো এরকম সৌন্দর্য উপলব্ধি করতে পারব কিনা ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আসলে আপু পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমার কাছেও বেশ ভালো লেগেছে। আপনার অনুভূতি পড়ে মনে হচ্ছিল আমি যেন স্বশরীরে ওখানে ঘোরাফেরা করছি। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি এবং সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
আপু আপনার মন্তব্যটি পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো । পোস্টটা পড়ে একদম গভীরে চলে গিয়েছেন দেখছি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে বিকালবেলা নদীর পরিবেশ খুব সুন্দর ছিল। তবে পরিবারের সবাই একসাথে ঘুরতে গেলে খুব ভালই লাগে। নদীর ধারে ঘুরতে গিয়ে নৌকায় করে ঘুরেছেন। বিকেলবেলা বা সন্ধ্যা বেলা নদীর আবহাওয়া খুব ভালো থাকে। সবাই মিলে খুব সুন্দর একটি মুহূর্ত পার করেছেন। অনেক সুন্দর করে নদীতে নৌকা নিয়ে ঘুরার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন পরিবারের সাথে আসলে একটা কোন জায়গায় ঘুরতে গেলে বেশ ভালই লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
রাতের বেলা নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করেছেন। বিশেষ করে রাত্রিবেলা দৃশ্য গুলো দেখতে পেয়ে খুবি ভালো লেগেছে।
আসলে সত্যি সেদিনকার আকাশ ও নদীর দৃশ্য চমৎকার ছিল । দেখে মুগ্ধ হওয়ার মতো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপনি একজন সত্য কথা বলেছেন আপু নৌকার কাছে গেলে নৌকাতে না উঠতে পারলে নিজের কাছে খুবই খারাপ লাগে। অবশেষে এটা জেনে ভালো লাগলো যে আপনি নৌকায় উঠে কিছুটা সময় ভ্রমণ করেছেন এবং আকাশের এবং নদীর অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। নৌকাতে ভেসে ভেসে আকাশে সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
হে ভাই আপনি ঠিকই বলেছেন নৌকায় বসে বসে আকাশের সৌন্দর্য উপভোগ করা সত্যিই অনেক আনন্দের । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।