বিভিন্ন কালারের পিটুনিয়া ফুলের সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বিভিন্ন কালারের পিটুনিয়া ফুলের সৌন্দর্য নিয়ে হাজির হয়েছি । বেশ কিছুদিন আগে আমি আমার মেয়েকে নিয়ে একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম , সে বিষয়ে একটি পোস্টে লিখেছিলাম । পার্কটি বিভিন্ন ধরনের ফুলে ফুলে ভরপুর ছিল । তার মধ্যে একটি ফুল ছিল পিটুনিয়া ফুল । যে দিকে তাকাই যেন সেদিকেই পিটুনিয়া ফুল দেখতে পাওয়া যাচ্ছিল । বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম । পিটুনিয়া ফুল এমন একটি ফুল যেটি গ্রীষ্ম ও বর্ষাকালের ফুল হলেও আমাদের অঞ্চলে শীতকালেই এই ফুলটি বেশি দেখা যায় । মূলত এই পিটুনিয়া ফুলের ফুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকা । আর পিটুনিয়া ফুলের কলি বের হয় শীতের মাঝামাঝি সময়ে । বসন্তে এটির ফুল ফুটতে শুরু করে আর গ্রীষ্মকালে এটি ঝরে পড়ে যায় ।মোটামুটি তিন মাসের মত এই ফুল গুলো বেঁচে থাকে ।যাইহোক আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রং বেরঙের পিটুনিয়া ফুল ।


রং বেরঙের পিটুনিয়া ফুলের সৌন্দর্য



20230302_164946.jpg

এটি খুবই চমৎকার কালারের একটি পিটুনিয়া ফুল ।লাল রঙের মাঝখানে সাদা ডোরা কাটা দাগ দেখতে সত্যি অসম্ভব সুন্দর ছিল । আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল এই কালারের পিটুনিয়া ফুলটি । এই কালারের পিটুনিয়া ফুল এর আগে আমি কখনো দেখিনি । এবারই প্রথম দেখলাম । দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম ।


20230302_164922.jpg

এটি আরো একটি চমৎকার পিটুনিয়া ফুল । হালকা বেগুনি কালারের এই ফুলটি দেখতেও সত্যি অসম্ভব সুন্দর ছিল । এ ফুলটিও এবারই প্রথম দেখলাম । এর আগে কখনো দেখা হয়নি । আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে ।


20230302_170428.jpg

20230302_164930.jpg

এটি ডিপ খয়েরি কালারের পিটুনিয়া ফুল । পিটুনিয়া ফুল যে খয়েরী কালারেরও হয় এটি আমার জানা ছিল না । দেখে সত্যিই অবাক হয়েছি । এত সুন্দর সুন্দর কালারের পিটুনিয়া হয় সত্যিই এই পার্কে না গেলে দেখতে পেতাম না । প্রতিটি ফুলই একদম ডিপ কালারের ।


20230302_170446.jpg

20230302_164938.jpg

এটি বেগুনি কালারের পিটুনিয়া ফুল । আমার বাগানে আমি প্রথম বেগুনি কালারের পিটুনিয়া ফুল লাগিয়েছিলাম । ফুলটা যখন ফুটেছিল সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম । একটা ঝুড়িতে লাগিয়েছিলাম , ঝুড়ি ভর্তি বেগুনি কালারের ফুল হয়েছিল দেখতে সত্যিই অসম্ভব সুন্দর ছিল । সেবারই আমি পিটুনিয়া ফুল গাছ প্রথম কিনেছিলাম ।


20230302_170432.jpg

20230302_164958.jpg

একটি টকটকে লাল কালারের পিটুনিয়া ফুল । হরেক রকমের পিটুনিয়া ফুল থাকবে আর লাল কালার থাকবে না সেটা কি হয় ? লাল কালারের পিটুনিয়া ফুলটি দেখতেও কিন্তু বেশ সুন্দর ।


20230302_164933.jpg

20230302_170437.jpg

এটি সাদা কালারের পিটুনিয়া ফুল । মাঝে কিছু খয়েরি কালারের ফুলও আছে । সাদা শুভ্রতার প্রতীক । সাদা যে কোনো ফুলই সুন্দর । আর পিটুনিয়া সাদা ফুল সে তো আরো বেশি সুন্দর ।


20230302_170413.jpg

এটি ডিপ গোলাপী কালারের পিটুনিয়া ফুল । এত রংয়ের পিটুনিয়া ফুল রয়েছে আর গোলাপি কালারের পিটুনিয়া ফুলই বা বাদ যাবে কেন ? তাই তো এই ফুল টি ও খুঁজে বের করলাম ।

20230302_173755.jpg

20230302_173750.jpg

20230302_173737.jpg

পার্কের ভিতর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একটি জায়গায় দেখতে পেলাম পিটুনিয়া ফুলের যেন মেলা বসেছে । একই সঙ্গে হরেক রকমের পিটুনিয়া ফুল । আগে প্রতিটি ফুল আলাদা আলাদা টবে লাগানো ছিল কিন্তু এখানে দেখতে পেলাম বিভিন্ন কালারের ফুল একসঙ্গে লাগানো । সেটি দেখতে অন্যরকম সুন্দর লাগছিল । দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবার মতো । তাইতো আপনাদের সঙ্গে শেয়ার করলাম । আশা করছি আপনাদের ও ভালো লেগেছে ।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

পার্কগুলোতে বিভিন্ন রকমের ফুল দেখতে ভাল লাগে। পিটুনিয়া ফুলের বাহারি রঙের জন্য খুব সুন্দর লাগে। আপনি পিটুনিয়া ফুলের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খয়েরী রঙের পিটুনিয়া ফুল আমিও আগে দেখিনি। ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে ভাইয়া এখানে অনেক সুন্দর সুন্দর কালারের পিটুনিয়া ফুল ছিল । খয়েরি রং টা দেখতে সত্যি ভীষণ সুন্দর ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

বাহ!!আপু, আপনি তো দেখছি বিভিন্ন কালারের পিটুনিয়া ফুলের সৌন্দর্যকে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ভিন্ন ভিন্ন রং এর পিটুনিয়া ফুল তাই ভিন্ন ভিন্ন ভালোলাগা। রংবেরঙের পিটুনিয়া ফুলের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে ডিপ খয়েরি পিটুনিয়া ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অসম্ভব সুন্দর পিটুনিয়া ফুলের সৌন্দর্য নিয়ে দারুন পোস্ট উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো । আর ডিপ খয়েরি কালারের পিটুনিয়া ফুলটি দেখতে কিন্তু সত্যিই চমৎকার । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে চমৎকার কিছু
পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার পোস্ট না পড়লে জানতে পারতাম না যে এতো কালারের পিটুনিয়া ফুল রয়েছে। আর খয়েরী রঙের পিটুনিয়া ফুল গুলো দেখতে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সবার কাছেই দেখছি খয়েরি রঙের পিটুনিয়া ফুলটি ভালো লেগেছে । আসলে এই ফুলের কালারটি সত্যি অসাধারণ ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার এই পোষ্টের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের পিটুনিয়া ফুল দেখতে পেলাম আপু। এর আগে আমি এই ফুলের এতগুলো রং দেখেছিলাম না। এই ফুলের আকৃতি ছোট হলেও এর সৌন্দর্য কিন্তু অনেক বেশি।

 3 years ago 

আপনার মত আমিও ভাইয়া একসঙ্গে এতগুলো পিটুনিয়া ফুলের কালার দেখিনি । এবারই প্রথম দেখলাম । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 63011.78
ETH 1700.22
USDT 1.00
SBD 0.42