বাগানে যেন শুধুই পর্তুলিকার রাজত্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বাগানে যেন শুধুই পর্তুলিকার রাজত্ব
আসলে এই পর্তুলিকা ফুল আমি ভীষণ পছন্দ করি ।একটা সময় ছিল ফেইসবুকে সবাইকে দেখতাম এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে । কিন্তু তখন আমার বাগানে এই ফুল ছিল না । আমার ভীষণ পছন্দের ফুল ছিল এটি । এইতো কয়েক বছর আগে হবে । তখন আমাদের এখানে নার্সারিগুলোতেও এই পর্তুলিকা পাওয়া যেত না । এখন হয়তো দু চার কালার পাওয়া যায় । কিন্তু আমি যখন দেখেছিলাম তখন একটি ফুলের কালারও পাওয়া যেত না কিন্তু এই ফুলটি আমার পাবার ভীষণ ইচ্ছা ছিল ।
যার কারনে আমি একটি ফুলের বাগানের গ্রুপের সঙ্গে অ্যাড হই । যাতে সেখান থেকে জানতে পারি এই ফুলের গাছগুলো কোথায় পাওয়া যায় । কিন্তু ওখানে জয়েন হওয়ার পর দেখতে পাই ওখানের অসংখ্য মেম্বার তাদের বাগানের বিভিন্ন কালারের পর্তুলিকা শেয়ার করছে । তখন আমি কমেন্ট করে জানতে চাই এই ফুলের গাছ গুলো কোথায় পাওয়া যায় ? তখন এক আপু আমাকে বললেন এগুলো আমরা খামের ভিতরে করে সেল দিয়ে থাকি । আমি তো শুনে পুরো অবাক এই গাছ খামের মাধ্যমে কিভাবে সেল দেওয়া সম্ভব ? পরবর্তীতে কথা বলে জানতে পারি বিশ টি ডাল একটি খামে পাওয়া যাবে দেড়শ টাকা দিয়ে ।তারপর আমি কিনতে রাজি হলাম । যেহেতু আমার ভীষণ পছন্দের ফুল বলে কথা । তারপর বিকাশে টাকা পাঠিয়ে দিলাম তারপর দু-তিন দিনের মধ্যে আমি আমার কাঙ্খিত ফুলের গাছ পেয়ে গেলাম ।
তারপর আরো একটি গ্রুপ থেকে জানতে পারি কিভাবে এই গাছের ডাল লাগাতে হয় । প্রথমবার আমি যখন কিনেছিলাম তখন আমি পুরো ডাল লাগিয়ে দিয়েছিলাম । যার কারণে একটি ডাল মারা গেলে সেটা পুরোটাই মারা গিয়েছিল । যার কারণে অল্প কয়েকটি ডাল বাঁচাতে পেরেছিলাম । সেখানে তিন চার কালার ছিল । যদিও আমাকে দশ কালার দেওয়ার কথা বলেছিল । যাই হোক পরবর্তীতে জানতে পারলাম একটা ডাল ভেঙে দু-তিন ইঞ্চি করে লাগাতে হয় । এভাবে লাগালে ডালগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং একটা ডাল থেকেই বেশ কয়েকটি গাছ হয়ে যায় ।
এভাবে অনলাইন থেকে বেশ কয়েকবার আমি এই পর্তুলিকার ডাল কিনি আর আমার বাগানে ভেঙে ভেঙে ডাল গুলি লাগাতে থাকি । এভাবে কয়েকবার কেনার পর আমি আমার বাগানে বিশ কালারের পর্তুলিকা গাছ বানাতে পেরেছিলাম । তখন সারাদিন বাগানে অনেক সময় দিতাম ।এখানে কাজ করার পূর্বে । কিন্তু পরবর্তীতে সময়ের অভাবে আমার বাগান থেকে পর্তুলিকা ফুলগুলো বিলুপ্ত হতে থাকে । কারণ ঠিকমতো যত্ন নেওয়ার সময় পাইনা । এখন তিন চারটা কালার আছে সম্ভবত । তবে যে যে টবে গাছগুলো লাগানো ছিল বেশিরভাগ টবই খালি হয়ে গিয়েছিল । কোন গাছ ছিল না । কিন্তু এবার দেখলাম প্রতিটা টবেই আবার নতুন করে গাছে ভর্তি হয়ে উঠছে এক একাই । এই ফটোগ্রাফির গাছগুলোও কিন্তু আমার লাগানো নয় । একা একাই হয়েছে, হয়তো পুরনো গাছের বীজ থেকে হয়েছে ।
আসলে এই পর্তুলিকা ফুলগুলো গ্রীষ্মকালীন ফুল ।সমস্ত গ্রীষ্মকাল জুড়ে গাছগুলোতে ফুল থাকে । এছাড়া সারা বছরই গাছগুলোতে কম বেশি ফুল থাকে । তবে শীতকাল ছাড়া । শীতকালে খুব কম ফুল ফোটে । তবে গ্রীষ্মকালে সবথেকে বেশি ফুল ফোটে বাগান আলোকিত করে রাখে । আরো একটা কথা এই ফুল গাছের বেশ কয়েকটি নাম রয়েছে । যেমন : পুর্তুলিকা , মসরোজ , টাইম ফুল , নয়টার ফুল , ঘাস ফুল ইত্যাদি ।আরো বিভিন্ন নাম । তবে আমার কাছে পর্তুলিকা বলতেই বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও আমার বাগানের ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
পর্তলিকা ফুলগুলো দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। যা আপনি ছাদ বাগান থেকে শেয়ার করলেন। আপনি ঠিক বলছেন বৃষ্টির পানি গাছের জন্য অনেক বেশি পুষ্টিকর যার কারনে বৃষ্টির পানি পেয়ে গাছের মধ্যে সজীবতা ফিরে আসে। আপনার ফটোগ্রাফ গুলো দেখে মনে হচ্ছে যে পর্তুলিকা ফুলে পুরো ছাদের মধ্যে ভরে গেছে।
হ্যাঁ আপু ছাদের বিভিন্ন টবের মধ্যে ফুলে ফুলে ভরে উঠেছে । যে টবগুলো কয়েকদিন আগেও খালি ছিল ।এখন একা একাই প্রত্যেকটি টব ফুলে ফুলে ভরে উঠেছে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপনাদের ওদিকে কাল বৃষ্টি হয়েছে কখন হলো আমি তো জানিনা ।আমাদের এই দিকে তো একেবারে গরমে আমরা পাগল হয়ে যাচ্ছি বৃষ্টির ছিঁটে ফোঁটাও নেই। এত সুন্দর পর্তুলিকা আপনার বাগানে হয়েছে আমি তো দেখেই অবাক হয়ে গেলাম। ঠিকই বলেছেন বৃষ্টির পানির একটা পুষ্টিগুণ রয়েছে যার কারণে অল্প পানি পেলেই গাছগুলোর সতেজ হয়ে বেড়ে ওঠেম এরকম একটি বাগান যদি আমার থাকতো তাহলে তো আমি একেবারে পাগল হয়ে যেতাম। অপূর্ব লাগছে আপু আপনার বাগানের ফুলগুলো। ঠিকই বলেছেন এগুলোকে আমরা আগে তো ঘাসফুল বলেই চিনতাম এখন এই ফুলের কত নাম হয়েছে।
আপু একটি বিষয় মজার তা হল এই পর্তুলিকা গুলো কিন্তু আমি লাগাইনি । একা একাই হয়েছে । আর এত হয়েছে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
বৃষ্টির পানি পেলে গাছ-গাছালি একদম সজীব হয়ে ওঠে। সেজন্যই গাছগুলোকে প্রাণবন্ত দেখা যায়। আর তাইতো আপনার ছাদ বাগানে পর্তুলিকা গাছ বৃষ্টির পানি পেয়ে একদম সতেজ হয়েছে এবং অগণিত ফুল ফুটেছে। সত্যিই আপু আপনার বাগানে যেন শুধুই পুর্তলিকার রাজত্ব। গোলাপি ও হলুদ রঙের মন মাতানো এই ফুলগুলোর ফটোগ্রাফি দেখে সত্যিই ভালো লাগছে। আপনার বাগানে পর্তুলিকা ফুলের সৌন্দর্য দেখে খুব সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার কাছে আমার বাগানের ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো । আসলে ফুল গুলো দেখতে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
ওয়াও আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে। আসলেই তো পর্তুলিকার রাজত্ব হয়ে গিয়েছে দেখছি ছাদের উপর। খুবই সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এত সুন্দর ফুল দেখে আপনি অবাক হওয়ারই কথা। বিভিন্ন রকমের পর্তুলিকা ফুল হবার কারণে ফটোগ্রাফি করার পর ভীষণ ভালো লেগেছে দেখতে। আমাদের সবার মাঝে খুব সুন্দর ভাবে ভাগ করে নিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো।
হ্যাঁ আপু ফুল গুলো সত্যিই চমৎকার ছিল । দেখে একদম মুগ্ধ হয়ে যাবার মত । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপু আপনার বাগানের পর্তুলিকা ফুলের রাজত্ব দেখে সত্যি ই মুগ্ধ হয়ে গেলাম।আগে ফেসবুকে সবাই এই পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করতো কিন্তু তখন আপনার বাগানে এই ফুল গাছ ছিল না।এখন তো দেখছি আপনার বাগানে এই ফুলের আল্লাহর রহমত বর্ষন হয়েছে। খুব সুন্দর লাগছে আপু।চোখ জুড়িয়ে গেলো আমার।🥰অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আসলে কোন কিছু মন থেকে চাইলে সেটা সত্যিই পাওয়া যায় । তাইতো ওই ফুলগুলো আমার বাগানে এসেছে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপনাদের ওখানে তো ও বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টির কোন নাম গন্ধ নেই। গরমে অবস্থা খারাপ। তাছাড়া এই গরমে ছাদে গিয়ে গাছের পরিচর্যা করা খুবই কষ্টকর। বৃষ্টির পানি পেয়ে হয়তো আপনার পর পর্তুলিকা গাছগুলো এত সুন্দর ফুল ফুটেছে । আসলেই ছাদে আপনার পর্তুলিকার ফুলগুলো রাজত্ব করছে। এত সুন্দর ফুল গুলো দেখে মন তো ভালো হওয়ার কথা । আমারই তো ভালো লাগছে ফুলগুলো দেখে। আপনার কাছ থেকে চারা গাছ আনতে হবে মনে হচ্ছে।
এর পরেরবার আসলে ডাল নিয়ে যাবেন । আপনাদের দিয়ে অবশ্য লাভ নেই আপনারা বাঁচাতে পারেন না ।তারপরেও চেষ্টা করে লাগিয়ে দেখতে পারেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
পর্তুলিকা ফুলগুলো আমার খুবই পছন্দের। আপনাদের ছাদবাগানে তো দেখছি পর্তুলিকা ফুল অনেকগুলো রয়েছে এবং খুবই সুন্দর ভাবে ফুটেছে। যেহেতু অনেকগুলো ফুল ফুটেছে তাই আপনি দেখে অবাক হয়ে গিয়েছিলেন। আমাদের সাথে শেয়ার করার জন্য খুব সুন্দরভাবে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন দেখছি। যেহেতু বৃষ্টি হয়েছিল তাই সতেজ ভাবে গাছগুলো থেকে ফুল ফুটেছে। বৃষ্টির পানি পড়ার কারণে ফুল ফুটেছে যার কারণে দেখতে অসম্ভব ভালো লাগছে।
হ্যাঁ ভাইয়া বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলো এত বেশি প্রাণবন্ত হয়েছে এবং এত ফুল ফুটেছে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
এই ফুলটার নাম যে পর্তুলিকা ছিল এটা একদমই জানা ছিল না আমার। আমার ছাদেও ছিল গাছ গুলো। সব থেকে বেশি ভালো লাগে একটা গাছ থেকেই অনেকটা জায়গা জুড়ে নতুন গাছের জন্ম হয়। এক্সট্রা কোন যত্ন নিতে হয় না। আর ফুলগুলো দেখতেও ভীষণ মিষ্টি হয়।।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এই গাছগুলো একটা থেকে অনেকটা জায়গা জুড়ে নতুন গাছের জন্ম হয় এটা আমার কাছেও ভীষণ ভালো লাগে । আর এমন কোন যত্নও নিতে হয় না । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
পর্তুলিকার ফুলগুলো আমাদের এলাকায় দুবলা ফুল নামে পরিচিত। তবে এই ফুল বিভিন্ন রকমের হয়ে থাকে। ছাদ থেকে আপনি এই ফুলের ফটোগ্রাফি করে এনেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি অনেক ভালো লেগেছে। ফুলগুলো যেন অসাধারণ।
আসলে ভাইয়া এই ফুলের বিভিন্ন নাম রয়েছে ।এলাকা ভিত্তিক একেক জন একেক ভাবে ডেকে থাকে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
গ্রীষ্মকালীন সময়ে ফুটে থাকা পর্তুলিকা ফুল গুলো দেখতে ভীষণ খুব সুন্দর লাগে। গ্রীষ্মকালীন সময়ে মাঝেমধ্যে বৃষ্টির পানি পাওয়ার কারণে পর্তুলিকা ফুলের গাছগুলোর বৃদ্ধির স্বাভাবিক থাকে এবং ফুলগুলোও দেখতে খুবই সুন্দর লাগে। আসলে পর্তুলিকা গুলো ছাড়া বাগানের প্রকৃত সৌন্দর্য প্রকাশিত হয় না। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া বাগানে পর্তুলিকা ফুল থাকলে সত্যি বাগানের সৌন্দর্য অনেক বেড়ে যায় । অনেক রকমের কালারের পর্তুলিকা ফুল দেখতেও ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।