একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও একগুচ্ছ অনুকবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে আমার বাংলা ব্লগে আসার আগে আমি জানতামই না যে অনু কবিতা বলে কিছু হয় । আমার বাংলা ব্লগে এসেই প্রথম জানতে পেরেছি ছোট ছোট কবিতা গুলোকে অনুকবিতা বলে । মূলত এই অনুকবিতা আমি প্রথম দাদার পোস্টে দেখেছিলাম । ছোট ছোট কবিতার মধ্যে মনের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় যেটি পড়তে সত্যি ভীষণ ভালো লাগে । আর @rme দাদা চমৎকারভাবে অনুকবিতা লিখেন যা পড়ে আমি অনুকবিতা লেখার প্রতি আগ্রহী হয়েছি এবং চেষ্টা করেছি । জানিনা কেমন হয়েছে । তবে ইদানিং অনু কবিতাগুলো লিখতে আমার কাছে বেশ ভালই লাগে। আজকে আমার লেখা অষ্টম অনু কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু নতুন নতুন লিখছি সেহেতু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মন্তব্য করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।


আজ আমি মূলত চারটি অনুকবিতা লিখেছি। তবে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন অনু কবিতা। প্রতিটি কবিতার মাঝে ভিন্ন ভিন্ন কিছু মনের ভাব প্রকাশিত হচ্ছে ।যেটা সম্পূর্ণই কল্পনা থেকে লেখা। প্রথম অনু কবিতাটিতে মূলত কেউ একজন নতুন করে তার ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচার আকুতি জানাচ্ছে ।সবকিছু নতুন করে সাজাতে চাইছে। জীবনটা কেউ নতুন করে রঙিন করে দেখতে চাইছে। দ্বিতীয় অনু কবিতাটিতে আমি বোঝাতে চাইছি ভালোবাসার রং বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখা দিলেও মানুষ তবুও ভালবাসতে চায়। তৃতীয় অনু কবিতাটিতে বোঝানো হয়েছে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন সে চলতে থাকবে।তার চলা তখনই শেষ হবে যখন তার জীবন শেষ হয়ে যাবে। চতুর্থ অনুকবিতাটিতে মূলত আমাদের প্রকৃতির অপরূপ সৌন্দর্যকেই ফুটিয়ে তোলা হয়েছে। যা দেখলে শুধু দেখতেই মন চায়, যে দেখার শেষ হয় না।


IMG20231008160842.jpg

একগুচ্ছ অনু কবিতা


(১)

খুব বাঁচতে ইচ্ছে করে
তোমার ভালোবাসায় নিজেকে
রাঙাতে ইচ্ছে করে।
তোমার ভালবাসায় দূর নীলিমায়
ভেসে যেতে ইচ্ছে করে।
খুব খুব বাঁচতে ইচ্ছে করে।
নতুন করে সব কিছু সাজাতে ইচ্ছে করে,
জীবনটাকে নতুন করে রঙিন করে
দেখতে ইচ্ছে করে।।

(২)

ভালোবাসার রং কখনো রঙিন
কখনো বা সাদা ফিকে দেখায় ।
কখনো ধূসর থেকে কালো
অন্ধকার হয়ে যায় ।
তবুও ভালবাসতে ইচ্ছে হয়।

(৩)

জীবন নদীর স্রোতধারা চলছে অনবরত
যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ছি প্রতিনিয়ত।
তবুও চলার নেইকো শেষ,
নেইকো কোন সীমানা।
জীবন আছে যতদিন
চলব মোরা ততদিন।

(৪)

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে
তাকিয়ে থাকি মুগ্ধ নয়নে।
চারিদিকে সবুজ আর সবুজ
চোখের ক্লান্তি জুড়ায়,
মনের তৃষ্ণা মেটায়,
এ দেখার শেষ নাহি হয়।



আশা করছি আপনাদের কাছে আমার আজকের অনু কবিতাগুলো ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

দাদার লেখা অনু কবিতা গুলো পড়ে আপনি অনুপ্রেরণা পেয়েছেন আর অনু কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো। কবিতাগুলো সত্যি দারুন হয়েছে। সময়ের সাথে সাথে ভালোবাসার রং বদলায়। দারুন কয়েকটি অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপু আমার কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অনু কবিতাগুলো লিখতে বেশ ভালোই লাগে আপু। আমিও প্রায় সময় চেষ্টা করি অনু কবিতা লিখার। তাছাড়া অনু কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে। যেহেতু এক সাথে চার পাঁচটি অনু কবিতা থাকে। প্রতিটি অনু কবিতার মধ্যে ভিন্ন ধরনের অনুভূতি খুঁজে পাওয়া যায়। আজকে চমৎকার কিছু কবিতা শেয়ার করলেন ভালো লাগলো পড়ে।

 3 years ago 

আপু আমার কাছেও অনু কবিতা পড়তে ভালো লাগে ।আপনিও অনুকবিতা লিখেন জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপু সবগুলো কবিতায় বেশ ভালো লেগেছে। কবিতার ভাষায় কিছু বাস্তবতা তুলে ধরেছেন হ্যাঁ ভালোবাসার রং কখনো রঙিন আবার কখনো কালো অন্ধকারও হয়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আমার কবিতায় আপনি বাস্তবতা খুঁজে পেয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

কবিতা পড়তে আমি অনেক ভালবাসি। তার পাশাপাশি অনু কবিতা পড়ার চেষ্টা করি৷ আজকে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন৷ সব গুলো অনু কবিতা আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এর মধ্যে দুই নাম্বার অনু কবিতাটি আমার অনেক ভালো লেগেছে৷

 3 years ago 

ভাইয়া আমার লেখা দুই নম্বর অনুকবিতাটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আজকে আপনি চারটি ভিন্ন রকম অনু কবিতা লিখেছেন। তবে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে আপনি এই কবিতা গুলো লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। অনু কবিতার ছোট হলেও এ কবিতাগুলো পড়তে আমার কাছে অসাধারণ লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

আপনি কিন্তু ইদানিং অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন, যেগুলো আমি পড়ার চেষ্টা করি। আপনি আজকে চারটা অনু কবিতা লিখেছেন। আর আপনার লেখা এই অনু কবিতা গুলো আমি যতই পড়ছিলাম, আমার কাছে ততই ভালো লাগছিল। কারণ সবগুলো অনু কবিতা আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লিখেছেন। ছন্দের সাথে ছন্দা মিলিয়ে লেখার কারনে বেশি ভালো লেগেছে কবিতা গুলো করতে। এরকম অনু কবিতা গুলো আশা করছি আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে শেয়ার করে যাবেন।

 3 years ago 

আপু আপনি আমার লেখা অনু কবিতা গুলো পড়েন এবং আপনার কাছে ভালো লাগে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

আপনি তো বেশ চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অসম্ভব ভালো লাগে। তবে আজকে আপনার অনু কবিতাগুলো এক একটি একটা অনুভূতি নিয়ে লিখেছেন। তবে আপনার সবগুলো অনু কবিতা অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে ভিন্ন রকম অনুভূতি দিয়ে অনু কবিতা লেখার জন্য।

 3 years ago 

আপু আমার অনু কবিতা গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

আপনি আমাদের দাদার কবিতা গুলো লেখা দেখে কবিতা লেখার অনুপ্রেরণা পেয়ে তো ভালোই দেখছি দিনদিন কবিতা লিখে যাচ্ছেন । আর আপনার কবিতা গুলো কিন্তু যথেষ্ট ভালই হয়েছে । প্রত্যেকটা কবিতার অর্থটা আবার খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন । ভালো লাগলো আপনার কবিতাগুলো পড়ে । চালিয়ে যান ভালো হচ্ছে ।

 3 years ago 

আপু আমার লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন সব সময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65034.86
ETH 1871.95
USDT 1.00
SBD 0.38