সবার প্রত্যাশা একটু বৃষ্টি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা বেশ কয়েকদিন থেকে প্রচন্ড গরম । গরমে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছে । বাইরে বের হলে সূর্যের তাপ এতটা প্রখর যে মনে হয় যেন গা পুড়ে যাচ্ছে ।নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে খুব একটা যাওয়া হচ্ছে না । চারিদিকে মাঠঘাট নদী-নালা শুকিয়ে খা খা করছে । কোথাও এক ফোঁটা পানি নেই । এখন সবার যেন একটাই প্রত্যাশা একটু বৃষ্টি ।বৃষ্টি হলে এই প্রচন্ড গরম থেকে সবাই একটু রেহাই পায় । এমনিতেই প্রচন্ড গরম তার উপর আবার শুরু হয়েছে লোডশেডিং এর উৎপাত । রাত্রিবেলায় ঘুমানোর উপায় পর্যন্ত নেই । সত্যিই জনজীবন এখন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে । এমনিতেই রমজান মাস চলছে সারাদিন এই গরমে রোজা রাখাটা সত্যিই বেশ কঠিন হয়ে পড়েছে , তারপরেও রোজা তো রাখতেই হবে । এখন আমি শুধু একটা বিষয় নিয়ে চিন্তা করছি সেটি হচ্ছে আমরা যারা বাড়িতে থাকি তারাই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছি । তাহলে যারা বাইরে খেটে খাওয়া মানুষগুলো দিনের পর দিন কাজ করে যাচ্ছে তারা কি করে বেঁচে আছে? কৃষক কি করে খোলা মাঠে জমি চাষ করে যাচ্ছে ? যেখানে বিন্দুমাত্র ছায়া নেই । সত্যিই সবাই যেন একটু বৃষ্টি হলে স্বস্তি পায় ।



সবার প্রত্যাশা একটু বৃষ্টি



20210826_125646.jpg

20210826_125538.jpg

এই ফটোগ্রাফি গুলো গত বছরের বৃষ্টির ফটোগ্রাফি ।এই বৃষ্টিটা এখন সবার জন্য কতটা কাঙ্ক্ষিত বিষয় হয়েছে । সত্যি এই বৃষ্টির ফটোগ্রাফি দেখে বেশ খারাপ লাগছে । কবে আমরা এরকম বৃষ্টি দেখতে পারব আল্লাহই জানেন ।এই বৃষ্টিতে কবে যে গা ভেজাতে পারব, প্রকৃতি বৃষ্টিতে আবার ভিজে সজীব হয়ে উঠবে সেই প্রত্যাশা করে যাচ্ছি সারাক্ষণ । আসলে এখন এতটা গরম পড়েছে যে কোন কাজই ঠিকমতো করা যাচ্ছে না । বাইরে যাবার কথা তো চিন্তা করাই কঠিন ।এই প্রচন্ড গরমে আমার ছাদের গাছগুলোকেও পানি দিতে পারছি না । সকালে ঘুম থেকে উঠতে উঠতেই দেখি তীব্র রোদ উঠে গিয়েছে । আবার বিকেলে ইফতারির ঝামেলা থাকায় বিকেলেও পানি দেওয়া হয়ে ওঠে না । এই গরমে আমার গাছগুলো বেশিরভাগই মারা যাচ্ছে । তারপরও কিছু করার নেই । কেননা এত গরমে ছাদে উঠে পানি দেওয়ার মত অবস্থা নেই । সত্যি গাছগুলোর জন্য ভীষণ মায়া হচ্ছে। যদিও চেষ্টা করি মাঝে মাঝে রাতের বেলায় একটু পানি দিতে ।তাতেও কাজ হচ্ছে না । এখন একটু বৃষ্টির খুব প্রয়োজন ।



20210826_125437.jpg

20210826_125602.jpg

এই রকম বৃষ্টি দেখতে সত্যিই চমৎকার লাগে ।ঝুম বৃষ্টি তে গোসল করতেও বেশ লাগে ।তবে এখন বৃষ্টিতে গোসল করতে বেশ ভয় ভয় লাগে কেননা এখন অনেক বজ্রপাত হয় । আগের দিনে এতটা মনে হয় হতো না ।



20210826_125327.jpg

20210826_125338.jpg

এই ফটোগ্রাফি গুলো আমার বাসার বারান্দা থেকে তোলা ।যখন ঝুম বৃষ্টি হয় তখন আমি এভাবে পানি সংরক্ষণ করে থাকি ।কবে যে আবার এরকম বৃষ্টি হবে ? খুব বেশি প্রয়োজন এখন বৃষ্টির । সবাই যেন খুব খুব প্রত্যাশা করে যাচ্ছি একটু খানি বৃষ্টির ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

যেভাবে মানুষ গরমে তিক্ততা অনুভব করছে এবং সারা দেশে বাড়তি তাপমাত্রা ও বিদ্যুতের সমস্যা সব মিলিয়ে মানুষ যেন জিম্মি হয়ে আছে । এই সমস্যার পরিত্রাণ কোথায় সেটা কেউ জানে না। সেই দৃষ্টিকোণ থেকে সবার প্রত্যাশা একটু বৃষ্টি। আর বৃষ্টি আসলে অবশ্যই কিছুটা হলেও অবস্থার স্বাভাবিক রূপ দেখা যাবে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া বৃষ্টি এলে এই অবস্থার কিছুটা স্বাভাবিক রূপ দেখা যাবে । সত্যিই ঠিকই বলেছেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, বর্তমানে একটু বৃষ্টির প্রতীক্ষায় বাংলাদেশ সহ ভারতের অধিকাংশ মানুষ প্রত্যাশা করছে। যে পরিমাণে গরম পরছে এরকম অবস্থা চলতে থাকলে মানুষেরা দিশেহারা হয়ে পড়বে, সব বাসায় সর্দি-কাশি এবং বিভিন্ন রোগবালাই লেগে রয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি বৃষ্টির দেখা পাবো।

 3 years ago 

হ্যাঁ আপু ঠিকই বলেছেন সব বাসায় সর্দি কাশি যেমন রয়েছে তেমনি চিকেন পক্সও দেখা দিয়েছে । যাই হোক খুব তাড়াতাড়ি বৃষ্টির প্রয়োজন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

সত্যি আপু বৃষ্টি খুব দরকার।আমিও ভাবি সেই খেটে খাওয়া মানুষ গুলোর কথা।এরা কিভাবে আছে। আমরা ফ্যান, এসি,নানা রকমের ঠান্ডা খাবার কত কি ই না করছি।খুব ভাল লাগলো আপনার ব্লগটি পড়ে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। আশাকরা যায় ১৯ তারিখের পর বৃষ্টির।

 3 years ago 

হ্যাঁ আপু ঠিকই বলেছেন আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা করে থাকছি কিন্তু এই মানুষগুলোর কোন ব্যবস্থা নেই । রোদে পুরেই কাজ করতে হচ্ছে । যাইহোক ১৯ তারিখের পর বৃষ্টি হলেই ভালো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

ঠিক বলছেন আপু গরমের দিনে মানব জীবন অতিষ্ট হয়ে উঠেছে। একদিকে রমজান মাস অন্যদিকে ঈদের কেনাকাটা সব মিলিয়ে লোডশেডিং যেন অনেক কষ্ট বেড়ে দিয়েছে। সবার দোয়া যেন কবুল হয় যদি একটু বৃষ্টি হলে তাহলে শান্তি হবে। গরমটা একটু কমে যাবে সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন সবার দোয়া কবুল হলেই শান্তি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি সবার প্রত্যাশা একটু বৃষ্টি। কিন্তু কিছুদিন আগে আমি একটি ফেসবুকে পোস্ট করেছিলাম। সেখানে লিখেছিলাম সারা বিশ্ব হেরে যাচ্ছে তাপমাত্রার কাছে তাপমাত্রা হেরে যাচ্ছে রোজাদার ব্যক্তির কাছে আলহামদুলিল্লাহ। যদি একটু বৃষ্টি হয় তাহলে আমাদের সবার জন্যই ভালো।

 3 years ago 

ঠিক বলেছেন একটু বৃষ্টি হলে সবার জন্যই ভালো ।প্রকৃতির জন্যও অনেক ভালো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আপু আমি তো আপনার বৃষ্টির এমন ফটোগ্রাফি দেখে সত্যি ভেবেছিলাম আপনাদের এদিকে হয়তো আজ বৃষ্টি হয়েছে। মনে হলো বাংলাদেশের এক জায়গায় যেহেতু হয়েছে তাহলে নিশ্চয়ই আমাদের এদিকেও হবে। এই আশায় পোস্ট পড়তে গিয়ে চোখ কপালে উঠে গেল। এই দেখি গত বছরের বৃষ্টির ফটোগ্রাফি শেয়ার করেছেন 😂।সত্যি এমন বৃষ্টি কবে হবে একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। অতিরিক্ত গরমের জন্য বাচ্চারা বেশি অসুস্থ হয়ে পড়ছে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

 3 years ago 

ইস আপু আমার পোস্টটা দেখে আপনি বৃষ্টি হয়েছে ভেবেছেন সত্যি বেশ মজা লাগলো । আসলে বৃষ্টি হলে বেশ ভালই হতো । যেহেতু হচ্ছে না তাই গতবারের ছবি দেখেই মন ভোলাচ্ছি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আসলেই বর্তমান সময়ে বৃষ্টির খুবই প্রয়োজন বিশেষ করে কৃষকদের জন্য এখন বৃষ্টি অনেক বেশি প্রয়োজন। মাঠে পাট এবং তিল এই দুইটি ফসল বপন করা হয়েছে বৃষ্টি না থাকার কারণে সেগুলো এখন প্রায় মারা যাচ্ছে। অনেকদিন হলো বৃষ্টিতে গা ভেজাই না খুব ইচ্ছে হয় বৃষ্টির মাঝে হেঁটে বেড়াতে কিন্তু আল্লাহ তা'আলা কবে এই বৃষ্টিতে দেবে সেই অপেক্ষায় পথ চেয়ে আছি। সত্যিই বর্তমান সময়ে বৃষ্টির অনেক বেশি প্রয়োজন।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া সবার কাছেই মনে হয় বৃষ্টির এখন অনেক বেশি প্রয়োজন । যেমন মানুষের প্রয়োজন তেমনি প্রকৃতিরও প্রয়োজন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

গরমের তীব্রতা এতটাই প্রখর যে বাহিরে থাকাই যাচ্ছে না।। আবার ঘরে আসলে দেখা যাচ্ছে বিদ্যুৎ নেই।। মানে সব মিলিয়ে খুবই বাজে একটা পরিস্থিতিতে পার করছি।।
আসলে এমন সময় বৃষ্টির খুবই প্রয়োজন আমাদের।। উত্তপ্ত পৃথিবী ঠান্ডা হওয়ার জন্য।।
ধন্যবাদ আপনাকে সমসময়কে একটি বিষয় এবং আক্ষেপে ভরা একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।।

 3 years ago 

সত্যি ভাইয়া বর্তমান আমরা কি পরিস্থিতির মধ্যে যে রয়েছি একমাত্র বৃষ্টিই পারে পরিবেশকে ঠান্ডা করতে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

চাইলেই কি সব প্রত্যাশা পূর্ণতা পায়? আসলে আমরা প্রত্যাশা করলেই হবে না কারন প্রত্যাশা পূরণের পদ্ধতিটি আমরা নষ্ট করে দিয়েছি অর্থাৎ সবুজ প্রকৃতি ধ্বংস এবং নিয়মিত সবুজ গাছ না লাগানোর ফল ভোগ করছি এখন আমরা। তবুও সময়ের তাগিদে প্রত্যাশ করি বৃষ্টির। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমরা নিজেরাই নিজেদের এই পরিণতির জন্য দায়ী । সবুজ প্রকৃতি ধ্বংসের দরুন আজ আমাদের এই অবস্থা । তারপরেও টিকে থাকার জন্য প্রত্যাশা একটু বৃষ্টির । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

ঠিক বলেছেন এই গরমে এখন বৃষ্টির খুবই প্রয়োজন। আর হ্যাঁ একটা কথা ভাবলেই খারাপ লাগছে যে এখন যারা মাঠে কাজ করে তাদের কি অবস্থা। আমরা ঘরের মধ্যে বসেই অনেক গরম লাগছে কিন্তু তাদের কোন ছায়া ছাড়াই রোদের মধ্যে কাজ করে যেতে হচ্ছে। আশা করি আল্লাহ তাআলা খুব শীঘ্রই রহমতের বৃষ্টি দিবেন। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া সারাক্ষণ সেই প্রত্যাশাই করে যাচ্ছি আল্লাহতালা যেন একটু রহমতের বৃষ্টি দেন । আর প্রকৃতি যেন ঠান্ডা হয়ে যায় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36