ফুলকপি ,আলু ,সিম দিয়ে টেংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চিন্তা করলাম অনেকদিন হয়েছে কোন রেসিপি পোস্ট করা হয় না ।তাই ভাবলাম আজ যেটা রান্না করবো সেটাই পোস্ট দিব। সেই ভাবনা থেকেই মূলত আজকের পোস্টটি করা। আজ আমি শীতের সবজি ফুলকপি, আলু, সিম দিয়ে টেংরা মাছ রান্না করেছিলাম। শীতের সবজি দিয়ে টেংরা মাছ এভাবে রান্না করলে খেতে খুবই মজার হয়ে থাকে। এবার শীতে অবশ্য এই রেসিপিটি আজই প্রথম রান্না করলাম। খেতে বেশ ভালো লেগেছিল। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ফুলকপি, আলু ,সিম দিয়ে টেংরা মাছের রেসিপি।


ফুলকপি ,আলু ,সিম দিয়ে টেংরা মাছের রেসিপি


Polish_20231218_202304481.jpg



Polish_20231218_202147441.jpg

উপকরণপরিমাণ
টেংরা মাছ৬পিছ
ফুলকপিপরিমাণমত
আলুদুইটি
শিমপরিমাণমত
হলুদ গুঁড়াএক চা চামচ
জিরা গুড়াএক চা চামচ
ধনিয়া গুড়াএক চা চামচ
লাল মরিচ গুড়াএক চা চামচ
পেঁয়াজ বাটাতিন টেবিল চামচ
আদা বাটাএক চা চামচ
রসুন বাটাহাফ চা চামচ
পেঁয়াজ কুচিতিনটি
কাঁচা মরিচচারটি
লবণস্বাদমতো
ধনিয়া পাতাপরিমাণমত
তেলপরিমাণ মতো

প্রুস্তুতপ্রণালী


IMG20231218133802.jpgIMG20231218134130.jpg

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই। পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে সব বাটা মসলা দিয়ে দেই।

IMG20231218134203.jpgIMG20231218134308.jpg

তারপর সব গুড়ো মসলা লবণ দিয়ে মসলা টা কিছুক্ষন কষিয়ে নেই।

IMG20231218134410.jpgIMG20231218134437.jpg

তারপর মাছ গুলি দিয়ে ভালোমত মসলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেই।

IMG20231218134507.jpgIMG20231218134950.jpg

তারপর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে মাছ গুলি কষিয়ে নেই।

IMG20231218135115.jpgIMG20231218135120.jpg

তারপর মাছগুলি কষানো হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি।তারপর ঐ মসলার মধ্যে সবজি গুলি দিয়ে দেই।

IMG20231218135245.jpgIMG20231218140246.jpg

তারপর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে সবজি গুলি কষিয়ে নেই।

IMG20231218140326.jpgIMG20231218140338.jpg

সবজি কষানো হয়ে গেলে ঝোলের জন্য বেশি পানি দিয়ে মাছ গুলি দিয়ে দেই।

IMG20231218140610.jpgIMG20231218140936.jpg

তারপর ধনিয়া পাতা জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেই।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে টেংরা মাছ রান্না।

IMG20231218142106~2.jpg

এখন একটি বাটিতে বেড়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করি।আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

ফুলকপি ,আলু ,সিম সবগুলোই শীত কালিন সবজি। যা আমার অনেক পছন্দ। টংরা মাছ দিয়ে সবজিগুলো কখনো মনে হয় রান্না করিনি। তবে মনে হচ্ছে খারাপ হবে না আমিও একদিন তৈরি করে দেখব।

 3 years ago 

আপু যেহেতু এভাবে কখনো রান্না করেননি তাহলে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শীতকালীন অনেকগুলো সবজি দিয়ে একসাথে রেসিপি তৈরীর পদ্ধতি। আসলে একসাথে অনেকগুলো সবজি দিয়ে রেসিপি তৈরি করলে খেতে আমার কাছে বেশ মজা লাগে। রেসিপি তৈরির প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এভাবে শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে বেশ মজার হয়ে থাকে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

শীতকালের একটি মজা বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছ রান্না করে সবজির টেস্ট নেওয়া যায়। আপনার রেসিপিটি বেস্ট লোভনীয় লাগছে দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন শীতকালের বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছ রান্না করলে খেতেও যেমন ভালো লাগে তেমনি বিভিন্ন সবজির টেস্ট পাওয়া যায় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

টেংরা মাছ আমার খুব পছন্দের টেংরা মাছ দিয়ে কয়েক প্রকার সবজি রান্না করেছেন দেখে খুব ভালো লাগলো। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফুলকপি ,আলু ,সিম দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। মাছ দিয়ে ফুলকপি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমাদের এত সুন্দর রেসিপি পোস্ট উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই‌।

 3 years ago 

টেংরা মাছ আপনার পছন্দের মাছ জেনে বেশ ভালো লাগলো। আসলে এটি খেতে সত্যি বেশ ভালো লাগে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

এখন যেহেতু শীতকাল বাজারে নতুন ফুলকপি আলু এবং সিম পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। আর এ ধরনের সবজি দিয়ে যদি টেংরা মাছ রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই,টেংরা মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার এই রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল, শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল ।যেহেতু টেংরা মাছ আপনার পছন্দের মাছ। তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ফুলকপি খেতে আমি অনেক ভালবাসি। সব সময় শীতকালীন সবগুলো খেয়ে দেখার চেষ্টা করি৷ আজকে আপনি টেংরা মাছের সাথে অনেকগুলো শীতকালীন সবজি ব্যবহার করে একটি রেসিপি তৈরি করে ফেলেছেন যা একদমই সুস্বাদু মনে হচ্ছে৷ খুবই সুন্দর ভাবে আপনি এটি তৈরি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটা রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য৷

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এটি দেখতে যেমন সুস্বাদু লাগছে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার টেংরা মাছের রেসিপিটি দেখে তো আমার খেতেই মন চাইছে । ঠিকই বলেছেন শীতের সবজি দিয়ে এভাবে টেংরা মাছ রান্না করলে খেতে ভালোই লাগে । আমার বাসায় কতগুলো টেংরা মাছ রেখে এসেছি আমিও যেয়ে এভাবে করে রান্না করে খাব ইনশাআল্লাহ । আপনার মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে । আর মাছ গুলো ভালই বড় বড় ছিল মনে হচ্ছে ।

 3 years ago 

হ্যাঁ আপু এ ভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে ।আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর মাছগুলো বেশ বড় সাইজের ছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

শীতে তো শীতের সবজির স্বাদ দ্বিগুণ হয়ে ওঠে আর এই শীতের মজাদার ও সুস্বাদু সবজির সাথে আপনি লোভনীয় ডিম আওলা টেংরা মাছের একটি মজাদার রেসিপি করেছেন আপু।আসাধারণ সুন্দর ও লোভনীয় লাগছে আপনার রেসিপিটি। ধাপ গুলোও সুন্দর করে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন।ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে খুব মজা লাগে। আজকে আপনি ফুলকপি আলু এবং সিম দিয়ে খুব সুন্দর করে টেংরা মাছের রেসিপি করেছেন। টেংরা মাছকে আমরা গোল্লা মাছ বলে থাকি। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। রেসিপিটি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু টেংরা মাছকে যে গোল্লা মাছ বলে এটি আমার জানা ছিল না। আপনার কাছ থেকে নতুন একটি নাম জেনে নিলাম। বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শীতের সবজি আমার বেশ পছন্দের। তবে টেংরা মাছ দিয়ে সব যেভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। রান্না করার ধাপগুলো গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু এভাবে যেহেতু কখনো টেংরা মাছ খাননি তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন ।বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38