চিকেন সাসলিক রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আপনাদের মাঝে বিকেলের নাস্তার একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি ।আর সেই রেসিপিটি হচ্ছে চিকেন সাসলিক রেসিপি। চিকেন দিয়ে যেকোনো ধরনের জিনিস খেতেই ভীষণ ভালো লাগে। আর চিকেন সাসলিক হলে তো কোন কথাই নেই। বিকেলের নাস্তায় এরকম মজার খাবার কার না ভালো লাগে ।তাই তো কয়েকদিন আগে তৈরি করেছিলাম মজাদার চিকেন সাসলিক। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। সেই রেসিপিটিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি চিকেন সাসলিক রেসিপি।


চিকেন সাসলিক রেসিপি


IMG20240124184437~2.jpg


Polish_20240211_212827524.jpg


উপকরণপরিমাণ
মুরগির মাংসতিনশ গ্রাম
আদা বাটাহাফ চা চামচ
রসুন বাটাহাফ চা চামচ
সয়া সসএক টেবিল চামচ
টমেটো সসদুই টেবিল চামচ
লাল মরিচ গুঁড়াএক চা চামচ
ধনিয়া গুড়াএক চা চামচ
গোল মরিচ গুঁড়াএক চা চামচ
লবণস্বাদ মত
তেলপরিমাণমত
টমেটোএকটি
পেঁয়াজদুইটি
বেকিং সোডাহাফ চা চামচ
লেবুএক টুকরো

প্রুস্তুতপ্রণালী


IMG20240124173747.jpgIMG20240124173803.jpg

প্রথমে চিকেন গুলো ছোট ছোট টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নেই। তারপর বেকিং সোডা ও লবণ দিয়ে দেই।

IMG20240124173823.jpgIMG20240124173918.jpg

তারপর এক টুকরো লেবুর রস দিয়ে ভালোমতো মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেই।

IMG20240124175038.jpgIMG20240124175124.jpg

তারপর সয়া সস ও টমেটো সস দিয়ে দেই।

IMG20240124175200.jpgIMG20240124175253.jpg

তারপর আদা, রসুন পেস্ট, লাল মরিচ গুঁড়া ও ধনিয়া গুড়া দিয়ে দেই।

IMG20240124175314.jpgIMG20240124175448.jpg

তারপর গোলমরিচ গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিট রেখে দেই।

IMG20240124175616.jpgIMG20240124180522.jpg

তার পর মেরিনেট করা মাংস নিয়ে নেই। অন্য একটি প্লেটে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ,লবন ও গোলমরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নেই।

IMG20240124180622.jpgIMG20240124181902.jpg

তারপর মাংস ,পেঁয়াজ, টমেটো সাসলিক স্টিকে গেঁথে নেই।

IMG20240124182419.jpgIMG20240124182816.jpg

তারপর একটি প্যানে সামান্য তেল দিয়ে দেই ।তারপর তেল গরম হলে স্টিকগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি।

IMG20240124183935.jpgIMG20240124184255.jpg

তারপর ঢাকনা খুলে এপাশ-ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নেই।

IMG20240124184412~2.jpgIMG20240124184437~2.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চিকেন সাসলিক। এখন সসের সঙ্গে পরিবেশন করি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

চিকেন সাসলিক আমার অনেক পছন্দের আমিও কয়েক মাস আগে তৈরি করেছিলাম, তবে সেটা বারবিকিউ স্টাইলে, আজকে নতুনভাবে শিখলাম আপনার পোষ্টের মাধ্যমে।

 2 years ago 

ভাইয়া এভাবে একবার খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু বিকেলের নাস্তায় চিকেন সাসলিক খেতে সত্যি ই ভীষণ স্বাদের।আমিও করি এই রেসিপিটি। তবে সাথে গাজর আর ক্যাপসিকাম টুকরো করে দেই।তখন আরো বেশী মজার হয় খেতে।আপনার রেসিপিটি লোভনীয় হয়েছে আপু।অনেক ধন্যবাদ আপনাকে দারুন স্বাদের এই চিকেন সাসলিক রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আমি এর আগের বার যখন তৈরি করেছিলাম তখন এগুলোর সঙ্গে গাজর, ক্যাপসিকাম দিয়েছিলাম। এবার ক্যাপসিকাম বাসায় ছিল না আর আমার হাজবেন্ড সাসলিকে গাজর পছন্দ করে না যার কারণে দেওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন আপু বিকেলের নাস্তায় এ ধরনের খাবার গুলো খেতে আসলেই খুব ভালো লাগে । আমার কাছে অনেক ভালো লাগে যদিও আমি বাসায় কখনো তৈরি করে খাইনি । আপনার তৈরি করা দেখতে কিন্তু ভালো লাগছে । একদিন তৈরি করে খাওয়াবেন কেমন মজা তাহলে বুঝতে পারবো ।

 2 years ago 

আপু আপনি একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে। আর কখনো সময় সুযোগ হলে আপনাকে তৈরি করে খাওয়াবো ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সাসলিক বিকালের নাস্তায় বেশ মজার একটি খাবার। খেতে বেশ মজা লাগে। কম তেলে করা হয় বলে আরও ভালো লাগে। তবে সোডা দেই না। সাথে অন্যান্য সব্জি ব্যবহার করি। ধন্যবাদ লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমিও মাঝে মাঝে আরো অন্যান্য সবজি দিয়ে এটি তৈরি করি। এবার অল্প উপকরণ দিয়েই তৈরি করেছি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিকেন দিয়ে তৈরি করা যেকোনো রেসিপি খেতে অনেক ভালো লাগে। চিকেন সাসলিক রেসিপি দারুন হয়েছে আপু। আপনি এই মজার রেসিপি তৈরি করেছেন আর আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিকেন সাসলিক খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনি ঘরে নিজের হাতে তৈরি করেছেন এবং খেয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম কিভাবে তৈরি করতে হয় আমিও একবার বাড়িতে তৈরি করে দেখব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38