জীবন যেন ঝরে পড়া পাতার ন্যায়

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



গতকাল এক অপ্রত্যাশিত সংবাদ পেয়ে নানু বাড়িতে গিয়েছিলাম । আসলে এই ধরনের ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না । এক একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ার কারণে মনে হচ্ছে জীবনটা যেন ঝরে পড়া পাতার মতো । শুকনো পাতা যেমন যেকোনো মুহূর্তে ঝরে পড়ে যেতে পারে । আমাদের জীবন প্রদীপও তেমনি যেকোনো মুহূর্তে নিভে যেতে পারে । আজ হাসিখুশি সুন্দর জীবন যাপন করছি কালকে কে কোথায় থাকবো তার কোনো নিশ্চয়তা নেই ।সত্যিই জীবন বড়ই বিচিত্র ।



জীবন যেন ঝরে পড়া পাতার ন্যায়


20230227_180322.jpg

কাল দুপুর বেলায় হঠাৎ আমার মামাতো বোন ফোন করে বলল আমার এক চাচাতো মামা হঠাৎ করেই স্ট্রোক করে মারা গিয়েছেন । ঘটনাটা শুনে সত্যি ভীষণ মর্মাহত হয়েছিলাম । বেশ হাসি খুশি লোক ছিলেন তিনি। সুস্থ স্বাভাবিক ছিলেন , কাজ করতে গিয়েছিলেন হঠাৎ করেই স্ট্রোক হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন । আমাদের জীবনে আসলে এক মুহূর্তের জন্যও ভরসা নেই । তারপরেও মানুষের এই জীবন নিয়ে কত বাহাদুরি । আমরা হয়তো কেউ চিন্তাই করি না এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন বিদায় নিতে হবে , এই শুকনো পাতার মতো ঝরে পড়তে হবে ।


20230227_180327.jpg

এখন বসন্তকাল । চারিদিকে গাছ-গাছালির পাতা ঝরে পড়ছে । প্রকৃতি এক অন্যরূপ ধারণ করছে । যে দিকে তাকানো যায় সেদিকেই যেন ঝরে পড়া পাতা দেখতে পাওয়া যায় । বেশ কিছুদিন পর গ্রামে যেয়ে এই দৃশ্য গুলো দেখতে বেশ ভালো লাগলো । এই পাতাগুলো ঝরে পড়তে দেখে কেমন যেন অনুভূত হতে লাগলো ।


20230227_180329.jpg

প্রতিটি গাছের পাতা যেন লাল বর্ণ ধারণ করেছিল । সে এক অন্যরকম প্রকৃতি । এই প্রকৃতির সঙ্গে বেশ কিছুদিন পর আমার দেখা হল । বিষন্ন মনে এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে থাকতে সত্যিই এক ভিন্ন অনুভূতির সৃষ্টি হয়েছিল । মনটা যেন বারবার আবেগে আপ্লুত হয়ে পড়ছিল । বেশ কিছুদিন হলো বাবাকে হারিয়েছি । তবুও বারবার যেন শুধু বাবার কথাই মনে পড়ে । কোন কিছুতেই মন দিতে পারি না ।আজ কি লিখবো এলোমেলো কিছু মনের কথা লিখে ফেললাম ।


20230227_180325.jpg

20230227_180318.jpg

আমরা সবাই কমবেশি প্রকৃতির এই রূপের সঙ্গে পরিচিত । এভাবেই প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে । এখন পাতা ঝরে যাচ্ছে কিছুদিন পর আবার নতুন পাতায় গাছ ভরে উঠবে । চারপাশে সবুজে সবুজে ভরে উঠবে সে এক অন্যরকম সৌন্দর্য ফুটে উঠবে । হয়তো আমাদের জীবনও নতুন ভাবে সামনের দিকে এগিয়ে যাবে ।



যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আপনি বাস্তব কথা বলেছেন জীবন ঝরা পাতার মতোন। প্রকৃতির নিয়মে যেমন গাছের পাতা ঝরে যায় আবার নতুন পাতায় গজায় ঠিক আমাদের জীবনে তেমন। জীবনের সকল কিছু পেছনে ফেলে সামনের দিকে অগ্রসর হওয়া উচিৎ। প্রিয়জন হারানোর ব্যথা কখনো ভুলা যায় না। তারপরেও পৃথিবীর নিয়মে ভুলে থাকার অভিনয় করতে হয়। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো সুন্দর উপস্থাপন করেছেন। আমাদের মাঝে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাইয়া আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে । আর আপনি ঠিকই বলেছেন প্রিয়জনকে হারানোর ব্যথা আসলেই কখনো ভুলা যায় না । তার পরেও ভুলে থাকার অভিনয় করতে হয় । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

একদম ঠিক আপু, জীবনটা ঝরা পাতার মতোই। কখন যে হঠাৎ করে ঝরে যাবে তার কোন নিশ্চয়তা নেই। আর আপনার মামার কথা শুনে সত্যিই খুব খারাপ লাগছে। আসলে হাসিখুশি মানুষটা হঠাৎ করে এভাবে মারা গেল। যাইহোক তার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রকৃতির সান্নিধ্যে গিয়ে যে ফটোগ্রাফি গুলো করেছেন সেগুলো সত্যিই অসাধারণ লাগছে। কারণ গাছে গাছে নতুন পাতা দেখা যাচ্ছে। পুরনোর পরেই তো নতুনের আগমন। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।

 3 years ago 

ভাইয়া গাছের পাতাগুলো নতুন নয় , পুরনো পাতা ঝরে পড়বে এমন অবস্থা । যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আসলে আপু এ গাছগুলোর মধ্যে যে কালারের পাতা রয়েছে এই কালারের পাতা নতুন ও গজায়। তাই ভাবলাম নতুন পাতা ধন্যবাদ ফিডব্যাক দেয়ার জন্য।

 3 years ago 

একদম যথার্থ বলেছেন আপু ৷ আমাদের জীবনটা পুরো ঝড়া পাতার মতো ৷ কখন ছিড়ে পড়বে কেউ জানবো না ৷ তারপরেও আমরা মানুষ বুঝি না ৷ আর বর্তমান সময়ে স্ট্রোক এসব ঘটনা অনেক বেড়ে গিয়েছে ৷ আপনার মামা এমন হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়ার খবর পেয়ে খুবই খারাপ লাগলো ৷

 3 years ago 

আসলেই এখন মানুষ স্ট্রোক করে অনেক বেশি পরিমাণে মারা যাচ্ছে । বয়স কোন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে না । যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60213.83
ETH 1578.35
USDT 1.00
SBD 0.42