ডিম দিয়ে ঝিঙে ও ধুন্দল ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি ।আমার আজকের রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে ঝিঙে ও ধুন্দল ভাজি রেসিপি । আসলে আমাদের প্রতিদিনের রেসিপিতে মাছ মাংসের পাশাপাশি দু একটি ভাজি থাকতেই হয় । কেননা খাবার শুরুর প্রথমে একটু ভাজি দিয়ে খেতে বেশ ভালোই লাগে । আর এখন যেহেতু বাজারে ঝিঙে ও ধুন্দল পাওয়া যাচ্ছে তাই আমি চিন্তা করলাম এ দুটি মিক্সড করে একটি ভাজি তৈরি করি । কেননা এ দুটি সবজির স্বাদ আমার কাছে একই রকম লাগে । তাই তো একসঙ্গে ভাজিটি তৈরি করলাম । ডিম দিয়ে করার কারণে খেতে আরো বেশি সুস্বাদু হয়েছিল ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি ডিম দিয়ে ঝিঙে ও ধুন্দল ভাজি রেসিপি ।


ডিম দিয়ে ঝিঙে ও ধুন্দল ভাজি রেসিপি


IMG20230607133804.jpg


Polish_20230611_200259816.jpg

উপকরণপরিমাণ
জিঙ্গে৩ টি
ধুন্দল৩ টি
পেঁয়াজ কুচি২ টি
কাঁচা মরিচ৪ টি
হলুদ গুঁড়া১চা চামচ
লবণস্বাদমত
ডিম১ টি
তেলপরিমাণমত

প্রুস্তুতপ্রণালী


IMG20230607130223~2.jpgIMG20230607130232.jpg

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই । তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই । পেঁয়াজকুচি একটু ভেজে নেই।

IMG20230607130322.jpgIMG20230607130433.jpg

তারপর ঝিঙে, ধুন্দল, হলুদ ও লবণ দিয়ে দেই।

IMG20230607130449.jpgIMG20230607130520.jpg

তারপর সবজিগুলো ভালো মত নেড়ে চেড়ে কাঁচা মরিচ দিয়ে দেই।

IMG20230607131004.jpgIMG20230607131656.jpg

তারপর কিছুক্ষণ রান্না করার পর পানি শুকিয়ে নেই।

IMG20230607132604.jpgIMG20230607132733.jpg

তারপর সবজিগুলো একটি বাটিতে তুলে রাখি ।তারপর অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দেই।তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই।

IMG20230607132750.jpgIMG20230607132829.jpg

পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে একটি ডিম ভেঙে দেই।

IMG20230607132853.jpgIMG20230607132958.jpg

তারপর ডিমগুলো নেড়েচেড়ে ঝুরি করে ভেজে নেই ও সবজিগুলি দিয়ে দেই।

IMG20230607133045.jpgIMG20230607133804.jpg

তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে ঝিঙে ও ধুন্দুল ভাজি রেসিপি ।এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করি।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

ডিম দিয়ে ঝিঙে ও ধুন্দল ভাজি রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আমার এই রেসিপি খুবই প্রিয়। তাই রেসিপিটি ধাপগুলো দেখে শিখে নিলাম।

 3 years ago 

ভাই আমার রেসিপিটি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

রান্নার প্রতি আমার অনেক দুর্বলতা আছে। রেসিপি দেখতে খুব ভালো লাগে। আপনি ভিন্ন রকম একটি রেসিপি শেয়ার করেছেন। ঝিংগে এবং ধুন্দল দিয়ে ভাজি খেয়েছি তবে ডিম দিয়ে এভাবে রান্না করে খাওয়া হয়নি। আমার কাছে আপনার রেসিপি খুব ভালো লেগেছে। পরিবেশন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে ভাইয়া ডিম দিয়ে আমিও খুব একটা রান্না করিনি । তবে খেতে বেশ ভালই লাগে । তাই এবার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

দারুণ ছিলো আপনার এই রেসিপি ৷ এভাবে কখনো খাওয়া হয়নি আমার , ডিম ঝিঙে ও ধুন্দল ভাজি ৷ একদম ইউনিক লেগেছে এই রেসিপি ৷ দারুণ ভাবে পরিবেশন করেছেন , মনে হয় খেতে দারুণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর এবং মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে বেশ মজার হয়েছিল । আপনি যেহেতু খাননি একবার খেয়ে দেখবেন । ভালো লাগবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

এখন যেহেতু বর্ষাকাল ঝিঙ্গে এবং ধুন্দল পাওয়া যাবে বাজারে। আপনি দুইটা সবজি মিক্স করে বেশ মজার করে ডিম দিয়ে সবজি ভাজি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার ডিম মিক্স ঝিঙ্গে এবং ধুন্দল ভাজি দেখে বুঝা যাচ্ছে খেতে অনেক মজার হবে।

 3 years ago 

হ্যাঁ আপু এ দুটো মিক্স করে খেতে বেশ ভালোই লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ডিম দিয়ে ঝিঙে ও ধুন্দল ভাজি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। যখন আমি ঢাকাতে থাকতাম মাঝে মাঝেই এই ধরনের রেসিপিগুলো তৈরি করতাম। খুবই ভালো লাগতো আমার কাছে এই রেসিপিটা খেতে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এ টি গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালই লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

ঝিঙে ও ধুন্দুল আমার খুবই পছন্দের। বিশেষ করে এভাবে ডিম দিয়ে ভাজা করলে একটু বেশি ভালো লাগে আমার কাছে খেতে। আপনি খুবই লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে এটি খুবই সুস্বাদু হয়েছে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে ইচ্ছে করে খেয়ে নিতে। প্রত্যেকটা ধাপ ও খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। যা দেখে যে কেউ রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আপনারা রেসিপি টা বেশ ভালো লাগলো।

 3 years ago 

হ্যাঁ আপু এটি খেতে বেশ সুস্বাদু হয়েছিল । আর গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ঝিঙ্গে এবং ধুন্দল এই দুইটা সবজি আমার অতি প্রিয় একটি খাবার। আপনের ডিম দিয়ে ঝিঙ্গে এবং ধন্দল রেসিপি তৈরি করেছেন। রান্নার প্রতিটা ধাপ আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

এ দুটি সবজি আপনার প্রিয় জেনে ভালো লাগলো ।তাহলে তো এই ভাজি টিও আপনার কাছে ভালো লাগবে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ডিম দিয়ে ঝিঙে ও ধুন্দুল ভাজি করে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। শেষের পরিবেশনটাও সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমার রেসিপিটি দেখে আপনার লোভ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । গরম ভাতের সঙ্গে এরকম ভাজি কিন্তু খেতে বেশ ভালই লাগে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপনি ডিম দিয়ে খুব সুন্দর করে ঝিঙে ও ধুন্দল ভাজি রেসিপি করেছেন। ঠিক বলেছেন মাছ মাংস তার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সবজিও খেয়ে থাকে। তবে মাঝেমধ্যে ভিন্ন রকম কিছু ভাজি হলে খেতে অনেক ভালোই লাগে। তবে আজকে আপনি চমৎকার একটা রেসিপি করেছেন। সত্যি বলতে এ ধরনের ভাজি গুলো দিয়ে গরম ভাত এবং গরম ডাল দিয়ে খেতে অনেক মজাই লাগে। অনেক সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এ ধরনের ভাজি দিয়ে গরম ভাত এবং ডালের সঙ্গে খেতে বেশ ভালই লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আমি প্রায় সময় এই রেসিপিটা সকাল বেলা রুটি দিয়ে খেয়ে থাকি। দারুন লাগে রেসিটা। আপনার ফটো গুলো সাজানো টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আপনি এই ভাজি রুটি দিয়ে খান যেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62365.66
ETH 1647.94
USDT 1.00
SBD 0.42