স্ট্রিট ফুড ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আপনাদের মাঝে আবারো হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি কিছু স্ট্রিট ফুডের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।স্ট্রিট ফুড খেতে কিন্তু বেশ ভালই লাগে।এই স্ট্রিট ফুড গুলো বেশ মজার হয়ে থাকে।তবে যদিও স্ট্রিট ফুড গুলো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না ,তারপরও খেতে কিন্তু বেশ ভালই লাগে। আজ আমি বিভিন্ন সময়ের কিছু স্ট্রিট ফুডের ফটোগ্রাফি নিয়ে এসেছি ।যেগুলো বিভিন্ন সময়ে খাওয়া হয়েছিল।তাহলে চলুন দেখে আসি কিছু স্ট্রিট ফুডের ফটোগ্রাফি।


স্ট্রিট ফুড ফটোগ্রাফি


IMG20231214141837.jpg

IMG20231214141839.jpg

এটি হচ্ছে খুবই মজাদার চিকেন চপ ।এই চপ বিক্রেতা আমাদের বাসার সামনে দিয়ে মাঝে মাঝেই যায়। তবে দুপুরের দিকে এই চিকেন চপটি পাওয়া যায় ।কেননা দুপুরের সময় লোকটি বাসার সামনে দিয়ে মার্কেটে যায়, সেখানেই মূলত সেল করে। আজ আমি দুপুরবেলায় আমার বাবার বাড়িতে যাওয়ার সময় এই চপ ওয়ালাকে দেখতে পেলাম ।তারপর বেশ কিছু চপ কিনে নিলাম ।খেতে খুবই মজার ।যদিও চিকেনের পরিমাণ থাকে সামান্য ।একটি চপের দাম নেয় পনেরো টাকা করে।


IMG20231205182548.jpg

আর এটি হচ্ছে চানাচুর মাখা। একদিন হাঁটার পথে রাস্তার ধারে দেখেছিলাম। হাঁটতে হাঁটতে ছবি তুলেছিলাম যার কারণে ছবিটি খুব একটা ভালো হয়নি। তবে এই চানাচুর মাখা খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। এতে শসা টমেটো দেওয়া থাকে যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে।


IMG20231205182438.jpg

IMG20231205182444.jpg

আর এটি হচ্ছে ভেলপুরি ।মার্কেট এলাকায় ভেলপুরি অনেক বেশি পরিমাণে দেখা যায়। খেতে কিন্তু বেশ ভালই লাগে ।অনেকটা ফুচকার মতো লাগে ।আমি মার্কেটে যেয়ে এই ভেলপুরি খেয়েছিলাম।


IMG20231205170900.jpg

আর এটি হচ্ছে মজাদার ফুচকা। ফুচকা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে ।আমার কাছেও খেতে বেশ ভালই লাগে। এই তো কয়েকদিন আগে রাস্তার ধারের একটি রেস্টুরেন্টে বসে এই ফুচকা খেয়েছিলাম। ফুচকাটি খেতে বেশ ভালো ছিল । দেখেই বুঝতে পারছেন এর স্বাদ কতটা ছিল।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

চানাচুর মাখা খেতে অনেক ভালো লাগে। স্ট্রিট ফুড দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও ভালো লাগে। স্ট্রিট ফুড ফটোগ্রাফি দেখেই খেতে ইচ্ছে করছে আপু। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন স্ট্রিট ফুড দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

স্ট্রিট ফুড ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো আপু। পড়ন্ত বিকেলে বা, বাদলা দিনে চানাচুর মাখা খেতে বেশ দারুন। আসলে ফুচকা খাওয়ার অনুভূতি বেশ অসাধারণ। ফুচকার ফটোগ্রাফি দেখে খেতে খুবই ইচ্ছে করতেছে। মজাদার চিকেন চপ সত্যি বেশ দুর্দান্ত হয়ে থাকে। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই স্ট্রিট ফুড খেতে বেশ ভালো লাগে ।চানাচুর মাখা বৃষ্টির দিনে খেতেও ভীষণ মজার ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খাবার গুলো যত টানা লোভনীয় ছিলো , ফটোগ্রাফি গুলোও ততটা দৃষ্টি নন্দন ছিলো ৷ অসাধারণ ফটোগ্রাফি করেছেন ৷ বিভিন্ন লোভনীয় মুখরোচক খাবারের চমৎকার ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো আমার ৷ আসলেই অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি ৷ সুন্দর বিবরণের মাধ্যমে পোস্টটি আরো ফুটিয়ে তুলেছেন ৷ ধন্যবাদ আপু শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আসলে এই খাবারগুলো খেতেও বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খাবার গুলো যত টানা লোভনীয় ছিলো , ফটোগ্রাফি গুলোও ততটা দৃষ্টি নন্দন ছিলো ৷ অসাধারণ ফটোগ্রাফি করেছেন ৷ বিভিন্ন লোভনীয় মুখরোচক খাবারের চমৎকার ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো আমার ৷ আসলেই অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি ৷ সুন্দর বিবরণের মাধ্যমে পোস্টটি আরো ফুটিয়ে তুলেছেন ৷ ধন্যবাদ আপু শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুবই সুন্দর ভাবে আপনি স্ট্রিট ফুডের সবগুলো ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন৷ এরকম সুন্দর সুন্দর স্ট্রীট ফুডের ফটোগ্রাফি একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ এই খাবারগুলো আপনি যেভাবে ফটোগ্রাফি করেছেন এগুলোকে এখনি যেন খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 3 years ago 

আসলে ভাইয়া এই খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে। দেখে তো খেতে ইচ্ছে করবেই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

খাবারের ফটোগ্রাফি দেখিয়ে তো লোভ লাগিয়ে দিলেন আপু। প্রত্যেকটা খাবারই আমার খুব পছন্দের। চিকেন চপগুলো এভাবে খাওয়া হয়নি। দেখে তো খুব বড় মনে হচ্ছে না কিন্তু দামটা অনেক বেশি। ফুচকা আমার খুব ভালো লাগে।মাঝে মাঝে বাইরে বেরোলে ফুচকা খাওয়া হয়। অসংখ্য ধন্যবাদ আপু দারুন কিছু স্ট্রিট ফুড এর ফটোগ্রাফি শেয়ার করেছেন।

 3 years ago 

আপু চপগুলো একেবারে ছোট নয়। বেশ ভালো বড়ই। ফটোগ্রাফিতে ছোট লাগছে। আর খেতেও বেশ চমৎকার ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

যদিও স্ট্রিট ফুড আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তারপরেও আমরা নিজেদেরকে খুব একটা বেশি কন্ট্রোলে রাখতে পারি না। বরাবরই আমরা সকলেই স্ট্রিট ফুড খেতে অনেক বেশি ভালোবাসি। এরপরেও আপনি রাস্তায় বেলপরী এবং ফুচকা খেয়েছেন সেই খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। মাঝে মাঝে আমারও খাওয়া হয় মজাদার এই স্ট্রীট ফুড এর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাইয়া যতই চিন্তা করি এই খাবারগুলো খাব না কিন্তু দেখলে আর লোভ সামলাতে পারি না। তার জন্য খাওয়া হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

চানাচুর মাখা আর ভেলপুরিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এ দুটা খেতেও ভালো লাগে। সাথে ফুচকাটাও খাওয়া হয়। যদিও রাস্তার পাশে এ ফুডগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর নয়! তারপরও খেতে ভালো লাগে 🌼

 3 years ago 

আসলে ভাইয়া আমরা সবাই কিন্তু জানি রাস্তার পাশের খাবারগুলো স্বাস্থ্যকর নয়। তারপরেও কিন্তু প্রতিনিয়ত খেয়েই যাচ্ছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36