আর্ট পেন দিয়ে চাঁদনী রাতের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি আর্ট পেন দিয়ে একটি চাঁদনী রাতের পেইন্টিং করেছি। আসলে অনেকদিন হয় আর্ট করা হয় না ।মাঝে মাঝে আর্ট করতে বেশ ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে আর্ট গুলো করতে বসা হয় না। তারপরেও আজ একটু সময় করে আর্ট করতে বসে ছিলাম। যদিও আমার মেয়ের জোরাজুরিতে আর্ট করতে বসা ।কারণ সেও আমার সঙ্গে আর্ট করবে ।তারপর আমারা দুজন মিলে আর্ট করতে বসে গেলাম। আর আর্ট পেন দিয়ে তৈরি করে ফেললাম চাঁদনী রাতের পেইন্টিং ।আশা করছি আপনাদের কাছে আর্ট টি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আর্টে।


আর্ট পেন দিয়ে চাঁদনী রাতের পেইন্টিং


IMG20240108220221~2.jpg


IMG20231128224112~2.jpg

  • আর্ট পেন
  • পেন্সিল
  • কম্পাস
  • কলম

অংকন প্রণালী


IMG20240108212136.jpgIMG20240108212325.jpg

প্রথমে একটি কাগজ নেই। তারপর কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নেই।

IMG20240108212707~2.jpgIMG20240108213054~2.jpg

তারপর ভেতরে আরও একটি ছোট বৃত্ত এঁকে নেই। তারপর আউটলাইন করে নেই।

IMG20240108213448~2.jpgIMG20240108214013~2.jpg

তারপর চাঁদ একে চাঁদের পাশ দিয়ে নীল রং করে নেই।

IMG20240108214314~2.jpgIMG20240108214600.jpg

তারপর দ্বীপ নীল রঙের নিচে হালকা নীল রঙ দেই ও তার নিচে কালো রং করে নেই।

IMG20240108214934.jpgIMG20240108215131.jpg

তারপর দুই পাশে দুটি গাছ এঁকে নেই।

IMG20240108215825.jpgIMG20240108220216.jpg

তারপর মাঝখানে আরো দুটি গাছ এঁকে নেই ও সাদা রং দিয়ে তারা এঁকে নেই।

IMG20240108220318~2.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চাঁদনী রাতের পেইন্টিং। এখন আমার সিগনেচার দিয়ে দেই। আশা করছি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন আপু মাঝে মাঝে আর্ট করতে বসলে মন ভালো হয়ে যায়। কিন্তু সময়ের অভাবে আমারও বসা হয় না। আপনার আজকের আর্ট পেন্সিল দিয়ে আর্টটি খুব সুন্দর হয়েছে। আর্ট পেন্সিল দিয়েও যে এভাবে আর্ট করা যায় জানা ছিল না। নতুন একটি আইডিয়া পেলাম আপনার কাছ থেকে। সার্কেল করে আঁকার কারণে আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

আপু আর্ট পেন্সিল গুলো দিয়ে বেশ ভালই আর্ট করা যায় ।তবে একটু সাবধানতা অবলম্বন করতে হয় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

চাঁদনী রাতের ড্রইং টা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সুন্দর একটা বৃত্তের মধ্যে পুরো ড্রইং টা কমপ্লিট করেছেন ড্রইং এর থিমটি খুব সুন্দর ছিল।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে ড্রইংটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

বৃত্তের ভেতরে বেশ মায়াবী চাঁদনী রাতের কালারফুল আর্ট শেয়ার করেছেন আপু।এই পেন গুলোর বোধ হয় দুইটি করে টিপ রয়েছে একটি চিকন, একটি মোটা, তাই না আপু? শুধু কালার ব্যবহার করে চমৎকার একটি দৃশ্য শেয়ার করেছেন আপু। আমার কাছে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু এই পেন গুলোর দুই পাশে দুই রকমের ।মোটা এবং চিকন ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আর্ট পেন দিয়ে অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। এরকম পেইন্টিং গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু এরকম পেইন্টিং আপনার কাছে ভালো লাগে এবং আমার আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

চাঁদনী রাতের পেইন্টিংটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে একটি অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এর কালার কম্বিনেশন টা বেশ দারুন হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে আমার পেইন্টিংটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

একদমই অসাধারণ দেখা যাচ্ছে আর্ট পেন দিয়ে তৈরি এই আর্ট। খুবই সুন্দরভাবে আপনি এটি অংকন করেছেন৷ একইসাথে এখানে অনেকগুলো ছোট ডিজাইন আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। সবসময় ভালো থাকবেন এই শুভকামনা রইল।

 3 years ago 

চাঁদনী রাতের দারুণ পেইন্টিং করেছেন আকাশের পুরোটাই চাঁদ আর তারায় আলোয় আলোকিত হয়ে গিয়েছে দৃশ্যটা খুবই ভালো লাগলো। সুন্দর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া চাঁদনী রাত কে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলেই সার্থকতা। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

চাঁদনী রাতের দৃশ্যটি খুব চমৎকার হয়েছে আপু। সুন্দর বৃত্তের মাঝে খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন দৃশ্যটিকে। ধন্যবাদ আমাদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবসময় ফ্যামিলির সবাইকে নিয়ে।

 3 years ago 

আপনার কাছে আমার দৃশ্যটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। আপনিও আপনার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন শুভকামনা রইল।

 3 years ago 

আর্ট পেন দিয়ে চাঁদনী রাতের পেইন্টিংটি দারুন হয়েছে আপু।আপনি রঙের ছোঁয়ায় রাতের সৌন্দর্য খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে এ ধরনের আর্টগুলো ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু চমৎকার ভাবে আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু, আপনার কাছে এই পেইন্টিং গুলো ভালো লাগে যেনে ভাল লাগল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

আর্ট পেন ব্যবহার করে চাঁদনী রাতের খুবই সুন্দর চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করতে আমারও অনেক ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। অনেকদিন পরে আপনার অংকন করা চিত্রটি দেখে আমারও নিজের চিত্র অঙ্কন করার ইচ্ছাটা জাগ্রত হয়ে গেল।

 3 years ago 

আসলে আর্ট করতে বেশ ভালই লাগে ।যদিও সব সময় সুযোগ হয়ে ওঠেনা । তার পরেও চেষ্টা করি মাঝে মাঝে করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64796.00
ETH 1876.83
USDT 1.00
SBD 0.38