ওয়াটার ওয়ার্ল্ড পার্কে একদিন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি । কিছুদিন আগে আমরা মেয়েকে নিয়ে একটি শিশু পার্কে ঘুরতে গিয়েছিলাম । মূলত এটি একটি সাধারণ শিশু পার্ক ছিল । তারপরেও শিশু পার্কের ভেতরে ঢুকতে টিকিট কাটতে হয় । যদিও টিকিটের মূল্য খুব বেশি ছিল না । এখানে ইলেকট্রিক কোন রাইড ছিল না । নরমাল কিছু খেলনা ছিল । যেগুলো দিয়ে বাচ্চারা খেলাধুলা করে । এখানে বেশ কয়েকজন মিলে গেলে বেশ আনন্দই হয় । যদিও আমরা একা গিয়েছিলাম সেজন্য বাচ্চার খুব একটা বেশি ভালো লাগেনি। এর আগে যখন গিয়েছিলাম তখন অনেক জন মিলে গিয়েছিলাম তখন বেশ আনন্দ করেছিল । সবাই মিলে ছোটাছুটি খেলাধুলা করেছিল । যাইহোক সেই সময়ের কিছু ফটোগ্রাফি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি । আশা করছি আপনাদের ভালো লাগবে ।


ওয়াটার ওয়ার্ল্ড পার্কে একদিন



20220514_175217.jpg

20220514_175338.jpg

এই পার্কটির নাম হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড পার্ক । এটি হচ্ছে পার্কের ঢোকার মূল প্রদেশ পথ । মেইন রোডের পাশেই এটি অবস্থিত । ছোট্ট একটা ব্রীজ পাড় হয়ে পার্কের ভিতরে প্রবেশ করতে হয় ।


20220514_175952.jpg

20220514_181105.jpg

এটি হচ্ছে পার্কের ভিতরের ছবি । এখানে স্লিপার, দোলনা,চরকি, আরও অনেক ধরণের খেলার সামগ্রী ছিল । প্রথমে বাচ্চারা ভিতরে ঢুকেই কোনটা ছেড়ে কোনটায় চড়বে ব্যস্ত হয়ে পড়ে । বেশ আনন্দ নিয়ে একটার পর একটা জিনিসে চড়তে থাকে । বিষয়টা বেশ ভালো লাগে দেখতে ।


20220514_181022.jpg

20220514_181017.jpg

20220514_181013.jpg

এখানে বেশ কয়েকটি ঘরের মতো ছিল । যেখানে লাইটিং করা ছিল । ভেতরে বেশ কিছু ছবি লাগানো ছিল । যেখানে ঢুকে বাচ্চারা বেশ আনন্দ পেয়ে থাকে । আমার কাছেও জায়গাটা বেশ কালারফুল লেগেছিল এবং ভালো লেগেছিল। এর উপরে একটি ঘর ছিল । যেখানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এবং স্লিপার দিয়ে আরেক পাশ দিয়ে নেমে যেতে হয় ।


20220514_181358.jpg

20220514_181406.jpg

পার্কের ভেতরে বেশ কিছু খাবার স্টল ছিল । যেগুলো পাশে একটি লেক ছিল সে লেকের উপরে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল । জায়গাটা বেশ সুন্দর । সে লেকে বোটের ব্যবস্থা ছিল । অনেকেই সেই বোটে চড়ছিল । পার্কটি বেশ মনোরম পরিবেশে তৈরি হয়েছিল । বিকেল বেলায় সময় কাটানোর জন্য বেশ ভালো একটি জায়গা । আমার কাছে তো বেশ ভালই লেগেছিল । আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে ।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

ঠিকই বলেছেন আপু কিছু কিছু জায়গা আছে যেখানে একলা গেলে ভালো লাগেনা সবাই মিলে ভালো লাগে। আপনার বাচ্চার যে মন খারাপ তা তার ছবি দেখেই বোঝা যাচ্ছে। একা একা ভালো লাগছে না ওর। এটা কি সেই জায়গা নাকি আমরা অনেক আগে গিয়েছিলাম কলেজের ওই দিকে?

 3 years ago 

হ্যাঁ আপু এটা সেই জায়গা । আর হ্যাঁ সবাই মিলে গেলে সত্যি বেশ ভালো লাগে। এজন্য একা ওর খুব একটা ভালো লাগেনি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

এই ওয়াটার ওয়ার্ল্ড পার্ক যখন চালু হয় ২০১৭ হয়তো সময়টা,তখন আমরা যেতাম মাঝে মাঝে।কারণ তখন টিকিট কাটতে হতো না একদম ফ্রি ছিল।জাস্ট বোটে উঠলেই টাকা দিতে হতো।এখন আবার টিকেট কাটতে হয় সময়ের পরিবর্তনে অনেক কিছুই হয়ে থাকে। আপনি আপনার মেয়েকে নিয়ে খুব সুন্দর একটি সময় পার করেছেন এই পার্কে। আগের থেকে অনেকটা আপডেট করেছে পার্কটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

আপু এই পার্কটি আপনার চেনা জেনে অবাক লাগছে । এটি আমাদের ফরিদপুরের পার্ক । শুধু বাচ্চাদের খেলাধুলার অংশে প্রবেশে টিকেট লাগে । জানিনা আপনি কোন পার্ক ভেবেছেন ? নাকি আপনিও ফরিদপুরের ।যাই হোক আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন ।

 3 years ago 

আপু পার্কের নামটি যেমন চমৎকার ঠিক তেমনি পার্কটি দেখতেও খুবই সুন্দর।ওয়াটার ওয়ার্ল্ড পার্কটি দেখতে খুবই সুন্দর, পরিপাটি এবং গোছানো মনে হচ্ছে।ওয়াটার ওয়ার্ল্ড পার্কের কাটানো মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া পার্ক টি ছোট হলেও বেশ পরিপাটি করে গোছানো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

খুবই সুন্দর একটা জায়গায় গিয়েছিলেন আপনি আপনার মেয়েকে নিয়ে। যেহেতু একা গিয়েছিলেন তাই বেশি মজা হয়নি। কয়েকদিন আগে কয়েকজন মিলে গিয়েছিলেন বেশ মজা করেছিলেন তাহলে তখন। সেই সময়ের কিছু ফটোগ্রাফি নিয়ে আপনি আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া সবাই মিলে গেলে অন্যরকম আনন্দ পাওয়া যায় বাচ্চাদের কাছে । যেটা একা গেলে পাওয়া যায় না । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

পার্ক টা যে নিরিবিলি পরিবেশে সেটা নিয়ে কোন সন্দেহ নেই। তবে বাচ্চাদের এরকম মুখ গোমড়া হয়ে থাকাটা একদম ভালো লাগে না। কিছু করারও ছিল না অবশ্য। একা একা কখনোই মজা পাওয়া যায় না আসলে। আচ্ছা আপু পার্কটার নাম যেহেতু ওয়াটার ওয়ার্ল্ড, ওখানে ওয়াটার নিয়ে কোন রাইড ছিল না?

 3 years ago 

হ্যাঁ ভাইয়া ওয়াটার নিয়ে রাইড ছিল । সেখানে বেশ কিছু বোট ছিল যে বোটে করে লেকের মধ্যে ঘুরে বেড়ানো যেত । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64457.61
ETH 1884.80
USDT 1.00
SBD 0.37