ফটোগ্রাফি📷 আমার বাগানের ফুল
আমার প্রিয় ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সঙ্গে আমার বাগানের কিছু ফুলের ছবি শেয়ার করতে এসেছি।ফুল আমার বরাবরই ভালো লাগে।শুধু আমার কেন ফুল সবারই ভালো লাগে।
বাগান করা আমার শখ।আমার ছাদে একটি বাগান আছে।সেখানে প্রতিদিন হরেক রকম ফুল ফোটে।আমি সেগুলো দেখি আর মুগ্ধ হই।আমি প্রতিদিন আমার বাগানের যত্ন নেই।আর কথা না বলে তাহলে চলুন আমার বাগানের কিছু ফুল দেখে আসি।
আলোকচিত্র:১
এটি আমার বাগানের গোলাপ।আমার খুবই পছন্দের একটি ফুল।এর রং যেমন সুন্দর তেমনি এর ঘ্রাণ ও খুবই মনোমুগ্ধকর।গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক।একটি গোলাপ দিয়ে খুব সহজেই একজন মানুষের মন জয় করা যায়।আমার বাগানে তিন রং এর গোলাপ আছে।সাদা,লাল আর গোলাপি।
আলোকচিত্র:২
এটি হচ্ছে কাটা মুকুট।এর গায়ে কাঁটা থাকে।কিন্তু কাটার মাঝেও এর সুন্দর ফুল হয়।এই একটি গাছ বাগানে থাকলে পুরো বাগান সব সময় ফুলে আলোকিত হয়ে থাকে।এই গাছটি আমার খুব পছন্দের।অনেক খোঁজাখুঁজি করে আমি এই গাছ টি সংগ্রহ করেছি।প্রথমে অনলাইন থেকে কিনেছিলাম সেটির ফুল ছিল ছোট।পরে একটি নার্সারীতে এটি পেয়েছি।এর ফুল বেশ বড়।
আলোকচিত্র:৩
এটি মে ফুল।এটি প্রতি বছর মে মাসে ফোটে।সারা বছর এই গাছের কোনো অস্তিত্ব থাকে না।মনে হয় যেন টবে কোন গাছ নেই।কিন্তু মে মাস আসলেই এটি এর অস্তিত্ব জানান দেয়।এই গাছের বয়স দশ থেকে পনেরো বছর।
আলোকচিত্র:৪
সব গুলো ছবির স্থান-লিংক
এটি সন্ধ্যা মালতি ফুল।এটি সন্ধ্যার একটু আগে ফোটে।দেখতে খুব সুন্দর একটি ফুল।এর রঙ টাও খুব সুন্দর।আমার খুব ভালো লাগে এই ফুল টি।
কেমন লাগলো আমার বাগানের ফুল গুলো।আশা করি সবার ভালো লেগেছে।আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
|---|
ধন্যবাদ
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
অনেক সুন্দর ভাবে গোলাপের ছবি গুলি তুলেছেন
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
বাহ বেশ সুন্দর বাগানতো আপনার, গোলাপের দৃশ্যগুলো বেশী সুন্দর ছিলো। তবে মে ফুলের দৃশ্যটা বেশী আকর্ষীত করেছে আমাকে। ভালই সময় কাটে আপনার বাগানটি নিয়ে। ধন্যবাদ
জি ভাই ঠিকই বলেছেন, বাগানে আমার খুব ভালো সময় কাটে।
প্রত্যেকটি ছবি অনেক সুন্দর হয়েছে আপু।
ধন্যবাদ আপনাকে ভাই।