বিভিন্ন কালারের ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চমৎকার কিছু ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি । বেশ কিছুদিন আগে আমি আমার পরিবার নিয়ে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম । সেখানে দেখলাম ডায়ন্থাস ফুলে ফুলে ভরপুর । রংবেরঙের ডায়ন্থাস ফুলে সাজানো । ফুল গুলো দেখে সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল । তাই তো সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ফটোগ্রাফ তুলে ফেললাম ।আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম । আশা করছি আপনাদের ডায়ন্থাস ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে । আসলে এর আগে একসঙ্গে আমি এত কালারের ডায়ান্থাস ফুল দেখিনি । যখনি দেখলাম তখনই বেশ ভালো লাগলো । আর আপনাদের কেউ দেখার সুযোগ করে দিলাম । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার ফুলের ফটোগ্রাফি গুলো ।
বিভিন্ন কালারের ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি
এখানে চমৎকার কালারের দুটি ডায়ন্থাস ফুলের ফটোগ্রাফি রয়েছে । একটি গোলাপী কালারের ফুল , আরেকটি হালকা গোলাপি কালার ও পাশ দিয়ে সাদা সাদা পাপড়ি । দুটি কালারই চমৎকার । হঠাৎ করে তাকালে একই রকম মনে হলেও আসলে দুটি ভিন্ন কালারের ফুল । এক বছর আগে আমার বাগানে একটি ডায়ন্থাস ফুলের গাছ ছিল । যখন আমি গাছটি কিনেছিলাম তখন অবশ্য ফুলের নাম জানতাম না ।বেশ কিছুদিন পরে ফুলের নামটি জানতে পেরেছিলাম ।
এটি আরো একটি চমৎকার কালারের ডায়ান্থাস ফুল । এর ভেতরের অংশ গোলাপি ও বাইরের অংশ সাদা ।তবে সাদা অংশটির পরিমাণই বেশি । এটি দেখতেও ভীষণ ভালো লাগে । আসলে এই ডায়ন্থাস ফুল গুলো শীতকালীন ফুল হলেও এটি সারা বছরই ফুটে থাকে । আমার বাগানে যখন এই ফুল ছিল তখন কখনোই আমি ফুল ছাড়া গাছটি দেখিনি । মৃত্যুর আগ পর্যন্ত গাছে ফুলই ছিল । আমার গাছটি অবশ্য অবশেষে মারা গিয়েছিল । তবে কেন গাছটি মারা গিয়েছিল সেটি বুঝতে পারিনি।
এটিও ভিন্ন কালারের আরো একটি ডায়ান্থাস ফুলI এর পুরো অংশটাই ডিপ গোলাপী । তবে বাইরের অংশ চিকন সাদা দাগ আছে। আর ভেতরের মাঝখানের অংশটুকু চিকন চিকন সাদা দাগ আছে । আসলে একেকটা ফুল একেক রকমের সুন্দর । খুব সূক্ষ্মভাবে না দেখলে সবগুলো ফুল প্রায় একই লাগবে ।
এটি সম্পূর্ণ গোলাপী কালারের একটি ফুল । এতে কোন সাদা রং নেই । শুধু একটি রং ই আছে যেটি ডিপ গোলাপি । এটি দেখতেও কিন্তু ভীষণ সুন্দর । আসলে সবগুলো ফুলই আমার কাছে ভালো লেগেছে ।
আর এটি লাল টকটকে ডায়ন্থাস ফুল । এরকম লাল কালারের ডায়ন্থাস এর আগে কখনো দেখা হয়ে ওঠেনি । সেদিনই প্রথম দেখেছিলাম । এটি আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছিল । একদম টকটকে লাল সত্যিই চমৎকার দেখার মত ফুল ।
আমার বাগানের ডায়ন্থাস ফুলটি দেখতে অনেকটা এরকম ছিল । দেখতে ভীষণ ভালো লাগতো । কারণ সারা বছরই গাছে ফুল থাকতো ।
এটি হালকা গোলাপি কালারের ফুল । এটি দেখতে অন্যরকম সুন্দর । লাল কালারের পরে এই কালারটি আমার কাছে বেশি ভালো লেগেছে । আসলে সবগুলো কালারই সুন্দর। আশা করছি আপনাদের কাছেও আমার ডায়ন্থাস ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
সত্যি তো বিভিন্ন কালারের ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালোই লাগছে ৷ অনেক সুন্দর একটি ডায়ান্থাস ফটোগ্রাফি সম্পর্কে লিখেছেন ৷ অনেক ভালো লাগলো আপু
ভাইয়া আপনার কাছে ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য । সব সময় ভালো থাকবেন এই শুভকামনা রইল ।
ফুল দেখলে মন এমনিতে ভালো হয়ে যায়। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। কম বেশি সবাই ফুল পছন্দ করে। ডায়ান্থাস ফুলের বিভিন্ন কালারের ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন ফুল দেখলে মানুষের মন এমনিতেই বেশ ভালো হয়ে যায় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন ।
একই ফুলের বিভিন্ন কালার ব্যাপারটা বেশ দারুন। ফুলটি যদিও চিনি তবে এতদিন নাম জানতাম না হাহা।
যাইহোক ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে সাথে বর্ণনা গুলোও।
ভাইয়া তাহলে তো এবার ফুলের নাম জেনে গেলেন ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন।
আপু আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে ডায়ান্থাস ফুল দেখতে অনেক ভালো লাগে। আমি সবগুলো কালারই দেখেছি আর আজ আপনার পোস্টের মধ্যে সুন্দর সুন্দর কালারের ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি দেখে আরও ভালো লাগছে। আপনাদের ফটোগ্রাফি দেখে এখনও আমার কাছেও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।ধন্যবাদ বিভিন্ন কালারের ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু এই ফুলটি আপনার কাছে ভালো লাগে এবং আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
আপু আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ফুল ভালবাসে না এমন মানুষ আসলে একজনও নেই।আপনি ডায়ন্হাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন, বিভিন্ন কালারের ফুলগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপু আপনি ঠিকই বলেছেন ফুল ভালোবাসে না এমন মানুষ আসলেই একজনও নেই । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
বিভিন্ন কালারের ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সকল ফটোগ্রাফি আমার খুবি ভালো লেগেছে। এই ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো।
আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে মন্তব্য করার জন্য ।
ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে। এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য । আপনার জন্য শুভকামনা রইল ।