বৃষ্টি ভেজা বাগানের গাছগুলি
আমার বাংলা ব্লগের সকল বাংলা ভাষাভাষী বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও বেশ ভালো আছি।
করোনার কারণে সারাক্ষণ বাসায় থাকতে থাকতে একদম হাঁপিয়ে উঠেছি।সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে থাকতে যখনই দম বন্ধ লাগে তখনই আমি আমার ছাদ বাগানে চলে যাই।
আজ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে।বৃষ্টি আমার খুব ভালো লাগে।বিয়ের আগে বৃষ্টি হলেই বৃষ্টিতে গোসল করতাম।অনেক মজা লাগতো।কিন্তু এখন সময় পাল্টে গেছে আগের মতো সব কিছু আর করতে পারি না বা পারলেও আগের মতো ইচ্ছা করে না ।তবুও বৃষ্টি ভালো লাগে।বৃষ্টি দেখলেই আমার গরম এক কাপ চা খেতে ইচ্ছে করে।বানিয়ে খেয়েও ফেলি।আজও খেয়েছি।
আজ যখন বৃষ্টি একটু কমেছিলো তখন ছাদে গিয়েছিলাম।তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।ভাবলাম বৃষ্টি ভেজা কিছু গাছের ছবি নেই।বৃষ্টিতে ভিজছিলাম আর ছবি তুলছিলাম।বৃষ্টি ভেজা সেই ফটোগ্রাফি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি।নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।
স্থান-লিংক
এটি তুলসী গাছ।তুলসীঅর্থ যার তুলনা নেই।এটি একটি ঔষুধি গুন সম্পূর্ণ গাছ।এর অনেক গুনাগুন রয়েছে।আমি আমার বাগানে সব সময় একটি তুলসী গাছ রাখি।এর তেমন বেশি যত্নের প্রয়োজন হয় না।
স্থান-লিংক
এই ফুলের নাম নয়নতারা।খুবই সুন্দর একটি ফুল।আমার বাগানে তিন রঙের নয়নতারা ফুল আছে।এর বীজ থেকেই চারা হয়।সবচেয়ে মজার ব্যাপার হলো,আমার প্রথমে হালকা গোলাপি রঙের নয়নতারা ছিল।তার বীজ থেকেই এই অন্য কালার গুলি হয়েছে।এর কোনো যত্ন নিতে হয় না,এটি একা একাই বীজ থেকে চারা হয়ে ছাদ ভরে যায়।
স্থান-লিংক
এটি কাঠ গোলাপ।এই গাছটি দেখতে যেমন সুন্দর,এর ফুলগুলো ও তেমনি সুন্দর।এই ফুলের একটি সুন্দর মিষ্টি গন্ধ আছে।এটি আমার খুব পছন্দের একটি গাছ।এর আগের পোস্টে এর ফুল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম।তাই আজ আর দিলাম না।
স্থান-লিংক
এর নাম কৈলাশ।এটি একটি পাতাবাহার জাতীয় গাছ।পাতাবাহার জাতীয় গাছ হলেও এর সুন্দর ফুল হয়।এই গাছের বীজ হয়।বীজ থেকে চারা করা যায়।এর যে শুধু বাহ্যিক সৌন্দর্য্য আছে তা নয়,পৃথিবীর বিভিন্ন দেশে এর থেকে ঔষুধ ও তৈরি করে।
স্থান-লিংক
এই ফুলের নাম মসরোজ।এর অনেক কালার হয়।আমার বাগানে এর বেশ কিছু কালার রয়েছে।এটি অতি বৃষ্টিতে মারা যায়।বৃষ্টির সময় খুব সাবধানে রাখতে হয়।
আশা করছি আপনাদের আমার বাগানের গাছ গুলি ভালো লেগেছে।আমি গাছ খুব ভালোবাসী। আমি যেখানেই যাই সেখানেই শুধু গাছ খুঁজি।যে গাছ গুলি আমার নেই সেগুলি দেখলেই আমার নিতে মন চায়।এটা আমার একটা খারাপ অভ্যাস বলা যায়।
আজকের মত এটুকুই।সবাই ভালো থাকবেন।
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
|---|
আমি ওয়াহিদা সুমা।আমি বাংলাদেশি।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।বাংলা আমার প্রাণের ভাষা।আমি বাগান ভালোবাসি ।বাগান করা আমার শখ।এছাড়াও ঘুরে বেড়াতে ও খেতে ভালো বেশি।
ভীষণ সতেজ ও তরতাজা। সুন্দর হয়েছে ছবি গুলো এবং ভালো ব্যাখ্যা ছিল ।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
হুম এটা সত্যি যে, বৃষ্টির সাথে আমাদের দারুন অনুভূতি কাজ করে, যার কারনে বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছে করে।
ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।