রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি । আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্ক তৈরি করেছি । বুকমার্কটি দেখতে তরমুজের শেপ হয়েছে।বুকমার্ক বই প্রেমীদের জন্য খুবই কাজের একটি জিনিস ।কেননা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বই পড়া হয় , যার কারণে বুকমার্ক দিয়ে চিহ্নিত করে রাখা যায় কতটুকু পর্যন্ত পড়া হয়েছে । যাইহোক কিভাবে আমি বুক মার্কটি তৈরি করেছি সেটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব । আশা করছি আপনাদের ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি


Polish_20230617_170607147.jpg


  • রঙিন কাগজ
  • কলম
  • কাঁচি
  • রং

প্রুস্তুতপ্রণালী


20230529_210520.jpg20230529_210642.jpg

প্রথমে একটি কাগজ ১০ ইঞ্চি করে কেটে মাঝখান থেকে একটি ভাজ দিয়ে নেই।

20230529_210711.jpg20230529_210741.jpg

তারপর দুই পাশে দুইটি ভাজ করে নেই।

20230529_210814.jpg20230529_210831.jpg

তারপর ভাঁজ টি খুলে নিচের দিকের একটি কাগজ উপরের দিকে ভাজ দেই।

20230529_211029.jpg20230529_211159.jpg

তারপর চিত্রের মত করে ভাজ দিয়ে নেই।

20230529_211249.jpg20230529_211413.jpg

তারপর কাগজটি উল্টো করে উপরের দিকে কলম দিয়ে এঁকে নেই।

20230529_211452.jpg20230529_211540.jpg

তারপর কাচি দিয়ে কেটে উল্টো করে নেই।

20230529_211731.jpg20230529_211804.jpg

তারপর ওই কাগজের মাপ নিয়ে আরো একটি কাগজ সবুজ ও নীল কালারের কেটে নেই।

20230529_212425.jpg20230529_212544.jpg

তারপর আঠা দিয়ে কাগজ দুটি লাগিয়ে দেই।

20230529_213122.jpg20230529_213449~2.jpg

তারপর চোখ নাক এঁকে দেই ও তরমুজের মত এঁকে নেই।

20230529_213622~2.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার তরমুজের শেপে বুকমার্ক । আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বুক মার্ক তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। নিজের হাতে যদি এই ধরনের জিনিস তৈরি করা যায় তাহলে সেটা খুবই ভালো কাজে আসে।

 3 years ago 

আসলে ভাইয়া বুকমার্ক গুলো আমাদের বেশ কাজের । ভালো লাগলো বানিয়ে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর একটা তরমুজ শেপে বুকমার্ক তৈরি করেছেন তো। আপনার তৈরি এত সুন্দর বুকমার্ক দেখে কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। এরকম বুকমার্ক গুলো তৈরি করলে পড়তে অনেক বেশি সুবিধা হয়। চোখ মুখ আঁকার কারণে একটু বেশি ভালো লেগেছে দেখতে। আর কালো কলম দিয়ে দাগগুলো দেওয়ার কারণে অনেক বেশি আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। সব মিলিয়ে খুব চমৎকার একটা পোস্ট শেয়ার করলেন। ‌‌

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার তৈরি বুকমার্কটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও আপু রঙিন কাগজ দিয়ে আপনি অসম্ভব সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। দেখতে খুব কিউট লাগছে। একদম ঠিক বলছেন আপু বুক লাভারদের জন্য এটা অনেক উপকারী একটি জিনিস। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমার তৈরি বুকমার্কটি আপনার কাছে কিউট লেগেছে জেনে বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রঙিন কাগজের তৈরি তরমুজের বুকমার্ক খুব সুন্দর হয়েছে তো। যারা বইপ্রেমী এবং নিয়মিত বই পড়ে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বুকমার্ক গুলো। আর তারা যদি এই বুকমার্ক করে, তাহলে তাদের জন্য অনেক বেশি ভালো হবে। খুব সুন্দর হয়েছে আপনার তৈরি বুকমার্ক এবং দেখেও ভালো লাগলো।

 3 years ago 

আপু রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আপনার কাছে দেখতে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে অনেক সুন্দর এবং মানসম্মত হয় এ ধরনের বুক মার্ক তৈরি করতে হলে অনেক ধৈর্য এবং অভিজ্ঞতা প্রয়োজন যা আপনার মধ্যে রয়েছে ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাইয়া রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে । যদিও একটু সময় বেশি লাগে তারপরে হয়ে গেলে বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আসলে যারা নিয়মিত বই পড়ে তাদের বুকমার্ক বেশ প্রয়োজন। কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন আপনি। পাশাপাশি খুব সুন্দর এভাবে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন বুকমার্কটি। তরমুজের শিপে হয় দেখতে আরেকটু বেশি সুন্দর লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন যারা নিয়মিত বই পড়ে তাদের জন্য এই বুকমার্ক খুবই প্রয়োজনীয় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ছোটবেলায় ময়ূরের পাখা বা বেল পাতা এসব দিয়ে বুকমার্ক করে রাখতাম। তখন বুকমার্ক বলতে ওগুলো বুঝতাম। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বুকমার্ক তৈরী করেছেন। দেখে অনেকটা তরমুজের স্লাইস এর মত মনে হচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে। আপনি অনেকগুলো ধাপে বুকমার্ক তৈরী সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আপনার মত ছোটবেলায় আমিও ময়ূরের পাখা বইয়ের মধ্যে রেখে দিতাম । সত্যি বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

 3 years ago 

আসলে যারা বই পড়তে পছন্দ করে তাদের বই পড়ার ক্ষেত্রে বুকমার্কটি আবশ্যিকভাবেই প্রয়োজন হয়। আপনি রঙ্গিন কাগজ খুবই চমৎকারভাবে ভাঁজ করে নিয়েছেন। তারপর ভাঁজ করা রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর এই বুকমার্ক নিয়ে তৈরি করেছেন। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া যারা বই পড়তে পছন্দ করে তাদের জন্য বুকমার্ক খুবই দরকারি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

তরমুজের মতো দেখতে বুকমার্কটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। একেবারে ভিন্ন ধরনের একটি বুকমার্ক তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আপু আপনার তৈরি করা রঙিন কাগজের বুকমার্ক দেখতে ভীষণ সুন্দর লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপু আপনার মত আমারও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে এবং দেখতে দুটোই ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি একদম ঠিক বলছেন আপু বুকমার্ক আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। যখন দেখা যায় অনেক সময় বই পড়া হয় কিন্তু মনে থাকে না কতটুকু পড়েছি। সেই জায়গায় যদি বুকমার্ক করে রাখা হয় তাহলে অনেক সুবিধা হয়। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে বুকমার্ক তৈরি করেছেন অসাধারণ সুন্দর হয়েছে।

 3 years ago 

হ্যাঁ আপু অনেক বই যখন পড়া হয় তখন বুকমার্ক অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63951.96
ETH 1789.25
USDT 1.00
SBD 0.39