ঝড় বৃষ্টির রাতে মজাদার খিচুড়ি ভুনা রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমাদের এখানে তুমুল ঝড়-বৃষ্টি হয়েছে । বাতাসে যেন গাছপালা নুয়ে পড়ছিল । নিশ্চয়ই আম গাছ থেকে টুপটুপ করে আম পড়ছিল । সেই দুপুর তিনটায় শুরু হয়েছিল ঝড়-বৃষ্টি । প্রথমদিকে বেশ শিলাবৃষ্টি হয়েছিল । অনেকদিন পর শিলাবৃষ্টি দেখে খুব ইনজয় করেছিলাম । বাইরে বের হয়েছিলাম হাতের উপর টুপ করে একটি শিলা পড়েছিল । সত্যি চমৎকার লেগেছিল সেই অনুভূতি । এছাড়াও বিছানায় শুয়ে আছি জানালা দিয়ে একটি শিলা বিছানায় এসে পড়ল । সত্যি আজ দিনটা বেশ উপভোগ করেছি । সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে রাত পর্যন্ত হয়েই চলেছে । বৃষ্টি দেখলে আমার আবার চা খেতে মন চায় । বিকেল বেলায় বৃষ্টি উপভোগ করেছি আর চা খেয়েছি । বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে তারপর রাত তবুও বৃষ্টি থামেনি । তখন হঠাৎ মনে হল ঝটপট খিচুড়ি রান্না করি । বৃষ্টিতে খিচুড়ি খেতে দারুন মজা । এরই মাঝে হঠাৎ জেনারেলে @rme দাদার সঙ্গে কথা হয় । দাদাও নাকি বৃষ্টির কারণে খিচুড়ি রান্না করবে । তো আমার খিচুড়ি রান্নার কথা শুনে আমাকে বললেন খিচুড়ির রেসিপি পোস্ট করতে। যদিও নরমাল খিচুড়ি তাই পোস্ট করতে চেয়েছিলাম না তারপরেও দাদার অনুরোধে সেই খিচুড়ির রেসিপিটিই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব । আশা করছি আপনাদের ভালো লাগবে । তাহলে চলুন দেখে আসি ঝড়-বৃষ্টির রাতে মজাদার খিচুড়ি ভুনা রেসিপি ।
ঝড় বৃষ্টির রাতে মজাদার খিচুড়ি ভুনা রেসিপি
| উপকরণ | পরিমান |
|---|---|
| চাল | দেড় পট |
| মসুর ও মুগ ডাল | ১/২ পট |
| পেঁয়াজ কুচি | ১কাপ |
| কাঁচা মরিচ | ৫ টি |
| আদা বাটা | ১ টেবিল চামচ |
| রসুন বাটা | ১ টেবিল চামচ |
| হলুদ গুঁড়া | ২ চা চামচ |
| লাল মরিচ গুঁড়া | ১/২ চা চামচ |
| ধনিয়া গুঁড়া | ১ চা চামচ |
| জিরা গুঁড়া | ১ চা চামচ |
| গরম মসলা গুঁড়া | ১/২ চা চামচ |
| এলাচ | ৩ টি |
| লবন | স্বাদমতো |
| তেল | পরিমাণমত |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে পরিমাণ মতো চাল ও ডাল নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেই ।
পানি ঝরিয়ে নেওয়ার পর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই ।
তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে আদা রসুন বাটা দিয়ে দেই ।
তারপর এলাচ, লবণ ও সব গুঁড়ো মসলা দিয়ে দেই ।
তারপর মসলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে চাল গুলি দিয়ে দেই ।
তারপর চালগুলি মশলার সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে কাঁচা মরিচ দিয়ে আরো নেড়েচেড়ে নেই ।
চাল গুলি ভুনা হয়ে গেলে রাইস কুকারে চাল ও ডালের ডাবল পানি দিয়ে দেই।( আমি খিচুড়ি টি রাইস কুকারে রান্না করব।)
পানি ফুটে উঠলে ভুনা চাল ডাল দিয়ে দেবো । তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে একবার নেড়ে দেব ।
তারপর পানি শুকিয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ভুনা খিচুড়ি । খিচুড়িটি আমি আচারি বেগুন, ডিম ভাজি , ঘি দিয়ে খেয়েছিলাম । খিচুড়ি রান্নার পর আচারি বেগুন রান্না করেছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য।সেই রেসিপিটি আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আপু খিচুড়ি এমনিতেই আমার খুব পছন্দ। আর বৃষ্টি এলে প্রথম এই খিচুড়ির কথাই মাথায় আসে।আপনার মতো আমিও মসুর ও মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করি।খুব মজার রেসিপি শেয়ার করেছেন আপু। দেখতে বেশ লোভনীয় হয়েছে। আপনার উপস্থাপনা ও বেশ ছিল।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
বৃষ্টি বহলে আপনিও এরকম খিচুড়ি রান্না করেন জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু আমার খিচুড়ির রেসিপিটি দেখে আপনার জিভে জল চলে এসেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
খিচুড়ি মানে একটি ভালোলাগা খাবার। ভুনা খিচুড়ি তো আমার খুবই ফেভারিট।। ঠান্ডা ঠান্ডা বৃষ্টি দিনে এমন খিচুড়ি খেতে সত্যিই অনেক বেশি মজা লাগে।।
আপনার প্রস্তুত করা দেখেই খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।।
হ্যাঁ ভাইয়া খেতে ভীষণ মজা হয়েছিল । আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মনে হয় সবারই বেশ ভালো লাগে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য।
সব জায়গায় এমন শিলা বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে কেন হচ্ছে না। প্রতিদিন শুধু বৃষ্টি হওয়ার মতো হয় কিন্তু তেমন একটা বৃষ্টি হয় না অনেকদিন শিলাবৃষ্টি দেখা হয় না তাছাড়া বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি। দাদা যে আপনাকে খিচুড়ির রেসিপি দিতে অনুরোধ করেছিল তা অবশ্য দেখেছিলাম বেশ ভালো করেছেন মজাদার কিছু রেসিপি শেয়ার করেছেন। খিচুড়ি যে বেশ মজাদার হয়েছিল তা দেখেই বোঝা যাচ্ছে।
শিলা বৃষ্টি হলে বেশ ভালোই লাগে । শিলা কুড়াতেও বেশ মজা লাগে । আশা করছি আপনারাও খুব শীঘ্রই শিলা বৃষ্টি দেখতে পারবেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
বৃষ্টির রাতে খিচুড়ি খাওয়ার মুহূর্ত সত্যি অসাধারণ। এর আগে আমরা বন্ধুরা মিলে বৃষ্টির রাতে খিচুড়ি তৈরি করেছিলাম। আজকে আপনার খিচুড়ি তৈরি করার দৃশ্যটি এবং তৈরি করা সেই মুহূর্তগুলো উপভোগ করলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বন্ধুরা মিলে খিচুড়ি রান্না করার মজা মনে হয় অন্যরকম । বেশ ভালো লাগলো আপনার কথাটি জেনে । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। পছন্দের খাবারের মধ্যে খিচুড়ি অন্যতম। আর বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো কথাই নেই। সারা দেশে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে এই সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে খিচুড়ি রান্না করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো কোন কথাই নেই । পছন্দের খাবারের মধ্যে খিচুড়ি অন্যতম । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপনি তো দেখছি, প্রবল ঝড়-বৃষ্টি আর শিলাবৃষ্টির সাথে দারুন একটি মুহূর্ত উপভোগ করেছেন। ভালোই হয়েছিল আমাদের প্রিয় ফাউন্ডার দাদার সাথে কথা বলে আপনি তার খিচুড়ি রান্নার কথাটা শুনেছিলেন, তাই আপনিও দাদার কথায় আপনার সুন্দর করে তৈরি করা খিচুড়িটা পোষ্ট করলেন। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো।
আপু বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আপনারও ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো । আসলে সবারই মনে হয় বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া আমারও চলে না। আমি তো একটু মেঘলা আকাশ দেখলেই খিচুড়ি রান্না করে ফেলি। গত দুইদিন আগেও খিচুড়ি খেয়েছি এবং আজকেও খিচুড়ি খেয়েছি। আপনার মত আমিও বিভিন্ন প্রকার ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খেতে বেশি পছন্দ করি। আপনার খিচুড়ি রেসিপিটি দারুন লোভনীয় হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপু আপনি মেঘলা আকাশ দেখলেই খিচুড়ি রান্না করেন বিষয়টা বেশ ভালো লাগলো । আসলে খিচুড়ি খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
বাহ্ দারুন হয়েছে তো । আমি অবশ্য একটা বৌলে চাল, চালের ডবল দু'রকমের ডাল, সরিষা তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু আর দু'তিন রকমের সবজি নিয়ে সাথে পরিমান মতো জল আর সোজা মাইক্রোওয়েভে ওভেনে । রাইস মোড থ্রী সেট করে এক টিপ্ । ব্যাস ১৬ মিনিটেই খিচুড়ি রেডি ।
বাবা কি সহজ রেসিপি ! আপনার কাছ থেকে রেসিপি শিখতে হবে দেখছি ।অসংখ্য ধন্যবাদ ।মন্তব্য পড়ে ভালো লাগলো ।