বান্ধবীর সঙ্গে চটপটি ফুচকা খাওয়া

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা কয়েকদিন আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমার এক বান্ধবীর সঙ্গে দীর্ঘদিন পর দেখা। তারপর আমরা সবাই মিলে নদী গবেষণায় ঘুরতে গিয়েছিলাম ।সেখানে ঘুরাঘুরির পর হঠাৎ বৃষ্টি চলে এলো। তাই আমরা তাড়াহুড়া করে বাসায় আশার কথা চিন্তা করলাম। কিন্তু আমার বান্ধবী বলল বাচ্চাদের কিছু না খেইয়ে যাবে না ।তখন আমরা তাড়াতাড়ি দুটো অটো নিয়ে নিলাম। সেখান থেকে আমরা রওনা দিলাম আমাদের শহরের একদম মেইন জায়গায়, যেখানে চটপটি ফুচকার এলাকা বলা চলে সেখানে ।চলে গেলাম চটপটি ফুচকা খাওয়ার জন্য। আসলে এই এলাকাটি মূলত চটপটি ফুচকার জন্য বেশ প্রসিদ্ধ। কেননা এখানে সারি সারি চটপটি ,ফুচকার দোকান ছিল রাস্তার পাশে। কিন্তু যেহেতু বৃষ্টি ছিল তাই ফটোগ্রাফি তুলতে পারিনি।


বান্ধবীর সঙ্গে চটপটি ফুচকা খাওয়া


IMG20230929182126.jpg

IMG20230929182127.jpg

আমরা প্রথমে অটো থেকে একটি চটপটি ফুচকার দোকানে দাঁড়ালাম। সেটি মূলত একটি পাকা দোকান ছিল । তখন বেশ ভালো বৃষ্টি হচ্ছিল ।বৃষ্টির ভেতর রাস্তার পাশের ভ্যান গুলো থেকে চটপটি ফুচকা খাওয়া সম্ভব নয়। কেননা যেখানে বৃষ্টিতে ভেজার সম্ভাবনা থাকে ।তাই আমরা একটি দোকানে চলে গেলাম ।দোকানে যেয়ে তো আমরা অবাক। পুরো দুই রুমের দোকান কিন্তু লোকজনে ভরপুর ছিল। একটা সিট ও খালি ছিল না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম পাশে আর কোন পাকা দোকান আছে কিনা সেখানে যাবার জন্য। তারপর আমার বান্ধবী আরেকটু সামনে এগিয়ে দেখলো আরো একটি পাকা দোকান আছে ।তারপর বাচ্চাদেরকে ছাতার নিচে করে আমরা সেই দোকানে পৌঁছলাম।


IMG20230929181459~2.jpg

IMG20230929181508~3.jpg

ওখানে যাবার পর আমরা সবার জন্য চটপটি অর্ডার করলাম। কিন্তু আমার মেয়ে চটপটি খেতে চায় না সে ফুচকা খেতে চাইল ।তারপর তার জন্য ফুচকার অর্ডার দেওয়া হলো। কিন্তু বাচ্চাদের মন বলে কথা আমার মেয়ের ফুচকা দেখে সব বাচ্চারাই তখন চটপটি না ফুচকা খেতে চাইলো। তখন কি আর করা চটপটির অর্ডার ক্যানসেল করে আবার কয়েকটি ফুচকার অর্ডার করা হলো ।আমরা যেহেতু বেশ কয়েকজন ছিলাম তাই অনেকগুলো চটপটি ফুচকা অর্ডার করা হলো । তারপর চটপটি আসতে আসতে আমরা গল্প করতে থাকলাম। সেই মুহূর্তে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। তখন বৃষ্টি যেন আগের থেকে আরো অনেক জোরে আসলো ।আমরা বাইরে থাকলে নিশ্চিত বৃষ্টিতে ভিজতে হত। যাই হোক ভেতরে আমরা নিরাপদেই ছিলাম। বাচ্চাদের বৃষ্টিতে ভিজতে হয়নি।


IMG20230929180103~2.jpg

তারপর কিছু সময়ের মধ্যেই প্রথমে ফুচকা চলে এলো ,তারপর চটপটি দিয়ে গেল ।তারপর সবাই মিলে খেতে শুরু করলাম। বাইরে বৃষ্টি আর সবার হাতে চটপটি বেশ ভালোই সময় কাটছিল ।তবে বেশ গরম ছিল সেদিন । আসলে দীর্ঘদিন পর এভাবে একত্রিত হয়ে বাইরে খাওয়া দাওয়া সময়টা সত্যিই অন্যরকম কেটেছিল। সেই কলেজ লাইফের কথা মনে পড়ছিল ।ক্যান্টিনে যেয়ে খাওয়া-দাওয়া করতাম সেগুলো মনে পড়ছিল। পুরনো স্মৃতি মনে পড়ে সত্যিই ভীষণ খারাপ লাগে। তারপর আমরা আলোচনা করলাম এরপরে আবার যখন আমার বান্ধবী আসবে তখন আমরা সারাদিন বাইরে ঘুরবো ।এত অল্প সময়ে আমাদের আড্ডার কিছুই হয় নি।তাই পরবর্তীতে কারো বাড়িতে না যেয়ে সারাদিন বাইরে ঘুরাঘুরি করে বাইরেই খাওয়া দাওয়া করব ,আর বিকেলে বাড়ি ফিরব। তাই ঠিক করলাম।


IMG20230929180100.jpg

এরপর খাওয়া-দাওয়া শেষ হলে বৃষ্টিও একটু কমলো ।তারপর আমাকে একটি রিক্সায় উঠিয়ে দিল। তারপর বিদায় নিয়ে চলে এলাম।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

হুম আপু শেয়ার করেছিলেন। এক বান্ধবীর সঙ্গে দীর্ঘদিন পর দেখা পোস্টটি পড়েছিলাম। মেয়েরা এক জায়গায় হলেই তো মেয়েদের সব থেকে প্রিয় খাবার ফুচকা চটপটি। ওখানকার পরিবেশনা গুলো বেশ ভালো লাগলো। অত্যন্ত লাইটিং করা বেশ সুন্দর। দুই বান্ধবী মিলে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছেন। বেশ ভালো লাগলো। আপনাদের জন্য শুভকামনা রইল

 3 years ago 

হ্যাঁ ভাইয়া চটপটি ফুচকা মেয়েদের ভীষণ পছন্দ। আর দোকানটি সত্যি ভীষণ পরিপাটি করে সাজানো ।বেশ ভালো সময়ই কাটিয়েছিলাম ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

এর আগের পোস্টে জানতে পেরেছিলাম বান্ধবীর সাথে আপনি বেড়াতে গিয়েছিলেন। আর বৃষ্টির কারণে সেখান থেকে দ্রুতই ফিরতে হয়েছে। যাই হোক শেষ পর্যন্ত ভালো একটি পাকা দোকানে খেতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। না হলে বৃষ্টিতে ভিজে যেতে হতো। আর বাচ্চাদেরও ভীষণ কষ্ট হতো। অনেকদিন পর বান্ধবীদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো আপু।

 3 years ago 

হ্যাঁ আপু অনেকদিন পর বেশ ভালো সময় কাটিয়েছিলাম ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

আপু ঠিকই বলেছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। আর সেই আড্ডার সময়, ফেলে আসা অতীত মনে করে খুবই খারাপ লাগে। যাইহোক আপু, বান্ধবীকে সাথে নিয়ে চটপটি ও ফুচকা খেয়ে সুন্দর সময় কাটিয়েছেন, তেমনি বাচ্চাদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষাও করেছেন। সব মিলিয়ে আপনার সময় টা খুবই সুন্দর কেটেছে তা পোস্ট পড়ে বোঝা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর অনুভূতিটুকু শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া সেদিনের সময়টা বেশ ভালই কাটিয়েছিলাম। আসলে দীর্ঘদিন পর অনেক সুন্দর কিছু মুহূর্ত পেলাম ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বান্ধবীর সাথে বেশ সুন্দর মুহূর্ত উপভোগ করছেন আপু। আসলে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার মুহূর্ত গুলো সত্যি বেশ দারুন হয়ে থাকে। খাওয়া-দাওয়া আর গল্প আড্ডার মাঝে মুহূর্ত গুলো বেশ সুন্দরভাবে কেটে যায়। খাওয়া-দাওয়ার মুহূর্ত গুলো বেশ চমৎকার ভাবে কাটিয়েছেন আপু। বান্ধবীর সঙ্গে চটপটি ফুচকা খাওয়া অনুভূতি বেশ সুন্দর ভাবে মাঝে মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার সময়টা সত্যি ভীষণ ভালো হয় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

বান্ধবীর সাথে ফুচকা খাওয়ার দারুন একটি অনুভূতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বন্ধুদের সাথে কলেজ জীবনে ফুচকা খাওয়ার মজা ছিল আলাদা। এ ধরনের পোস্টগুলো পড়ার সময় আমার কলেজ জীবনের কথা খুব মনে পড়ে যায়। যাহোক, দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমিও দীর্ঘদিন পর বান্ধবীর সঙ্গে ফুচকা খেলাম। কলেজ জীবনের স্মৃতি আমারও মনে পড়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বৃষ্টির দিনে বান্ধবীর সঙ্গে চটপটি ফুচকা খাওয়ার অনুভূতিটা পড়ে বেশ ভালো লাগলো। আসলে বৃষ্টি হলে গরম কনো কিছু খেতে বেশ দারুন লাগে। আর হ্যাঁ আপনি ঠিক বলেছেন বাচ্চাদের মন কখন যে কোন দিকে যাবে তার কোন ঠিক নাই। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন সব সময়। শুভকামনা রইল।

 3 years ago 

বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম। আর অনেকদিন পর হলেতো মনে হয় যেন কথাই শেষ হচ্ছে না। আর বৃষ্টির দিনে এমন চটপটি খেতে বেশ ভালো লাগে। বান্ধবীর সাথে বেড়ানোর আনন্দের মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু বৃষ্টির দিনে এ ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42