চিকেন বিরিয়ানি রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
চিকেন বিরিয়ানি রেসিপি
| উপকরণ | পরিমান |
|---|---|
| পোলাওয়ের চাল | ৭৫০ গ্রাম |
| মুরগির মাংস | ১ কেজি |
| পেঁয়াজ কুচি | ২ কাপ |
| কাঁচা মরিচ | ৭ টি |
| বিরিয়ানি মসলা | ১ প্যাকেট |
| টক দই | ১ কাপ |
| দুধ | ২ কাপ |
| আলু | ৩ টি |
| আলু বোখারা | ১০ টি |
| আদা বাটা | ২ টেবিল চামচ |
| রসুন বাটা | ২টেবিল চামচ |
| লবন | স্বাদমতো |
| চিনি | ২চা চামচ |
| তেল | পরিমাণমত |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে চাল গুলিকে ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে নেই । তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই ।
তারপর তেল গরম হলে আলুগুলো দিয়ে ভালোমতো ভেজে নেই ।
আলুগুলো ভাজা হলে একটি বাটিতে তুলে রাখি ।তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেই ।
তারপর পেয়াজ বাদামি করে ভাজা হলে আদা বাটা ,রসুন বাটা দিয়ে দেই ।
তারপর লবণ ও বিরিয়ানি মসলা দিয়ে দেই ।
তারপর টক দই ও দুধ দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করি ।
মসলাটা কষিয়ে নেওয়ার পর মাংসগুলি দিয়ে দেই ।
তারপর কিছুক্ষণ রান্না করার পর মাংস গুলি সিদ্ধ করে নেই ।
তারপর সামান্য চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি ।
তারপর একটি পাত্রে তেল দিয়ে দেই । তেল গরম হলে তেলের মধ্যে চাল দিয়ে ভালো করে ভেজে নেই ।
তারপর সামান্য লবণ দিয়ে দেই ও চালের ডাবল পানি দিয়ে দেই ।
তারপর আলু ও আলু বোখারা দিয়ে দেই ।
তারপর কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করি ।
তারপর কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালোমতো নেড়েচেড়ে চুলার আঁচ একদম কমিয়ে আধা ঘন্টার জন্য দমে রেখে দেই ।
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি রেসিপি । খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল ।আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
চিকেন বিরিয়ানি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার রেসিপিটি দেখে আপনার জিভে জল চলে এসেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ।
এমনিতেই বিরিয়ানি দেখলে আমার খেতে ইচ্ছা করে তারপরে আবার আপনার বিরিয়ানির কালারটা এত সুন্দর হয়েছে যে সত্যিই আমার খেতে মন চাইছে ।অনেকদিন এভাবে বিরিয়ানি রান্না করা হয় না ভাবছি রান্না করব কিন্তু এর ভিতরে ডাক্তার আম্মাকে চিকেন খেতে মানা করে দিয়েছে দেখে আরো খাওয়া হলো না ।আপনারটি দেখে লোভ নিলাম।
কি বলছেন আপু চিকেন খেতে কেন মানা করেছে ?চিকেনে কি সমস্যা? এটা তো শুনি নি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
চিকেন বিরানি রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। বিরানি আমার খুবই প্রিয়। তাই আজকে আপনার রেসিপির পরিবেশন দেখে যেন খেতে ইচ্ছা করছে। এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া বিরিয়ানি আপনার প্রিয় জেনে ভালো লাগলো ।আর এটি খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
চিকেন বিরিয়ানি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমার রেসিপি পরিবেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
চিকেন আসলে বড়দের থেকে বাচ্চারা বেশি পছন্দ করে। তাছাড়া এরকম চিকেন বিরিয়ানি হলে তো কথাই নেই। বাচ্চারা অনায়াসে খাওয়া শেষ করে ফেলে কোন ঝামেলা ছাড়াই। আপনার চিকেন বিরিয়ানি রেসিপি দেখে মনে হচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতে বেশি লোভনীয় লাগছে। এর পরের বার গেলে এভাবে রান্না করে খাওয়াবেন অবশ্যই।
আপনি ঠিকই বলেছেন বাচ্চারা এই চিকেন বিরিয়ানি খুবই পছন্দ করে । আপনি এর পরেরবার আসলে অবশ্যই আপনাকে খাওয়াবো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বিরিয়ানি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। দেখে খেতে ইচ্ছা করছে। বিরিয়ানির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। খুব তাড়াতাড়ি বিরিয়ানি তৈরি করে খাব ইনশাল্লাহ। আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু দ্রুত এভাবে রান্না করে খেয়ে নিন । খেতে কিন্তু খুবই সুস্বাদু । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপনার চিকেন বিরিয়ানি রেসিপি দেখে আমার তো জিভে জল চলে এসেছে। চিকেন বিরিয়ানি খেতে আমি অনেক বেশি পছন্দ করি। খুবই মজাদার ভাবে আপনি এই চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন, যা দেখেই বুঝতে পারছি খুবই সুস্বাদু হয়েছিল। পরিবেশনটা খুবই সুন্দরভাবে করেছেন দেখে তো লোভ লাগিয়ে দিলেন একেবারে। আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে বেশ মজা করে খেয়েছিলেন। প্লেটের মধ্যে পরিবেশন করা বিরিয়ানি গুলো যদি আমাকে দিয়ে দিতেন, তাহলে প্লেটে একটাও বাকি থাকতো বলে মনে হয় না। যাই হোক উপস্থাপনাও খুবই সুন্দর ছিল।
ভাইয়া আপনার কমেন্টের মাধ্যমে বুঝতে পারছি আপনার বিরিয়ানি খুবই পছন্দের । খাওয়াতে পারলে বেশ ভালো লাগতো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
চিকেন বিরিয়ানি আমার খুবই পছন্দের একটি খাবার। আপনি অনেকগুলো উপকরণের সমন্বয়ে চিকেন বিরিয়ানি তৈরি করেছেন। আপনার এই চিকেন বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে টক দই এর ব্যবহারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। নিশ্চয়ই আপনার তৈরি চিকেন বিরিয়ানি খেতে খুবই মজার ছিল।
বিরিয়ানি মানেই তো টক দই। টক দই ছাড়া তো বিরিয়ানি হয় না। যাইহোক আপনার রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।