বৃক্ষ মেলা থেকে ঘুরে আসা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে । আজ আমি মূলত বৃক্ষ মেলায় যাবার অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। প্রতিবছর বর্ষার সময়ে এই বৃক্ষ মেলা আমাদের শহরে অনুষ্ঠিত হয় । আমাদের শহরে শুধু নয় সারা দেশেই মনে হয় এই সময়ই বৃক্ষ মেলা হয়ে থাকে। যদিও কিছুদিন হয়ে গিয়েছে এই বৃক্ষ মেলা শেষ হয়েছে । সে সময় আমি আমার মায়ের বাসায় ছিলাম। তখন আমার বোন তৌহিদা আপু বেড়াতে এসেছিল। তখন আমরা দুজন মিলে বৃক্ষ মেলায় গিয়েছিলাম । বিভিন্ন নতুন নতুন গাছ দেখতে পেয়েছিলাম ,বেশ ভালো লেগেছিল । সেই অনুভূতিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

বৃক্ষ মেলা থেকে ঘুরে আসা


IMG20240628175101.jpg


মূলত বৃক্ষ মেলায় বাচ্চাদের দেখার মত তেমন কিছুই নেই । তবুও বাচ্চারা বায়না ধরে যাবার জন্য । এজন্য আমার মেয়ে ও আপুর ছেলে দুজনে গিয়েছিল । তবে সেদিন প্রচন্ড গরম ছিল যার কারণে সেখানে যেয়ে তারা বেশ অস্থির করে তুলছিল। যার কারণে খুব সময় নিয়ে ভালোভাবে গাছগুলো পর্যবেক্ষণ করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছিল। তারপরেও যেহেতু বৃক্ষ মেলায় গিয়েছি হরেক রকমের গাছ দেখবো, ফটোগ্রাফি করবো, কিছু গাছ কিনব এই উদ্দেশ্য নিয়েই মূলত আমরা সেদিন গিয়েছিলাম।


IMG20240628182546.jpg

যদিও আপু ঢাকায় থাকে ওর গাছ কেনার কোন ইচ্ছা ছিল না । কেননা ফরিদপুর থেকে ঢাকায় গাছ কিনে নিয়ে যাওয়া খুবই কষ্টকর। এছাড়া ঢাকায়ও বৃক্ষমেলা হয়ে থাকে। তাছাড়া অন্যান্য নার্সারি থাকে যার কারণে দূর থেকে টেনে নেওয়ার কোন দরকার নেই। যার কারণে আমি মূলত গাছগুলো কিনতে চেয়েছিলাম ।আমার বেশ কিছু কাজ পছন্দ হয়েছিল কিন্তু দোকানদার গণ এক দাম চেয়ে বসে থাকে ।যার কারণে গাছগুলো কেনা খুবই কষ্টকর হয়ে গিয়েছিল ।তারপরেও আমি কিছু গাছ কিনেছিলাম।


IMG20240628182540.jpg


গাছ সবসময়ই আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে ফুলের গাছের প্রতি আমার আকর্ষণটা অনেক বেশি। কেননা ফলের গাছ লাগানোর জায়গা তেমন একটা নেই। ছাদে যদিও লাগানো যায় তবে সেখানে খুব একটা ভালো ফলন হয় না। যার কারণে ফলের গাছ লাগানোর প্রতি আমার আগ্রহ একেবারেই কম ।আমি মূলত ফুলের গাছগুলোই বেশি কিনে থাকি। এবারও সেটাই করেছিলাম । তবে আনকমন গাছ গুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে।


IMG20240628182018.jpg

IMG20240628175447.jpg


তবে এবারের বৃক্ষমেলায় একটা জিনিসের অভাব আমি বেশ বোধ করেছি। কেননা প্রতিবার বৃক্ষ মেলায় দেখা যায় বিভিন্ন বনসাই গাছ থাকে। যেগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এবার বৃক্ষ মেলায় একটিও বনসাই গাছ দেখতে পেলাম না ।এ বিষয়টা আমার কাছে বেশ খারাপ লেগেছিল ।জানি না কেন এবার বৃক্ষ মেলায় বনসাই গাছগুলো আনা হয়নি। হয়তো এগুলোর প্রচুর দাম থাকে খুব একটা বিক্রি হয় না সে কারণেও হতে পারে ।


IMG20240628175333.jpg

IMG20240628175213.jpg

তবে এবারের বৃক্ষ মেলায় কিছু গাছ দেখেছিলাম যে গাছগুলো এর আগে আমি দেখিনি ,বেশ আনকমন লেগেছিল গাছগুলো আমার কাছে। গাছগুলো একদমই অপরিচিত ছিল নামগুলি ও বেশ আনকমন ছিল। এ ধরনের গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালই লাগে ।তাছাড়া বৃক্ষ মেলায় প্রচুর ফুলের গাছের পাশাপাশি প্রচুর ফলের গাছ ও ছিল যা দেখে যে কারোরই ভালো লাগবে। আমরা তো বেশ সময় নিয়ে ফুলের গাছ ফলের গাছ দেখছিলাম ।তবে বাচ্চারা ভীষণ বিরক্ত করছিল।


IMG20240628175206.jpg

IMG20240628175204.jpg

আজ বৃক্ষ মেলার অল্প কিছু গাছ আপনাদের সঙ্গে শেয়ার করলাম । পরবর্তীতে ধারাবাহিকভাবে ফুলের ফলের গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যা দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে । আমার তো বেশ ভালো লেগেছিল । যদিও ইচ্ছা ছিল আরো একদিন যাবার কিন্তু পরবর্তীতে আপু চলে যাওয়ার পর আর একা যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক আশা করছি আপনাদের কাছে আজকের বৃক্ষমেলার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

আমাদের ঢাকাতেও এবার বৃক্ষ মেলা হয়েছিল। কিন্তু না জানার কারণে মিস হয়ে গিয়েছে। শেষ দিন গিয়েছিলাম কিন্তু প্রচুর গরম এবং ভিড় থাকার কারণে সেরকম ঘোরাফেরা হয়নি।। আপনি দেখছি বৃক্ষ মেলায় গিয়ে ভালোই ঘোরাফেরা করেছেন। বৃক্ষ মেলায় গেলে অনেক ধরনের গাছ দেখা যায়।আপনার ঘোরাঘুরি মুহূর্ত দেখে ভালো লাগলো আপু।

 2 years ago 

বৃক্ষ মেলার শেষ দিনে অনেক ভিড় থাকে, ওদিন গেলে খুবই খারাপ অবস্থা হয়ে যায় ।যাই হোক তবুও তো গিয়েছিলেন জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ সুন্দর একটি মেলায় গেলেন আপু আপনি। বৃক্ষ মেলায় গেলে একটা সুযোগ হয় বিভিন্ন ধরনের গাছ দেখার। যেহেতু বাচ্চারা বায়না করলো মেলায় যাওয়ার চলে গেলেন আপনি। আর এত গরমে বাচ্চারা তো অস্থিরতা করবে। সুন্দর সময় কাটিয়েছেন এই অস্থিরতার মধ্যেও। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন আপনি। দুই বোনে মিলে খুব সুন্দর সময় কাটালেন আমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু বৃক্ষ মেলায় গেলে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাওয়া যায় যেটা আমার কাছে বেশ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন সেদিন প্রচন্ড পরিমাণে গরম ছিল মেলায় ঘুরতে অনেক খারাপ লেগেছিল । আপনি বনশাই গাছের যে গল্প করছেন সেগুলো দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু একটাও তো খুঁজে পেলাম না । তারপরও কিন্তু মেলায় অনেক ভাল ভাল গাছ ছিল । সেদিনকার ঘোরাঘুরি করতে কষ্ট হয়েছিল তবে গাছগুলো দেখে ভালো লেগেছিল ।

 2 years ago 

হ্যাঁ আপু প্রতিবারই বনসাই গাছ থাকে।এবার যে কেন ছিল না তাই বুঝতে পারলাম না।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38