মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না। এমনিতে মুরগির মাংস বিভিন্নভাবে রান্না করা যায়। কিন্তু আজ আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছি। মুগ ডাল দিয়ে এর আগে আমি মুরগির মাংস রান্না করিনি এবারই প্রথম।এটি খেতে যে এতটা সুস্বাদু হবে রান্না করার আগে চিন্তা করিনি। আসলে একঘেয়ে মুরগির মাংস খেতে খেতে একটু খাবারে ভিন্নতা আনার জন্যই এই মুগ ডাল দিয়ে রান্না করা। কিন্তু এটি খেতে যে এতটা সুস্বাদু হবে সেটি চিন্তা করিনি।তাইতো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম, যাতে আপনারা এটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে আসি আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি।



মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি


IMG20230603142219~2.jpg



Polish_20230604_212615688.jpg


উপকরণপরিমান
মুরগির মাংস১ কেজি
মুগ ডাল২ কাপ
পেঁয়াজ কুচি১ কাপ
আদা বাটা২ টেবিল চামচ
রসুন বাটা২টেবিল চামচ
হলুদ গুঁড়া২ চা চামচ
ধনিয়া গুড়া২চা চামচ
লাল মরিচ গুড়া২চা চামচ
জিরা গুড়া২ চা চামচ
গরম মসলা গুড়া১ চা চামচ
এলাচ২ টি
তেজপাতা২ টি
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো

প্রুস্তুতপ্রণালী


IMG20230603131422.jpgIMG20230603132041.jpg

প্রথমে একটি কড়াইয়ে মুগ ডাল গুলো ভালো করে ভেজে নেই ।

IMG20230603133818.jpgIMG20230603133842.jpg

তারপর হলুদ, লবণ ও সামান্য একটু পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেই।

IMG20230603140006.jpgIMG20230603132423.jpg

মুগ ডাল সিদ্ধ হয়ে গেলে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই।

IMG20230603132601.jpgIMG20230603132644.jpg

তারপর তেজপাতা ও এলাচ দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নেই।

IMG20230603132817.jpgIMG20230603132844.jpg
IMG20230603132939.jpgIMG20230603133002.jpg

তারপর আদা বাটা , রসুন বাট, লবণ ও সব গুঁড়ো মসলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেই।

IMG20230603133109.jpgIMG20230603133126.jpg

তারপর মাংসগুলো দিয়ে ভাল করে নেড়ে চেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নেই।

IMG20230603133625.jpgIMG20230603134711.jpg

তারপর সামান্য একটু পানি দিয়ে মাংস গুলি কসিয়ে নেই।

IMG20230603135640.jpgIMG20230603140336.jpg

মাংস কষানো হয়ে গেলে আরো একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করি।

IMG20230603140440.jpgIMG20230603140607.jpg

তারপর সিদ্ধ করা ডাল গুলি দিয়ে আরো একটু রান্না করি।

IMG20230603140739.jpgIMG20230603140847.jpg

তারপর জিরা গুঁড়, গরম মসলার গুঁড়ো ও কাঁচা মরিচ ভেঙে দিয়ে কিছুক্ষণ রান্না করি।

IMG20230603142219~2.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না। এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হব।এই রেসিপিটি পোলাও এর সঙ্গে খেতে কিন্তু খুবই চমৎকার লাগে।আমি পোলাও দিয়ে খেয়েছি । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

মুগ ডাল দিয়ে মুরগির মাংস খেতে ভালোই লাগে। আমিও মাঝে মাঝে এভাবে রান্না করি মুরগির মাংসের স্বাদের একটু ভিন্নতা আনার জন্য। আপনার আজকের মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না দেখে বোঝা যাচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। কালারও বেশ লোভনীয় লাগছে। রুটি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে এইভাবে মুরগির মাংস রান্না।

 3 years ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন পরোটা দিয়ে খেতে বেশ সুস্বাদু লাগে। আমিও খেয়ে দেখেছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মুগ ডালের সাথে মুরগির মাংস রান্না খেতে অসাধারণ সুস্বাদু ও মজাদার লাগে। মুগ ডালের সাথে মুরগির মাংস রান্নার বিবরণ গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। জিভে জল চলে আসার মতো দারুণ একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমার রেসিপিটি দেখে আপনার জিভে জল এসেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। আর খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মুগ ডালের সাথে মুরগির মাংস রেসিপি খেতে অসাধারণ লাগে। আপনি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছেন। আপনার রান্না দেখে বোঝা আছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে রান্নাটি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই ধরেছেন রান্নাটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এভাবে খেতে বেশ ভালোই লাগে। আপনিও খেতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রেসিপিটা দেখতে খুবই লোভনীয় হয়েছে আপু। রেসিপি টা দেখে লোভ সামলানো যাচ্ছে না। দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক মজা হয়েছে। রেসিপির কালার টাও খুব সুন্দর এসেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমার রেসিপিটি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না কখনো খাওয়া হয়নি। তবে আপনার রান্না করা খাবার দেখে খেতে খুব ইচ্ছা করছে। খুবই সুন্দর এবং সহজ ভাবে আপনি রন্ধন পদ্ধতি আমাদের সাথে বর্ণনা করেছেন। সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া যেহেতু কখনো এভাবে আপনার খাওয়া হয়নি তাহলে অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

হুম আপু সুযোগ পেলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবো।

 3 years ago 

মাঝে মাঝে ভিন্ন ধরনের রেসিপি প্রস্তুত করে সেই রেসিপি'র স্বাদ গ্রহণ করতে আমারও খুব ভালো লাগে।।
মুগ ডাল দিয়ে মাংসের খুব মজাদার একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে।।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া মাঝে মাঝে ভিন্ন ধরনের খাবার খেলে খাবারের রুচিও আসে, খেতেও ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আমার রেসিপিটি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মুগ ডাল আলাদাভাবে ঘন্টো করলে আমার কাছে খেতে দারুন লাগে। আপনি দেখছি তার সাথে মাংস রান্না করেছেন কখনো এভাবে মাংস রান্না খাওয়া হয়নি। অনেক ভালো লাগলো দেখে এক সময় ট্রাই করবো এইভাবে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এইভাবে মাংস দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মুগ ডাল দিয়ে মুরগীর মাংস রেসেপি ৷ এমন সুন্দর লোভনীয় রেসেপি দেখে জিভে জল এসে যায় ৷ অনেক সুন্দর করে রান্না করছেন ৷ তার প্রতিটি ধাপ দেখে ভালো লাগলো ৷

 3 years ago 

ভাই আমার রেসিপিটি দেখতে আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে ভালো লাগলো। আসলে এ ধরনের রেসিপি খেতেও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না খেতে আমার কাছে বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে বেশ মজা লাগে। আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুব মজা হয়েছে। সুস্বাদুও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিক বলেছেন রুটি দিয়ে খেতেও বেশ ভালোলাগে। আর আমার রেসিপিটি খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59609.55
ETH 1570.16
USDT 1.00
SBD 0.42