সরিষা বাটা দিয়ে তেলে ডোবানো বরইয়ের আচারের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


ঈদ মোবারক


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত খুবই মজার একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আচার খেতে আমরা সবাই পছন্দ করি। আর সেটা যদি হয় টক মিষ্টি বরইয়ের আচার তাহলে তো কোন কথাই নেই। এই বড়ই এর আচার খিচুড়ি এবং ডাল ভাতের সঙ্গে খেতে বেশ মজা লাগে। এই বড়ইয়ের আচার মূলত আমি কাঁচা বরই দিয়ে তৈরি করেছি। প্রতিবছরই এভাবে বড়ই দিয়ে আচার তৈরি করা হয় ।এবারও বেশ কিছু বড়ই দিয়ে আচার তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের বরইয়ের আচারের রেসিপিটি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বড়ই এর আচারের রেসিপি।


সরিষা বাটা দিয়ে তেলে ডোবানো বরইয়ের আচারের রেসিপি


Polish_20240410_164722037.jpg



  • কাঁচা বড়ই
  • সরিষা বাটা
  • রসুন
  • পাঁচফোড়ন
  • তেজপাতা
  • শুকনা মরিচ
  • চিনি
  • লবণ
  • সরিষার তেল

Polish_20240410_164519924.jpg


প্রুস্তুতপ্রণালী


IMG20240223201336.jpgIMG20240223201318.jpg

প্রথমে আমি বড়ই গুলোকে ভাল মত কেটে নেই। তারপর হলুদ গুঁড়া, লবণ ও লাল মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে নেই। তারপর বড়ই গুলো শুকিয়ে এলে একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেই। তেল গরম হলে রসুনের কোয়া ছেড়ে কিছুক্ষণ ভেজে নেই।


IMG20240223201349.jpgIMG20240223201403.jpg

তারপর শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে ভেজে নিই।


IMG20240223201429.jpgIMG20240223201450.jpg

তারপর আগে থেকে বেটে রাখা সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেই।


IMG20240223201629.jpgIMG20240223201734.jpg

তারপর বেশি করে তেল দিয়ে দেই। তেল গরম হলে বড়ইগুলো দিয়ে দেই।


IMG20240223202049.jpgIMG20240223202148.jpg

তারপর বড়ই গুলো কিছুক্ষণ নেড়েচেড়ে চিনি দিয়ে দেই।

IMG20240223202817.jpgIMG20240223202904.jpg

তারপর পাঁচফোড়ন গুড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি।


IMG20240223202917.jpgIMG20240224153846.jpg

এভাবে কিছুক্ষণ রান্না করার পর বরই গুলো নরম হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল আমার বড়ইয়ের আচার।

IMG20240224153959.jpg

তারপর ঠান্ডা হয়ে গেলে একটি বৈয়ামে ঢেলে রাখি ।এভাবে সারা বছর খাওয়া যাবে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

আপনার বরই এর আচার দেখে লোভ সামলানো মুশকিল। ইস ঈদের দিনে খিচুড়ি দিয়ে এমন আচার পেলে আর কিছুই লাগে না।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ এই আচার খিচুড়ি দিয়ে খেতে ভীষণ মজার ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সরিষা বাটা দিয়ে তেলে ডোবানো বড়াইয়ের আচার রেসিপি।অসাধারণ সুন্দর ও লোভনীয় একটি রেসিপি।আচার খেতে খুব ভালো লাগে।এই তেলে ডোবা আচার দিয়ে ভাত খেতে দারুণ লাগে।আপনি আচার তৈরি পদ্ধতি চমৎকার করে শেয়ার করেছেন। ধাপে ধাপে আচার তৈরি পদ্ধতি দারুণ ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আচারের রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপু এই আচার সব কিছুর সঙ্গে খেতেই ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সরিষা বাটা দিয়ে তেলে ডোবানো বড়ইয়ের আচার
রেসিপিটি দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় লাগছে
রেসিপিটি সত্যি অসাধারণ।
এত সুন্দর রেসিপি এত সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু রেসিপিটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এবার বেশ দুই দিন কুলের আচার খেলাম। কেমন ভালো তৈরি করেছিল সেটা অবশ্য জানিনা। একদিন আম্মু তৈরি করে দিয়েছিল আর একদিন শাশুড়ি। যাহোক আপনার আজকের এই রেসিপিটা দেখে বেশ ভালো লাগলো। এমনিতেই আচার চোখের সামনে আসলে জিভে জল আসে। ঠিক তেমনি এখনো অনুভূতি হল। অনেক সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার আচারের রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রতি বছরই আমার মা এইরকম বরই এর আচার তৈরি করে বোয়ামে সংরক্ষণ করে রাখে এবং আমার থেকে লুকিয়ে রাখে। কারণ আমার মা জানে আমার হাতে পড়লে আমি একেবারে ঐ বোয়াম খালি করে ছাড়ব হা হা হা। খিচুড়ি দিয়েই বেশি ভালো বেশি সুস্বাদু লাগে আচার। আচার টা দারুণ তৈরি করেছেন আপু। দেখেই লোভ লাগছে। এইরকম টা তাহলে আপনারা প্রতিবছরই তৈরি করেন। বেশ দারুণ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আচারটা সত্যিই খেতে ভীষণ মজার হয়েছিল ।আর আপনার মা আপনার থেকে আচার লুকিয়ে রাখে জেনে বেশ মজা লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এরকম টক মিষ্টি তেলে ডুবানো আচারগুলো খিচুড়ি দিয়ে খেতে খুব মজা। এই আচারের তেল যেকোনো ভর্তাতে দিলেও ভালো লাগে। আপনার আচারের রেসিপি দেখেই তো খেতে ইচ্ছা করছে। খুব লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

আপু আমার আচারের রেসিপিটি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভাল লাগল ।আসলে খেতে কিন্তু বেশ মজার ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি এবার এত সুন্দর আচার তৈরি করেছেন আমি তো ভুলেই গিয়েছিলাম আপনাদের বাসায় যখন গিয়েছিলাম মনে থাকলে ঠিকই খেতে চাইতাম । আপনার ছবিগুলো আগে দেখেছিলাম কিন্তু মনে ছিল না । এত সুন্দর লাগছে আচারটা দেখে মনে হচ্ছে একটি বয়েম আমি নিয়ে আসি । এর ধরনের তেলে ডুবানো আচারগুলো সত্যিই খেতে খুব ভালো লাগে । বিশেষ করে খিচুড়ি দিয়ে খেতে আসলেই খুব ভালো লাগে ।

 2 years ago 

ইস আপু তাহলে তো মিস করে ফেললেন। মনে করলে অবশ্যই খেতে পারতেন ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38