গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে কিছু সময়
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একদিন গ্রামের প্রকৃতির মাঝে সময় কাটানোর কিছু অনুভূতি নিয়ে হাজির হয়েছি । আসলে গ্রাম বাংলার প্রকৃতি বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে । যখনই গ্রামে ঘুরতে যাই তখনই চেষ্টা করি প্রকৃতির খুব সান্নিধ্যে যাবার জন্য । আর সেই সময়টাকে খুব ভালোভাবে উপলব্ধি করার জন্য । আসলে গ্রামে খুব একটা যাওয়া হয় না , দীর্ঘদিন পরপর যাওয়া হয় যার কারণে হয়তো এই ভালোলাগা । এবারও বেশ কিছুদিন পর গ্রামে গিয়েছিলাম । তখন গ্রামের প্রকৃতির মাঝে দারুন কিছু সময় পার করেছিলাম । তারই কিছু ফটোগ্রাফি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি । আশা করছি আপনাদের ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর ফটোগ্রাফি ।
গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে কিছু সময়
এটি হচ্ছে গ্রাম বাংলার চিরচেনা প্রকৃতির প্রতিচ্ছবি ।যেখানে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে । সত্যি গ্রামে যাব আর তালগাছ দেখব না তাই হয় নাকি ।যদিও এখন আগের তুলনায় তাল গাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে । খুব একটা দেখা যায় না ।তবুও এবার যেয়ে তাল গাছের দেখা পেলাম । আর সঙ্গে সঙ্গে একটি ফটোগ্রাফ নিয়ে নিলাম । আপনাদের কেউ দেখাতে পারলাম ।
আর গ্রামের এই ধরনের প্রকৃতি আমার কাছে অসম্ভব ভালো লাগে । দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তা সত্যি চমৎকার জায়গাটা । যেখানে সূর্যের আলো খুব একটা পৌঁছায় না । তাই গরমের তীব্রতা অনুভব করা যায় না । বেশ ঠান্ডা ঠান্ডা লাগে জায়গাটা । এ ধরনের রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে সত্যি ভীষণ ভালো লাগে ।আমার কাছে তো বেশ ভালো লেগেছিল ।
ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিছুদূর যেয়ে দেখতে পেলাম গাছের ধারে একটি গরু বাধা আছে । গরুটি ঘাস খাচ্ছে । সাধারণত গ্রামের এ ধরনের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে । এটিও চিরচেনা গ্রাম বাংলার একটি দৃশ্য ।
সেদিন আমরা বেশ কয়েকজন ছিলাম । রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ দেখতে পেলাম একটি বড় মেহগনি গাছের সঙ্গে বিশাল বড় একটি দোলনা ঝুলছে । দোলনাটা বেশ মজবুত করে তৈরি করা ।অনেক উঁচু থেকে নিচু পর্যন্ত বাধা । দোলনা টি দেখা মাত্রই আমার বোনেরা হুড়মুড়িয়ে দোলনায় চড়ে বসলো । সত্যি এ ধরনের পরিবেশে দোলনায় চড়তে অন্যরকম আনন্দ । সামনে খোলা মাঠ পেছনে গাছের শাড়ি দারুন জায়গায় দোলনাটি বাধা হয়েছে ।
দূরে ক্ষেতের মাঝে একটি খেজুর গাছ দেখা যাচ্ছে, সাধারণত গ্রামে দেখা যায় দুই পাশে ক্ষেত আর মাঝখানে চিকন রাস্তায় খেজুর গাছ থাকে । আমার দাদা বাড়িতেও আমরা যখন খেতে ঘুরতে যেতাম তখন এ ধরনের দৃশ্য চোখে পড়তো । খেজুর গাছে খেজুর ধরতে দেখা যাচ্ছে । খেজুরগুলো এখনো কাঁচা অবস্থায় আছে ।
এগুলি হচ্ছে কৃষকদের লাগানো ঘাসের ক্ষেত ।সাধারণত গরুকে খাওয়ানোর জন্য এই ঘাস গুলো চাষ করা হয় । এই ঘাস গুলো বেশ মোটা আকৃতির হয়ে থাকে । সাধারন ঘাসের মতো নয় । এগুলো একটু অন্য রকমের ঘাস । আমি তো প্রথমে এগুলোকে দেখে আখের ক্ষেত ভেবেছিলাম । পরে জানতে পারলাম এটি আখের ক্ষেত নয় এটি ঘাসের ক্ষেত । সবুজ ঘাস দেখতে বেশ ভালো লাগছিল ।
আর এটি হচ্ছে কলা বাগান । খুব বেশি বড় নয় কলাবাগানটি । তবে গ্রামে এ ধরনের দু একটি কলাবাগান দেখা যায় । গ্রামে আসলে বিভিন্ন ধরনের বাগান দেখা যায় । এই বাগানটা খুব একটা যত্ন করে তৈরি করা হয়নি দেখেই বোঝা যাচ্ছে ।এলোমেলোভাবে গাছ লাগানো আছে । যাই হোক আশা করছি আপনাদের কাছে আমার আজকের গ্রামে কাটানো মুহূর্তের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
গ্রামের প্রকৃতি বেশ সুন্দর।গাছপালা ঘেরা। কিন্তু এই ক্ষেত ছাড়া এখন আর গ্রামের আগের সেই ছবি আর দেখা যায় না। আধুনিকতার ছোয়া লেগেছে । শিশুরা এখন খেলার মধ্যে তাদের বিনোদন খোজে না। তারা এখন মোবাইল আসক্ত। যাইহোক গ্রামে বেশ আনন্দই করেছেন বোঝা যাচ্ছে। আপনার তোলা ফটোগ্রাফিগুলোতে চির চেনা গ্রাম বাংলার রুপ ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আসলেই আপু আপনি ঠিকই বলেছেন গ্রামের প্রকৃতিও এখন সেই আগেকার প্রকৃতির মত লাগে না ।এখানেও আধুনিকতার ছোঁয়া লেগেছে । আর শিশুরাও এখন অনেক পরিবর্তন হয়েছে । গ্রামের শিশুরাও এখন মোবাইলে আসক্ত । গ্রাম্য খেলা গুলো আর চোখে পড়ে না । যাই হোক আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
গ্রাম বাংলার প্রকৃতি তার রুপ সৌন্দর্য বৈচিত্র বড়ই চমৎকার ৷ তাই গ্রাম বাংলার রুপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে ৷ আপনি অনেক সুন্দর একটি পোষ্ট শেয়ার করলেন ৷ যেখানে গ্রাম বাংলার দারুন কিছু ফটোগ্রাফি করেছেন ৷ সবচেয়ে বেশি ভালো লাগলো দোলনা আহা বিকেল বেলা দোলনা দোল খেতে দারুন লাগে ৷ যা হোক অসংখ্য ধন্যবাদ দারুন একটি ব্লগ শেয়ার করার জন্য ৷
ভাইয়া আপনার মত আমারও দোলনাটি ভীষণ পছন্দ হয়েছে । ওরকম খোলা পরিবেশে এরকম দোলনায় দোল খেতে সত্যিই চমৎকার লাগবে । আর প্রাকৃতিক হাওয়া তো থাকবেই । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
গ্রামের সবুজ মনোরম পরিবেশের মধ্যে সময় কাটাতে সত্যিই অনেক ভালো লাগে। আপনার এই পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। গ্রামের অত্যন্ত মনোরম পরিবেশের মধ্যে কাটানো মুহূর্তটুকু আমাদের মাঝে খুবই চমৎকারভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই আমার পোস্টটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আসলে গ্রাম্য গ্রামের সবুজ মনোরম পরিবেশে সময় কাটাতে সত্যিই বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।