কয়েকটি আর্টিফিসিয়াল ফুল ও পাতাবাহার গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি কিছু চমৎকার আর্টিফিশিয়াল ফুল ও পাতাবাহার গাছের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আসলে আর্টিফিশিয়াল ফুল যে এত সুন্দর হয় তা কিছুদিন আগেও আমি জানতাম না ।এই তো কিছুদিন আগে একটি শপিংমলে এই আর্টিফিশিয়াল ফুল গুলো দেখলাম। যদিও এর আগে অন্যান্য শপিংমলে দেখেছিলাম তবে সেগুলো এগুলোর মত এতটা সুন্দর ছিল না। এগুলো দেখে মনে হচ্ছিল একদম সত্যিকারের ফুল । তাইতো কিছু ফটোগ্রাফি করলাম আর আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম । আশা করছি আপনাদেরও ভালো লাগবে।


কয়েকটি আর্টিফিসিয়াল ফুল ও পাতাবাহার গাছের ফটোগ্রাফি


IMG20231130180224~2.jpg

প্রথমে আপনারা যেই ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা গোলাপের আঙ্গিকেই তৈরি করা হয়েছে। হালকা গোলাপি কালারের দেখতে ভীষণ চমৎকার লাগছিল। মনে হচ্ছিল যেন এগুলো সদ্য গাছ থেকে ছিড়ে আনা গোলাপ ফুল। তবে এখনো পুরোপুরি ফুটেনি। দেখতে ভীষণ ভালো লাগছিল।


IMG20231130180220~3.jpg

IMG20231130180220~2.jpg

IMG20231130180226~2.jpg

এই ফুলগুলো সম্ভবত গোলাপ ফুল ।প্রথমের হলুদ কালারের গোলাপ গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল ।তারপরের সাদা কালারের গোলাপ গুলোও চমৎকার ছিল। একটি থেকে অন্যটি যেন বেশি সুন্দর মনে হচ্ছিল।কোনটা থেকে চোখ ফেরানো যাচ্ছিল না ।শেষের কমলা কালারটিও দারুন লাগছিল দেখতে ।সবগুলো অসাধারণ। আসলে এই ফুলগুলো এতটা সুন্দর পরিপাটি করে সাজানো ছিল যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছিল। আমরা প্রথমে শপিং করেছিলাম তারপরে বের হওয়ার সময় আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম।


IMG20231130180227~2.jpg

এগুলো দেখতে অনেকটা গোলাপ ফুলের মত ।তবে এর পাতাগুলো দেখতে ভীষণ চমৎকার ।ফুলগুলো হালকা গোলাপি কালারের। দেখতে ভীষণ ভালো লাগছিল ।এটি অন্যরকমের সুন্দর লাগছিল।


IMG20231130180233.jpg

IMG20231130180246.jpg

আলাদা আলাদা ফুলের ফটোগ্রাফি করতে করতে একটা সময় দেখতে পেলাম একসঙ্গে অনেকগুলো আর্টিফিশিয়াল ফুল একসঙ্গে সাজানো ।সেগুলোরও দুটি ফটোগ্রাফি করে নিলাম। তবে আলাদা আলাদা জায়গার ফুল গুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল ।একসঙ্গে রাখা ফুল গুলোর মধ্যে বিভিন্ন রকমের ফুল ছিল, এগুলো দেখতেও চমৎকার।


IMG20231130180201.jpg

IMG20231130180158~2.jpg

এই পাতা বাহার গাছ গুলো সিড়ি দিয়ে ওপরে ওঠার পথে ছিল। সিঁড়ির পাশেই ছিল দেখতে ভীষণ চমৎকার ।আসলে পাতাবাহার গাছ দিয়ে ঘর সাজিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। এগুলো দেখতেও বেশ ভালো লাগছিল।


IMG20231130180157~2.jpg

IMG20231130180305~5.jpg

উপরের পাতা বাহার গাছটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এর রংটা এত ডিপ কালারের ছিল যে দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে তার নিচের পাতাবাহার গাছটিও কিন্তু চমৎকার ।এ দুটি দেখে বোঝার উপায় নাই যে এগুলো আর্টিফিশিয়াল পাতাবাহার গাছ। দেখে মনে হচ্ছিল যেন সত্যি কারের পাতাবাহার গাছ ।আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

কয়টা আর্টিফিশিয়াল এতটাই রিয়েলস্টিক মনে হল মনে হচ্ছে যেন সত্যিকারি গাছ, যারা গাছকে ভালবাসে কিন্তু পরিচর্যা করতে ভয় পায় তাদের জন্য আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করতে পারে অফিসে কিংবা বাসায়, আপনার আর্টিফিশিয়াল ফুলের ছবিগুলো বেশ দুর্দান্ত ছিল।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই আর্টিফিশিয়াল ফুলগুলো ঘরে বা অফিসে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আপনি খুব সুন্দর আর্টিফিশিয়াল ফুল ও পাতাবাহারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। সবগুলো আর্টিফিশিয়াল ফুল একসাথে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ‌। সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুল ও পাতাবাহারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে আর্টিফিশিয়াল ফুল ও পাতাবাহারের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

পাতাবাহার গাছ টি দেখে আমি প্রথমে বুঝতেই পারিনি, ওটা অরিজিনাল না! আজকাল এরকম আর্টিফিশিয়াল ফুল ও সৌখিন গাছ অনেক দেখা যায়, যেগুলো দেখতে হুবহু অরজিনালের মত লাগে এবং এগুলো দেখতে অনেক সুন্দর হয়। যাইহোক, আপু আপনার শেয়ার করা আর্টিফিশিয়াল ফুলগুলোর ফটোগ্রাফি এবং সেই সাথে পাতাবাহার গাছের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া পাতাবাহার গাছটি দেখতে যেন সত্যিকারের গাছের মতো ।আর আর্টিফিশিয়াল ফুলগুলো এখন দেখে বোঝার উপায় নেই যে এগুলো সত্যিকারের ফুল কিনা ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আর্টিফিসিয়াল হলেও কিন্তু কিছু ফুল ও পাতাবাহার একদম সত্যিকারের মতো লেগেছে আমার কাছে।আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু।এমন ফুল ও পাতাবাহারের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে।বেশিরভাগ ফুল গোলাপ,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু এই আর্টিফিশিয়াল ফুলগুলো কাছ থেকে দেখে আমার কাছেও যেন সত্যিকারের ফুলই মনে হয়েছে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

অন্যান্য ফুলের মত আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে খুব ভালই লাগে। আপনার আর্টিফিশিয়াল ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো। যেহেতু ফুল গুলোর মধ্যে আলাদা সৌন্দর্য বিরাজ করতেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু মন্তব্য করার জন্য। আসলে আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে খুবই চমৎকার ভালো না লেগে উপায় নেই।

 3 years ago 

বাস্তবে যেসকল ফুলগুলো হয়ে থাকে তা একদম অসাধারণ হয়ে থাকে। তবে এখনকার সময় আর্টিফিশিয়ালগুলোও কোন দিক থেকে কম নয়৷ আর্টিফিশিয়াল ফুলও একদমই অসাধারণ হয়ে থাকে। আজকে আপনি সেই রকমই কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷

 3 years ago 

ভাইয়া আর্টিফিশিয়াল ফুলগুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো ।আসলে ফুল গুলো দেখতে খুবই চমৎকার ।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কিছুদিন আগে একটা শপিংমলে গিয়ে আর্টিফিশিয়াল ফুল দেখে মুগ্ধ হয়েছেন এবং সেখানে থাকা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সত্যিই আর্টিফিশিয়াল এই ফুল গুলো দেখে আমিও রীতিমত মুগ্ধ হয়ে গেলাম আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম এগুলো হয়তোবা গাছে লাগানো ফুল। ধন্যবাদ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি ফুলগুলো দেখে গাছে লাগানো ফুল মনে করেছেন জেনে ভালো লাগলো। আসলে ফুল গুলো দেখতে এতটাই রিয়েল মনে হচ্ছে যে এমন ভাবাটাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আর্টিফিসিয়াল ফুল ও পাতার খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। এই ফুলগুলো দেখলে একদমই বুঝা যায় না এগুলো আর্টিফিসিয়াল ফুল। আমার কাছে এই ফুল গুলো অনেক ভালো লাগে। গোলাপ ফুল দেখে তো চোখ ফেরাতে পারছিনা। আপনার ফটোগ্রাফি করা এত নিখুঁত হয়েছে যার জন্য দেখে বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে আর্টিফিশিয়াল ফুল গুলো এতটা ভাল লেগেছে যে চোখ ফেরাতে পারছেন না? যাইহোক ফুলগুলো সত্যি চমৎকার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38