স্বরচিত কবিতা|| বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারো একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে কবিতা লিখতে এখন বেশ ভালই লাগে । তাই মাঝে মাঝে চেষ্টা করি একটি করে কবিতা পোস্ট শেয়ার করার জন্য । এটি আমার সতেরো নাম্বার কবিতা । যদিও কমিউনিটিতে বেশ কয়েকজন অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন । আমি নতুন নতুন লিখছি এবং শিখছি । জানিনা কতটুকু লিখতে পারছি।তবুও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য । আসলে কমিউনিটির সবার কবিতা পড়েই মূলত কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি । আর এবিবি ফানে আমার প্রথম কবিতা লেখা শুরু । যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কবিতার মূল সারমর্মে।

আসলে বন্ধু শব্দটা খুবই ছোট হলেও এই বন্ধু শব্দের গভীরতা অনেক ব্যাপক। বন্ধুত্ব এমনই একটি মধুর সম্পর্ক যা কখনো শেষ হবার নয়। বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো সবসময়ই মানুষের মনে পরে ।আনন্দের মুহূর্তগুলোতেও বন্ধুকে ভীষণ মনে পরে। বন্ধু যত দূরেই থাক না কেন বন্ধুত্ব কখনো ছিন্ন হয় না। যদি সেটা সত্যিকারের বন্ধুত্ব হয়ে থাকে। আর বন্ধুত্ব কখনো একতরফা হয় না ।যখন দুজন মানুষ এক সঙ্গে সময় কাটাতে ভালোবাসে তখনই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ।আসলে বন্ধুত্ব একবার গড়ে উঠলে তা কখনোই শেষ হয় না। সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকে ।তেমনি বন্ধুত্ব নিয়ে লেখা আমার আজকের ছোট কবিতা ।আশা করছি আপনাদের ভালো লাগবে।


coffee-2436931_1280.jpg

source

বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে


বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে
যখন গভীর রাতে আকাশে
মিটি মিটি তারা জ্বলে।
বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে
যখন বৃষ্টির রিনিঝিনি শব্দ কানে বাজে।
বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে
যখন আমার প্রিয় গান গুলি
একা একা শুনি।
বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে
যখন অবেলায় স্নানে যাই,
ক্লান্ত হয়ে অলস সময় কাটাই।
বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে
আমার সারাটা সময়।
মাঝে মাঝে বলতে ইচ্ছে করে
বন্ধু তুমি শুনতে কি পাও ?
উত্তরে বলছো, হ্যাঁ শুনতে পাই।
জানি সবটাই মিছে কল্পনা।
তবুও বার বার বলতে চাই
বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে ।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আপু বন্ধুকে ভিষণ মনে পড়া র বিষয়টি কি আমাদের ভায়া জানে? তো বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন বন্ধুত্বের বন্ধন নিয়ে। আপনার লেখা কবিতাটি বেশ ভালো লাগলো। সত্যি বলতে বন্ধু বন্ধুর মত হলে তার সাথে পথা চলা যায় সারা জীবন। আর এটাও কিন্তু সত্য যে এক তরফা কখনও বন্ধুত্ব হয় না।

 3 years ago 

আপু আপনার ভাইয়া তো জানেনা। আপনি আবার বলে দিয়েন না হাহা । যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

আসলে আমাদের এই কমিউনিটির সবাই এখন অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে, যেগুলো পড়লে মনটা একেবারে ভরে যায়। বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে, আপনার লেখা এই কবিতাটা পড়ে মনটা জুড়িয়ে গেল আপু। আসলে বন্ধু আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আপনি বন্ধুকে নিয়ে পুরো কবিতাটা লিখেছেন দেখে সত্যি ভালো লেগেছে অনেক বেশি।

 3 years ago 

হ্যাঁ আপু এখন আমাদের কমিউনিটিতে প্রায় অনেকেই কবিতা লিখছে ।আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে এমন একটা বন্ধু যদি একটা মানুষের হয়, তাহলে তার সাথে অনেক দূর যাওয়া যায়। আসলে দুজন দুজনের সাথে সময় কাটাতে যখন বেশি ভালোবাসে, তখন আরো বেশি গভীর হয় সেই বন্ধুত্ব। আপনি বন্ধুত্ব নিয়ে লেখা কবিতাটা এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে আপু। আপনি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন। আপনার পরবর্তী কবিতা পড়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ভাইয়া আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

বাহ্ আপু আপনার স্বরচিত কবিতা "বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে" অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে আমি পড়ে মুগ্ধ হয়ে গেছি। আপনার লেখা কবিতা সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আমার কবিতাটি পড়ে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আরে বাহ আপনি বন্ধুকে নিয়ে খুব চমৎকার কবিতা লিখেছেন। আপনার বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে কবিতাটি ভীষণ ভালো লেগেছে। তবে এটি ঠিক বন্ধু শব্দ টা ছোট হলেও এর গভীরতা বেশি। আর খাটি বন্ধু যত দূরে থাকুক না কেন সব সময় বন্ধুর কথা মনে পড়ে। সত্যি বলতে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। কবিতাটি পড়তে বারবার মন চাইতেছে। ধন্যবাদ আপনাকে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আমার কবিতাটি আপনার পড়তে বারবার ইচ্ছে করছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। এত সুন্দর উৎসাহ দিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বন্ধু এমন একটা শব্দ ছোট হলেও শব্দটির গভীরতা অনেক বড়। আপনি বন্ধুকে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। বন্ধুত্ব এমন অনেক দূরে থাকলো প্রিয় বন্ধুগুলো সব সময় মনে পড়ে। সত্যি বলতে আপনার কবিতার ভাষা খুব চমৎকার। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন খুব সুন্দর করে লিখেছেন। এবং কবিতাটি সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

বন্ধুত্ব সম্পর্কটা সত্যিই অনেক ভালো। মনের মত যদি একটি বন্ধু থাকে তাহলে আর কিছুই লাগেনা। বন্ধু নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। আশা করছি পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করবেন ।

 3 years ago 

আপু আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার চেষ্টা করি। আশা করছি পরবর্তী কবিতাগুলো পড়বেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বন্ধুকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করা আসলেই খুব কঠিন। বন্ধুদের সাথে কাটানো সময় গুলো সব সময় আমাদের স্মৃতি হয়ে থাকে। আপনার আজকের কবিতাটি অনেক বেশি ভালো লেগেছে আপু। খুব সুন্দর ভাবে লিখেছেন কবিতাটি। কবিতাটি পড়ে সত্যিই বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বন্ধুর সঙ্গে কাটানো সময় গুলো সত্যিই স্মৃতি হয়ে থাকে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর বন্ধুর কোন সময় লাগে না যেকোনো সময় মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে । আর ছোট বেলায় বন্ধুদের কথা এখনো খুব মনে পড়ে । আপনি তো দেখছি বন্ধুত্ব নিয়ে খুব ভালো একটি কবিতা লিখেছেন । দিনদিন আপনার কবিতা লেখার হাত অনেক ভালো হচ্ছে কবিতাটি পড়ে ভালো লাগলো ।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন ছোটবেলার বন্ধুদের কথা আসলে ভোলার নয়। সবারই মনে হয় মনে পড়ে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বন্ধু ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ। প্রতিটি মানুষের জীবনে বন্ধুত্বের মূল্য অনেক। তাছাড়া ঠিকই বলেছেন বন্ধুত্ব শব্দটা ছোট হলেও এর মহত্ত্ব অনেক। বন্ধুরা দূরে থাকলেও সময় অসমের ঠিকই তাদের কথা মনে পড়ে। যাই হোক আপু খুব চমৎকার কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে। আপনি ইদানিং খুব সুন্দর সুন্দর কবিতা লিখছেন। ভালই লাগে পড়তে।

 3 years ago 

আসলে ঠিকই বলেছেন বন্ধুরা দূরে থাকলেও অনেক সময় তাদের কথা বেশ মনে পড়ে ।যাই হোক আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63976.84
ETH 1788.48
USDT 1.00
SBD 0.39