বৃক্ষ মেলার কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা প্রতিদিনের মতো আবারো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম । যেহেতু আজকে শরীরটা ভীষণ খারাপ তার পরেও চলে এলাম আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে । আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালই লাগে ।আর যদি হয় সুন্দর সুন্দর ফুল তাহলে তো কোন কথাই নেই । বেশ কিছুদিন আগে বৃক্ষ মেলায় গিয়েছিলাম তখন এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম । এখন সেই ফটোগ্রাফি গুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি।আশা করছি আপনাদের ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো।


বৃক্ষ মেলার কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি


IMG20230723181516.jpg

IMG20230723181508.jpg

এই ফুলের গাছটির নাম হচ্ছে চেরি ফুল। টকটকে ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। এর আগে আমি এই ফুলগুলো কারো বাসার সামনে দেখেছি।সেদিন প্রথম বৃক্ষ মেলায় দেখলাম । দেখে কেনার বেশ ইচ্ছা হয়েছিল কিন্তু আমার মেয়ে এই ফুলগুলো একদমই পছন্দ করল না । যার কারণে আর কেনা হয়ে ওঠেনি।


IMG20230723175319.jpg

IMG20230723181311.jpg

আর এই ফুলগুলো হচ্ছে এক ধরনের পাতা বাহার ফুল । এখানে দুটি কালার রয়েছে। দুটি কালারই দেখতে ভীষণ সুন্দর । আমার কাছে বেশ ভালো লেগেছিল এই ফুলগুলো। অনেক আগে এই ফুলগুলো অনেক দেখতাম। এখন এই ফুলগুলো খুব একটা দেখা যায় না । তারপরেও অনেকদিন পর দেখে বেশ ভালো লাগলো।


IMG20230723180309.jpg

আর এই ফুলগুলো হচ্ছে বাগান বিলাস। সাদা কালারের বাগান বিলাস দেখতে বেশ ভালই লাগছিল ।সাধারণত গোলাপি কালারের বাগান বিলাস বেশি দেখা যায় ।এই সাদা কালারের বাগান বিলাস খুব একটা দেখা যায় না ।তবে দেখে বেশ ভালো লাগলো।


IMG20230723182428~2.jpg

আর এই ছোট ছোট বেগুনি কালারের ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল । কিন্তু এই ফুল গুলোর নাম আমার জানা নেই । এর আগে এই ফুল দেখেছি বলে মনে হয় না ।তাইতো এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো আপনাদের ভালো লাগবে।


IMG20230723182345~2.jpg

IMG20230723181102~2.jpg

IMG20230723180312.jpg

আর এই ফুলগুলো হচ্ছে রঙ্গন ফুল । হালকা গোলাপি কালারের রঙ্গন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর রঙ্গন ফুল থোকা থোকা ধরে থাকে দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে।


IMG20230723180051.jpg

আর এটি হচ্ছে সাদা কালারের রঙ্গন । সাদা কালারের রঙ্গন দেখতে কিন্তু খুবই চমৎকার। সচরাচর এই সাদা কালারের রঙ্গন খুব একটা দেখা যায় না ।অনেকদিন পর দেখে বেশ ভালো লাগলো ।তাই তো আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম।


IMG20230723181315.jpg

IMG20230723175225.jpg

আর এগুলি হচ্ছে ডিপ গোলাপি কালারের রঙ্গন ।সাধারণত এই কালারের রঙ্গন গুলো বেশি দেখা যায় ।আমার বাগানেও ছিল। অবশ্য অতি রোদে পানি না দেওয়ার কারণে গাছটি মারা গিয়েছে। যাইহোক আশা করছি আপনাদের আজকের ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T
লোকেশনফরিদপুর বৃক্ষ মেলা

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।


VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যান এটাই দোয়া করি। বৃক্ষ মেলায় গেলে অনেক গাছের সাথে পরিচিত হওয়া যায়। এবং সেখানে গেলে ফটোগ্রাফি না করে তো একেবারেই থাকা যায় না। আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলগুলো অনেক সুন্দর ছিল, যেগুলোর ফটোগ্রাফি দারুণ হয়েছে।

 3 years ago 

ভাই আপনাদের দোয়ায় আমি এখন অনেকটা সুস্থ হয়েছি । আর আপনি ঠিকই বলেছেন বৃক্ষ মেলায় গেলে ফটোগ্রাফি না করে পারা যায় না ।আর আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বৃক্ষমেলা নিয়ে কিছুদিন আমিও পোস্ট করেছিলাম।বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ পাওয়া যায় এবং দেখা যায়।খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া বৃক্ষ মেলায় বেশ কিছু সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ দেখতে পাওয়া যায় ।যেগুলো দেখে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। নার্সারিতে গেলে আমারও খুব ভালো লাগে ‌। নার্সারিতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন নিশ্চয়। আমাদের মাঝে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলে ভাইয়া নার্সারিতে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ দেখতে পাওয়া যায় যা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে । আর নার্সারিতে কাটানো মুহূর্ত সত্যি বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি বৃক্ষ মেলা থেকে অনেকগুলো ফটোগ্রাফি নিলেন। আপনি এর আগেও মনে হয় বৃক্ষ মেলার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছিলেন। অনেক ভালো লেগেছিল আপনার আগের শেয়ার করা ফটোগ্রাফি গুলো। আজকের ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। আসলে এত বড় বৃক্ষ মেলায় আমি কখনো যাইনি আপু। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের গাছ থাকে ।ফুল ,ফল ,পাতাবাহার, ক্যাকটাস, অর্কিড, বনসাই যার কারণে এর আগেও কয়েকটি আইটেম শেয়ার করেছিলাম । আজকে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু বৃক্ষ মেলায় গিয়ে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফুল দেখতে খুবই ভালো লাগলো। চেরিফুল এই প্রথম দেখলাম আর এর কালার খুবই সুন্দর। বেগুনি ফুলগুলো দেখতে অনেকটা নয়নতারা ফুলের মতো দেখাচ্ছে। আপনার মতো আমিও ফটোগ্রাফি করতে পছন্দ করি। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি একদম ঠিকই বলেছেন বেগুনি ফুলটি দেখতে অনেকটা নয়নতারা ফুলের মত লেগেছিল । পরে দেখলাম যে ওটি নয়ন তারা ফুল নয় পাতাগুলো অন্যরকম । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্ বৃক্ষ মেলায় গিয়ে অনেকগুলো ফুলের খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আসলে বৃক্ষ মেলায় গেলে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই। যা দেখে গাছের প্রতি আমাদের ভালোবাসাটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। যাই হোক ফুলের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া বৃক্ষ মেলায় গেলে গাছের প্রতি ভালোবাসাটা যেমন বেড়ে যায়। তেমনি গাছ কেনার প্রতি আগ্রহও বাড়ে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বৃক্ষ মেলায় গিয়ে খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চেরি ফুল এর আগে আমি কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আর বাকি সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু চেরি ফুল গুলো দেখতে ভীষণ চমৎকার। দেখলে আপনারও ভালো লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বৃক্ষ মেলায় গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছিলেন আর সেগুলো আমাদের মাঝে এখন তুলে ধরেছেন। বিশেষ করে প্রতিটা ফুলের ছবি আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেকগুলো ফুলের ছবি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বৃক্ষ মেলার খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে৷ আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুল আমি দেখেছি এবং প্রত্যেকটি ফুলই আমার অনেক বেশি পরিমাণে পছন্দ৷ বিশেষ করে আপনি যে সাদা রঙের রঙ্গন ফুলটি প্রকাশ করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷

 3 years ago 

আসলে সাদা কালারের রঙ্গন ফুল দেখতে বেশ ভালো লাগে । আর আপনার কাছে এটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথমে আপু আপনার সুস্থতা কামনা করছি। আপনি অসুস্থতার মাঝেও আমাদের মাঝে হাজির হয়েছেন এটা দেখে সত্যি অনেক ভালো লাগলো। বৃক্ষ মেলা থেকে তোলা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। আপনার তোলা এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো সত্যি অসম্ভব সুন্দর ছিল আপু।

 3 years ago 

আপু আপনাদের দোয়ায় এখন অনেকটা সুস্থ । আর আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে, জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38