কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। যদিও শরীর টা ভীষণ খারাপ।দাঁতের কাজ করছি তাই কয়েক দিন থেকেই দাতে প্রচণ্ড ব্যথা।ঔষধ খেয়েও কমছে না।এই গরমে দাঁত ব্যথা তাহলে বুঝতেই পারছেন কি অবস্থার মধ্যে আছি। যাই হোক আজ আমি মূলত কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ঈদের পরদিন একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তখন সেখানে এই গাছ গুলো আমার চোখে পড়লো।মূলত সেটি ছিল একটি গ্রামের ভিতরের রেস্টুরেন্ট।গ্রামের ভিতরের রেস্টুরেন্ট হলেও বেশ সুন্দর করে সাজানো ছিল বিভিন্ন গাছ দিয়ে।আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি।


কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি


IMG20240412175139.jpg

IMG20240412175137.jpg

একটা গাছটি বেশ পরিচিত ক্যাকটাস। অনেক জায়গায় এই ক্যাকটাস গুলো দেখতে পাওয়া যায়। আমাদের বাসায়ও এই ক্যাকটাস গাছ ছিল ।কিন্তু অনেকদিন পর ধীরে ধীরে মারা গিয়েছিল। তবে বিভিন্ন জায়গায় এই গাছ গুলো দেখতে পাওয়া যায় ।এটা দেখতে বেশ ভালই লাগছিল। তবে এটা গাছ গুলোতে বেশ ভালোই কাটা থাকে। চিকন চিকন কাটা হাতে লাগলে অবস্থা খারাপ হয়ে যায়।


IMG20240412175149.jpg

আর এটি হচ্ছে কাটা মুকুট ফুলের গাছ। যদিও এর গা ভর্তি কাটা। এই কারণে এগুলো কেউ আমি ক্যাকটাসের আওতায় এনেছি ।জানিনা এটি ক্যাকটাস কিনা।এর সারা গা ভর্তি কাটা এবং উপরের দিকে ফুলে ফুলে ভরে থাকে ।ভীষণ ভালো লাগে দেখতে ।আমার বাগানেও কয়েকটি কাটা মুকুট ফুলের গাছ রয়েছে। যেগুলোতে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে ।দেখতে ভীষণ চমৎকার লাগে।


IMG20240412175247.jpg

এটিও আরও একটি চমৎকার ক্যাকটাস গাছ। এই জাতীয় গাছ আমাদের বাসায় একটা সময় ছিল। তবে অনেক ছোট আকৃতির ছিল। এই ক্যাকটাস গাছটি এখানে দেখলাম বেশ বড় হয়েছে। অনেকখানি লম্বা দেখতে ।বেশ ভালো লাগছিল। এ ধরনের ক্যাকটাস গুলো দেখতে বেশ ভালই লাগে ।যদিও বৃক্ষ মেলায় ক্যাকটাস গুলোর প্রচুর দাম নিয়ে থাকে । বিভিন্ন ধরনের ক্যাকটাস বৃক্ষ মেলায় দেখতে পাওয়া যায়। তবে এটি আমি মূলত ওই রেস্টুরেন্ট থেকেই তুলেছিলাম।


IMG20240412174227.jpg

এটিও আরও একটি ভিন্ন ধরনের ক্যাকটাস ।যদিও ফুলগুলোর উপর ফোকাস করা হয়েছিল ।যার কারণে গাছটি খুব একটা ভালোমতো দেখা যাচ্ছিল না ।কেননা এ ধরনের ক্যাকটাস গাছে কখনো ফুল ফুটতে দেখিনি। তাই আমার কাছে বেশ অবাক লেগেছিল ।যার কারণে ফুলগুলোর প্রতি বেশি আকর্ষণ মনে হয়েছিল। তাই ফুলের ছবিটাই ভালোভাবে তুলেছিলাম।


IMG20240412175142.jpg

এটি মূলত একটি ঝাউ গাছ ।যেটি আমরা সবাই চিনি ।তবে এর আশেপাশে ক্যাকটাস ছিল। এই ঝাউ গাছগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে ।এই ঝাউ গাছগুলো সেই ছোট বেলা থেকেই দেখে আসছি। তবে টবে লাগিয়ে রাখলেও দেখতে ভালো লাগে, আবার বাড়ির আঙ্গিনায় মাটিতে লাগিয়ে রাখলেও দেখতে চমৎকার লাগে।


IMG20240412175151.jpg

এটি একটি পাতাবাহার টাইপের গাছ। এই বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছের সঙ্গে এই পাতাবাহার গাছটিও ছিল। তাই এটিরও ফটোগ্রাফি করেছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেননা এ জাতীয় গাছগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে।


IMG20240412175422.jpg

IMG20240412175421.jpg

এটিও আরও একটি ভিন্ন ধরনের ক্যাকটাস। এই গাছ গুলিও আমার কাছে বেশ ভালো লেগেছিলো। এ ধরনের ক্যাকটাস খুব একটা দেখা যায় না। একদম মোড়ানো মোড়ানো থাকে। টব ভরে থাকে দেখতে বেশ ভালো লাগে ।বেশ চমৎকার লেগেছিল আমার এই গাছটি।তাইতো দেখেই ফটোগ্রাফি করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি ।যাতে আপনারাও দেখতে পারেন ।আশা করছি আপনাদের আজকে আমার শেয়ার করা ক্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ক্যাকটাস গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্যাকটাস ফুল গুলোও দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফির মাধ্যমে বেশ কিছু ভিন্ন ধরনের ক্যাকটাস গাছের ফটোগ্রাফি দেখতে পেলাম। ক্যাকটাস গাছেরও বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটা ক্যাকটাস গাছ দেখতে খুব সুন্দর। আপনার ফটোগ্রাফি একদম ক্লিয়ার হয়েছে বলে দেখতে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ক্যাকটাস গাছের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। একই সাথে আপনার এই ফটোগ্রাফির পোস্টের বর্ণনা গুলো পড়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ভীষণ সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে আমার করা ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক প্রজাতির ক্যাকটাস একটা গাছের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু। এই গাছে পাতা না থাকলে এটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে ক্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আজকে আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে খুব সুন্দর করে আপনি ক্যাকটাস গাছের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। যদিও এই গাছগুলো একটু ভিন্ন রকম। ধন্যবাদ আপনাকে সুন্দর করে বর্ণনা দিয়ে কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে এই ক্যাকটাস গাছগুলো ভিন্ন রকমের লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ক্যাকটাস গাছের ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফিগুলোর মাধ্যমে বেশ কিছু ক্যাকটাস গাছ দেখতে পেলাম। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লেগেছে জেনে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

দাঁতে সমস্যা হলে খুবই যন্ত্রণাদায়ক হয়।আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আপু।তাছাড়া গ্রামের মধ্যে রেস্টুরেন্ট এ গিয়েছিলেন জেনে ভালো লাগলো।তাছাড়া ছবিগুলো বেশ সুন্দর ছিল।আমার কাছে কাটা মুকুট গাছ ও পাতাবাহার গাছটি বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু দাঁতের ব্যথা খুবই যন্ত্রণাদায়ক। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

দাঁতে সমস্যা হলে খুবই যন্ত্রণাদায়ক হয়।আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আপু।তাছাড়া গ্রামের মধ্যে রেস্টুরেন্ট এ গিয়েছিলেন জেনে ভালো লাগলো।তাছাড়া ছবিগুলো বেশ সুন্দর ছিল।আমার কাছে কাটা মুকুট গাছ ও পাতাবাহার গাছটি বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দর কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্যাকটাস গাছ যেমন সুন্দর তেমনি দেখতে খুবই ভয়ঙ্কর। ক্যাকটাস গাছের ফুল গুলো খুবই সুন্দর ‌। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন ক্যাকটাস গাছের ফুলগুলো খুবই সুন্দর হয় দেখতে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ক্যাকটাস গাছ আমার অনেক ভালো লাগে।আমার একটি ক্যাকটাস গাছ ছিল তবে মরে গেছে। ক্যাকটাস গাছ অনেক রকম রয়েছে।নার্সারিতে গিয়ে ক্যাকটাস গাছের ভিন্নতা দেখেছি। এই ক্যাকটাস গাছগুলো অসাধারণ ছিল। ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে এই ক্যাকটাস গাছ গুলো অসাধারণ লেগেছে জেনে বেশ ভাল লাগল। তবে ক্যাকটাস কিন্তু সহজে মরে না। আপনারটি কিভাবে মরেছে বুঝতে পারলাম না। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62568.13
ETH 1763.39
USDT 1.00
SBD 0.39