আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কিছু চেনা অচেনা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি । আসলে বাগান করা আমার শখ । এইজন্যই মাঝে মাঝে নার্সারিতে যাওয়া হয় পছন্দের কিছু গাছ কেনার জন্য । নার্সারিতে যে যে গাছটি ভালো লাগে সেই গাছটি কিনে নিয়ে আসি । এইতো কিছুদিন আগে গিয়েছিলাম নার্সারিতে । তখন বেশ কয়েকটি গাছ কিনেছিলাম । এছাড়াও আরো কিছু গাছ দেখেছিলাম যেগুলো বেশ ভালো লেগেছিল এবং তার কিছু ফটোগ্রাফি করেছিলাম । আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ।


এই লাল কালারের ফুলের গাছটির নাম আমার জানা নেই । তবে ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর । গাছ ভর্তি পাতা এবং উপরের দিকে লাল কালারের ফুল দেখতে বেশ ভালো লাগে । আর পাশে রয়েছে গাঁদা ফুল যেটি আমাদের সবারই চেনা ফুল । |


এই সাদা কালারের ফুলের নাম টিও আমার জানা নেই । গাছটির পাতা একদম সবুজ আর ফুলগুলো সাদা ধবধবে । দেখতে চমৎকার সুন্দর । আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম এগুলো নয়নতারা ফুল । কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম এগুলো নয়নতারা ফুল নয় । কেননা নয়নতারা ফুলের পাতা এরকম হয় না । যাইহোক ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর । |


এই ফুলের গাছটির নাম আমি জানি । হয়তো আপনারাও অনেকেই জানেন । এটি হচ্ছে বাগান বিলাস ফুল । এই ফুলটি আমার কাছে বেশ ভালই লাগে । গাছ ভর্তি ফুলে ভরে থাকে দেখতে বেশ সুন্দর লাগে । যদিও এর কোন ঘ্রাণ গন্ধ কিছুই নেই ।তারপরেও দেখতে বেশ ভালো লাগে । অনেকে একে কাগজফুল বলে থাকে । |

এই ফুলটি দেখতেও ভীষণ সুন্দর । আমি প্রথমে একে ডায়ান্থাস ফুল ভেবেছিলাম । কিন্তু পরে দেখলাম এর পাতাগুলো ডায়োন্থাস ফুলের পাতার মতো নয় এবং গাছটিও বেশ লম্বা । ডায়ন্থাস গাছ অতটা লম্বা হয় না ।যাইহোক ফুলটি দেখতে বেশ ভালো ছিল। |

বেগুনি কালারের এই ফুলটির নামও আমার জানা নেই ।এইবারই প্রথম এই ফুলটি দেখলাম । হয়তো বিদেশি কোন ফুল হবে । তবে দেখতে বেশ ভাল ছিল । |

এই হলুদ কালারের ফুলটি দেখতেও বেশ সুন্দর ছিল ।ফুলগুলো বেশ শক্ত টাইপের দেখতে ছিল । এটিও আমার দেখা প্রথম ফুল । এর আগে কখনো দেখিনি ।তাই নামটিও জানিনা । |

আর এটি হচ্ছে পর্তুলিকা ফুল । ছোটবেলায় এঁকে ঘাসফুল নামে চিনতাম । কিন্তু এখন দেখছি এর বিভিন্ন নাম । কেউ ঘাসফুল , কেউ কর্তুলিকা , কেউ টাইম ফুল , কেউ নয়টার ফুল বিভিন্ন নামে ডেকে থাকে । আমার কাছে পর্তুলিকা বলতে বেশ ভালো লাগে । তাই আমি এটাকে পর্তুলিকা বলে থাকি । |
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

🔚ধন্যবাদ🔚
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
VOTE@bangla.witness as witness
OR
SET @rme as your proxy

চেনা অচেনা অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। আজ আপনার পোস্টের মাধ্যমে আমিও অচেনা কিছু ফুল চিনে নিলাম। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
আপু আপনার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।
ফুলের ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন রকম চেনা অচেনা সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলের নাম না জানলেও যেকোন ধরনের ফুল দেখতে ভালো লাগে, কেমন যেন আলাদা এক অনুভূতি কাজ করে। সাদা আর হলুদ রঙের ফুল আমার কাছে বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ আপু।
ভাইয়া আপনি ঠিকই বলেছেন ফুলের নাম না জানা জানলেও ফুল সুন্দর হলে দেখতে ভালো লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
ফটোগ্রাফি গুলো দারুন ছিল ৷ তবে বেশির ভাগ ফুলের নাম জানতে পারলাম না ৷ যা হোক ফুলের বাগান করতে আমারাও অনেক ভালো লাগে ৷ প্রতিটি ফুলের গাছ সহ অনেক সুন্দর করে ক্যাপচার করছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
আসলে ভাইয়া ফুলগুলোর নাম আমারও জানা নেই ।তাই আপনাদের কেউ জানাতে পারলাম না । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপু বাগান করা আপনার শখ।তাই আপনি প্রায় সময় নার্সারিতে গাছ কিনতে যান।আপনি নার্সারিতে গিয়ে বেশকিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি ফুল খুব ভালো লাগে তা নাম জানা হোক কিংবা নাম না জানা হোক।আপনার করা ফুলের ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আপু আমার কাছেও ফুল খুবই ভালো লাগে । তার নাম জানলেই কি বা না জানলে কি তাতে কিছু আসে যায় না । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
ছোটবেলায় পর্তুলিকা ফুল আমাদের কাছে ঘাস ফুল কিংবা টাইম ফুল নামে পরিচিত ছিল। তবে সময়ের সাথে সাথে নতুন নতুন নাম তৈরি হয়েছে। এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে। লাল রঙের ফুল গুলো দেখতে অনেক সুন্দর। তবে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। নীল রঙের ফুলগুলো এর আগে আমার কখনো দেখা হয়নি। আজকে প্রথম দেখলাম। নার্সারিতে গিয়ে দারুন ভাবে ফটোগ্রাফি গুলো করেছিলেন এবং শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আসলে আপু আপনি ঠিকই বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে ফুলেরও নাম পরিবর্তন হয়ে যায়। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
আসলেই নার্সারিতে গেলে মনে হয় যে সবগুলো ফুলগাছই কিনে নিয়ে আসি। তবে এখন আর আমার কিনতে ইচ্ছা করে না কারণ বাসায় আনার পর ফুল গাছগুলো মরে যায় দেখে অনেক মায়া হয়। আর সাদা ফুল গুলো দেখে আমিও তো নয়নতারা ফুল মনে করেছিলাম। খুব সুন্দর লাগছে সবুজের মধ্যে সাদা ফুলগুলো। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি কিন্তু আপনি অনেক সুন্দর তুলেছেন আপু ভালো লাগলো অনেক।
আসলে আপু শখ করে কিনে এনে সেই গাছগুলো মারা গেলে সত্যিই অসম্ভব কষ্ট লাগে । যাইহোক আপনার গাছগুলো মারা যাবার কথা শুনে আমারও খারাপ লাগলো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
নার্সারিতে গিয়ে চেনা অচেনা খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি আমার কাছে এমনিতেই খুবই ভালো লাগে। আজ আপনার ফটোগ্রাফিতে অনেক অচেনা ফুলের ফটোগ্রাফি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আসলে গুলের ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপু, চেনা ও অচেনা অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপু আপনার ফটোগ্রাফি করা ফুলের মধ্যে পর্তুলিকা বা ঘাস ফুলটি আমার পরিচিত। তাছাড়া অন্যান্য ফুল একটাও আমার পরিচিত না। কিন্তু সকল ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে ভাইয়া আপনার মত আমারও দুই একটি ফুল ছাড়া বেশিরভাগ ফুলই অচেনা । তাইতো নাম দিয়েছি চেনা অচেনা ফুল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ফুলের অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ভাই আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য । ভালো থাকবেন ।