একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একগুচ্ছ অনুকবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে আমার বাংলা ব্লগে আসার আগে আমি জানতামই না যে অনু কবিতা বলে কিছু হয় । আমার বাংলা ব্লগে এসেই প্রথম জানতে পেরেছি ছোট ছোট কবিতা গুলোকে অনুকবিতা বলে । মূলত এই অনুকবিতা আমি প্রথম দাদার পোস্টে দেখেছিলাম । ছোট ছোট কবিতার মধ্যে মনের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় যেটি পড়তে সত্যি ভীষণ ভালো লাগে । আর @rme দাদা চমৎকারভাবে অনুকবিতা লিখেন যা পড়ে আমি অনুকবিতা লেখার প্রতি আগ্রহী হয়েছি এবং চেষ্টা করেছি । জানিনা কেমন হয়েছে । আজকে আমার লেখা দ্বিতীয় অনু কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু নতুন নতুন লিখছি সেহেতু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।



Polish_20230830_005354032.jpg

Source


(১)


আজ বহুদিন পরে
তোমার হাতটি ধরে
হেঁটে চলেছি দূরে বহুদূরে।।
কত সময় কাটিয়েছি আমরা দুজনে,
আজ শুধুই ব্যস্ততায় কাটে সময়।
পুরনো স্মৃতিগুলো আজ খুব মনে পড়ছে,
দুজন দুজনার হাতটি ধরে
কত গল্প করেছি সে সময়।
মনে হচ্ছে যেন পেয়েছি আবার
ফিরে পুরনো সেই দিন ।

(২)


কাউকে ভালোবেসে
তার কাছে ঠকতে ঠকতে
আজ আমি নিঃস্ব ক্ষতবিক্ষত।
জীবনের কাছে চাওয়ার
নেই কিছু বাকি।
শুধু শেষ দিনের অপেক্ষায়।।

(৩)


যখন মেঘলা আকাশ দেখি
প্রিয় তোমার মুখ খানি
খুব বেশি মনে পরে।
অভিমান করে যখন মুখ ফুলিয়ে থাকো,
মনে হয় যেন রাজ্যের মেঘ ভর করেছে
তোমার চোখে মুখে।
মুগ্ধ নয়নে দেখি আর ভাবি
এখনই বুঝি বৃষ্টি নামবে।
অঝোর ধারায়
তোমার নয়ন জুড়ে।



আশা করছি আপনাদের কাছে আমার আজকের অনু কবিতা ভালো লেগেছে।আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আপু আপনি খুব সুন্দর করে তিনটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। এই ধরনের ছোট ছোট ছন্দের মতো লাগে বলে আমার কাছে পড়তে বেশি ভালো লাগে। প্রতিটা অনুকবিতার লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে আমার অনুকবিতাটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

আপনার লেখা অণু কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে আপু।খুব সুন্দর সহজ সাবলীল ভাষায় আপনি কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে আমার অনুকবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

আমাদের কমিউনিটিতে অনেকেই খুব সুন্দর সুন্দর অনু কবিতা গুলো লিখে যাচ্ছেন। এসব অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপু আপনি আজকে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপনার অনু কবিতা গুলো পড়ে খুব ভালো লেগেছে। এত সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন কমিউনিটিতে অনেকে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে। আপনার কাছে আমার কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

এই পোষ্টের মধ্যে আপনার অনুকবিতা গুলোর অনেকগুলো কবিতা একসাথে দেখে নিতে পেরে খুবই ভালো লাগলো৷ প্রত্যেকটি কবিতাই খুবই সুন্দর হয়েছে এবং প্রত্যেকটি কবিতা পড়ে অনেক বেশি আনন্দিত অনুভব করলাম৷ এরকম সুন্দর সুন্দর আরও অনেকগুলো কবিতা উপহার দেওয়ার আশায় আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল৷

 3 years ago 

ভাইয়া আপনাদের কাছে আমার কবিতাগুলি ভালো লাগলেই আমার কবিতা লেখা সার্থক। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

এটি আপনার লেখা দ্বিতীয় অনু কবিতা জেনে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে অনু কবিতাগুলো গুছিয়ে লিখেছেন। আমার কাছে ১ নং অনু কবিতাটি সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার প্রথম কবিতাটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

দাদার অনুপ্রেরণায় এখন অনেকেই খুব সুন্দর কবিতা লিখতে পারে। যেটা দাদার কৃতিত্ব আপনার ভালবাসার অনুভূতি কাটানো মুহূর্ত খুব সুন্দর ভাবে কবিতার মধ্যে তুলে ধরেছেন। প্রতিটা মানুষের জীবনে এরকম ভালোবাসার অনুভূতি অন্তর্নিহিত থাকে যেটা শুধু কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন সুন্দর সুন্দর অনুভূতিগুলো কবিতার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কবিতা লিখতে এবং পড়তে দুটোই আমি অনেক পছন্দ করি। আপনার অনু কবিতাগুলো খুব চমৎকার হয়েছে আপু। মাঝে মাঝে আমিও কিছু অনু কবিতা শেয়ার করে থাকি।অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপনার কবিতা আমি পড়েছি, বেশ ভালো লিখতে পারেন । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38