নতুন মোবাইল কেনার অনুভূতি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন মোবাইল কেনার অনুভূতি নিয়ে। আসলে নতুন ফোন কেনা একদিকে যেমন আনন্দের তেমনি অন্য দিকে ঝামেলার মনে হয় আমার কাছে।তার কারণ হলো নতুন করে সবকিছু সেটআপ দিতে হয়। আসলে আমার আগের ফোনে তেমন কোন সমস্যা ছিল না । কিন্তু একদিন আগে বুধবার রাতে হঠাৎ করে পোস্ট লেখার সময় ডিসপ্লে চলে যায়। তাই গত দুদিন আমি পোস্ট করতে পারিনি। কাল রাতে মোবাইল কিনেছি তাই কাল রাতে পোস্ট করা হয়ে ওঠেনি। তাই আজ লিখতে বসলাম। আসলে মোবাইল নষ্ট হওয়া মানে অনেক ঝামেলার ব্যাপার। কেননা মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে।
আসলে যেদিন রাতে মোবাইল নষ্ট হয়েছিল সেদিন আমি পোস্ট লিখছিলাম কি পোস্ট লিখছিলাম, সেটা নিয়ে আরেকদিন লিখবো। অনেকটা লেখা হয়ে গিয়েছিল, দশ মিনিটের কাজ ছিল, তার মধ্যে হঠাৎ করে ডিসপ্লে চলে গেল। সেদিন অনেক রাত হয়ে যাওয়ার কারণে সেদিন আর মোবাইল সারাতে যাওয়া হয়নি। তাই পরের দিন গিয়েছিলাম।সকালে আমার হাসবেন্ড মোবাইল শোরুমে দেখানোর পর তারা বলল মোবাইল এর ডিসপ্লে চলে গিয়েছে, সারাতে সব মিলিয়ে দশ হাজার টাকা লাগবে। তাই মোবাইল না সারিয়ে মোবাইল কেনার সিদ্ধান্ত নিলাম। কি ফোন কিনব আগে থেকে সেরকম নির্দিষ্ট করা ছিল না।তারপর রাতে আমরা মোবাইল দেখতে গেলাম। কয়েকটি শোরুম ঘুরে ঘুরে আমরা ফোন দেখতে লাগলাম।
বেশ কয়েকটি শোরুম দেখার পর আমার Oppo Reno8 T ফোনটি পছন্দ হলো। আসলে ফোনটি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোনটি কিনতে হল যার কারণ হচ্ছে যেহেতু আমি পোস্ট করতে পারছি না। আর কমিউনিটির কাজগুলো ঠিকমতো করতে পারছিলাম না। তারপরে আবার শোরুমের লোকজন বলল দু-একদিনের মধ্যেই নাকি মোবাইলের দাম নতুন বাজেটে বেড়ে যাবে। প্রতি মোবাইলে তিন চার হাজার করে বাড়বে। এখনকার মোবাইলই আমাকে তিন চার হাজার বেশি দিয়ে কিনতে হবে।তাই মোবাইলটি কিনেই ফেললাম। মোবাইলটির দাম নিয়েছিল তেত্রিশ হাজার টাকা।
মোবাইল টি বাসায় আনার পর সবকিছু সেটাপ দেওয়া হচ্ছিল কিন্তু ডিসকর্ড এর টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড হারিয়ে ফেলার কারণে ডিসকর্ড ওপেন করতে পারি নি। তাই এখন পর্যন্ত ডিসকর্ডে আসতে পারছিনা। মনে হচ্ছে নতুন করে ডিসকর্ড খুলতে হবে।তারপর আরও একটি সমস্যা হয়েছে আমার গুগল ব্যাক আপ অফ থাকার কারনে আগের মোবাইলের শেষের দিকের বেশ কিছু ফটোগ্রাফি হারিয়ে ফেলেছি। যার জন্য বেশ কিছুদিন পোস্ট করতে সমস্যা হবে।
যাইহোক অনেক সমস্যার মাঝেও নতুন মোবাইল ব্যবহার করতে বেশ ভালই লাগছে। আশা করছি খুব দ্রুতই সব ঠিক করা যাবে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | হুয়াই নোভা টু আই |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
হঠাৎ করে কাজের মাঝে ফোনের ডিসপ্লে চলে গেছে এটা সত্যি অনেক কষ্টের। নতুন মোবাইল কিনেছেন জেনে ভালো লাগলো। তবে প্রিয় ডিসকর্ডে আসতে পারছেন না জেনে খারাপ লাগলো। আপু মন খারাপ করবেন না। আল্লাহ ভরসা সব কিছু ঠিক হয়ে যাবে।
হ্যাঁ আপু ডিসকর্ডে যেতে পারছিনা দেখে আমার কাছেও ভীষণ খারাপ লাগছে এবং মনে হচ্ছে যেন সবকিছু খালি খালি। যাই হোক নতুন করে মনে হচ্ছে ডিসকর্ড খুলতে হবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আসলে এটা হাতে থাকা ফোনটি নষ্ট হলে বেশ কিছু ঝামেলা হয় এটাই স্বাভাবিক ৷ তবে এখন নতুন ফোনে ভালো করে সেটাপ করবেন ৷ আর আগে কিনেছেন ভালো হয়েছে ৷ মোটামুটি আজ থেকে সব কিছুর দাম বৃদ্ধি ৷
হ্যাঁ ভাইয়া নতুন ফোন সেটআপ একটু ঝামেলার হয়ে থাকে তার পরেও বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
পুরোনো মোবাইল দশ হাজার টাকা দিয়ে না সরিয়ে নতুন মোবাইল কিনে ভালো করেছেন। আমরা যারা মোবাইলে কাজ করি তাদের হঠাৎ মোবাইল নষ্ট হলে খুব বিপদে পরতে হয়। যেমন আপনার ডিস্কোর্ড নিয়ে ঝামেলা হচ্ছে। একদম শেষের জিনিসটা কি কলম? ওটা দিয়ে এই মোবাইলে কি করে?
হ্যাঁ আপু ওইটা কলম। এটা মোবাইলের সঙ্গে দিয়েছে। কলম দিয়ে মোবাইল ব্যবহার করা যায়। প্লাস মোবাইল স্ট্যান্ড হিসেবেও কাজ করে। ধন্যবাদ আপনাকে।
হঠাৎ করে ফোন নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে। ফোন ছাড়া একদিন ও থাকতে পারি না। মোবাইল টা হয়ে গেছে জীবনের একটা পার্ট। আপনার মোবাইল নষ্ট হয়ে গেছে সেটা মেরামত করতে দশ হাজার টাকা লাগবে আপনি ফোন না সেরে নতুন কিনেছেন এইটা ভালো একটা কাজ করেছেন।আর যে সমস্যা হচ্ছে আশা করছি দূত সমাধান হয়ে যাবে।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন মোবাইল ছাড়া আমাদের একটা দিনও চলা খুবই কষ্ট। একটা দিন আমি খুবই কষ্টে কাটিয়েছ মোবাইল ছাড়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
নতুন মোবাইল কিনার অনুভূতি খুব অন্যরকম হয়ে থাকে। আসলে মোবাইল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ । আপনার আগের মোবাইলটি নষ্ট হয়ে গিয়েছে জেনে খারাপ লাগলো। যা হোক এখন নতুন একটি মোবাইল নিয়েছেন সকলের সাথে সুন্দর ভাবে যোগাযোগ স্থাপন করতে পারবেন। মোবাইল কিনার এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হ্যাঁ ভাইয়া মোবাইল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল না থাকলে তখন বোঝা যায় এর গুরুত্ব। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনার আগের ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে খুবই দুঃখের একটি খবর। তবে আপনি নতুন একটি ফোন কিনে নিয়েছেন জেনে ভালো লাগলো। আসলে ব্লগিং করতে হলে ফোন তো লাগবেই। আগের ফোনটা নষ্ট হওয়ার কারণে দুই দিন ব্লগিং করতে পারেন নাই কিন্তু এই ফোনটা কিনে আবার ব্লগিংয়ে ফিরে এসেছেন দেখে ভালো লাগলো আপু। নতুন ফোন কেনার অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল আপনার। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আসলে নতুন মোবাইল ফোন সহ যে কোন জিনিস কেনার অনুভূতিটা সবসময় আনন্দের হয়। আপনার নতুন মোবাইল ফোন কেনার অনুভূতির কথাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই আপনার কাছে আমার পোস্টটি ভালো লেগেছে জেনে ভাল লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।