একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও একগুচ্ছ অনুকবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে আমার বাংলা ব্লগে আসার আগে আমি জানতামই না যে অনু কবিতা বলে কিছু হয় । আমার বাংলা ব্লগে এসেই প্রথম জানতে পেরেছি ছোট ছোট কবিতা গুলোকে অনুকবিতা বলে । মূলত এই অনুকবিতা আমি প্রথম দাদার পোস্টে দেখেছিলাম । ছোট ছোট কবিতার মধ্যে মনের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় যেটি পড়তে সত্যি ভীষণ ভালো লাগে । আর @rme দাদা চমৎকারভাবে অনুকবিতা লিখেন যা পড়ে আমি অনুকবিতা লেখার প্রতি আগ্রহী হয়েছি এবং চেষ্টা করেছি । জানিনা কেমন হয়েছে । তবে ইদানিং অনু কবিতাগুলো লিখতে আমার কাছে বেশ ভালই লাগে। আজকে আমার লেখা চতুর্থ অনু কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু নতুন নতুন লিখছি সেহেতু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মন্তব্য করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।


আজ আমি তিনটি কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথম কবিতাটি শরতের কাশফুল নিয়ে লেখা। আসলে শরতের কাশফুল আমাদের সবার কাছেই ভীষণ ভালো লাগে। সেই শরতের কাশ বনে প্রিয়জনের সঙ্গে ঘুরে বেড়াতে আরো অনেক বেশি ভালো লাগে ।সে অনুভূতিই মূলত এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর দ্বিতীয় কবিতাটিতে আমি প্রিয়জনের জন্য অপেক্ষার প্রহর নিয়ে লিখেছি ।আসলে প্রিয়জনের জন্য মানুষের অপেক্ষার শেষ থাকে না ।তবে একটা সময় সেই অপেক্ষা যেন এমনিতেই শেষ হয়ে যায়। আর তৃতীয় কবিতাটিতে আমি তুলে ধরেছি মানুষের মন যখন আনমনা হয়ে যায়, তখন মনের অজান্তেই অনেক কিছু মনে হয়। মনে হয় যেন মুক্ত খাঁচার পাখি হয়ে সে দূরে কোথাও হারিয়ে যায় ।যেখানে তার সঙ্গী কেউ থাকে, কোন দায়িত্ব থাকে না ,কোন পিছু টান থাকে না। আশা করছি কবিতা তিনটি আপনাদের ভালো লাগবে।



Polish_20231014_160316404.jpg

একগুচ্ছ অনুকবিতা


(১)

আজ শরতের কাশ ফুল দেখেছি,
আর বার বার ভেবেছি তোমায় জানো !
শরতের আকাশ আমার ভীষণ ভালো লাগে।
আকাশের প্রতিচ্ছবি নদীর পানিতে
দেখতেও ভীষণ ভালো লাগে।
আজ শরতের কাশফুল যেমন দেখেছি,
তেমনি সাদা শুভ্র আকাশে
মেঘের ভেলা দেখেছি।
বড্ড ভালোলাগা কাজ করে তখন।
মনে হয় প্রিয়জনের হাতটি ধরে
হারিয়ে যাই শরতের কাশ বনে।

(২)

তোমার প্রতীক্ষায় কত বিনিদ্র রজনী কেটেছে
তুমি ভাবতেও পারবেনা ।
ঘুমোতে যেয়েও ঘুমোতে পারিনি,
ভাবতে না চেয়েও ভেবেছি বারবার।
জানি তুমি আসবেনা
তবুও প্রতীক্ষা করেছি।
অবশেষে নিজের কাছেই নিজে
আত্মসমর্পণ করেছি।

(৩)

আমার মন ছুটেছে দূরে বহুদূরে
তেপান্তরের মাঠে।
তুমি যাবে? যাবে মোর সাথে?
যেথায় থাকব দুজন মিলে।
দুজনে হাতে রেখে হাত,
ঘুরে বেড়াবো অচিন পুরে।
মনের আনন্দে ছুটে বেড়াবো,
থাকবে না কোন পিছুটান।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

এই ব্লগের সবাই মনে হয় দাদার কাছ থেকে কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছে এবং অনেকে অনেক সুন্দর সুন্দর কবিতা ও লিখছে। ঠিক যেমন আপনি। এইতো সেদিন কবিতা লেখা শুরু করলেন আর এখনই এত চমৎকার কবিতা লেখা শিখে গিয়েছেন। যাইহোক আপু আপনার আজকের অনু কবিতা গুলো সুন্দর হয়েছে। আমার মাঝের কবিতাটি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে আমার কবিতাগুলো ভালো লেগেছে এবং মাঝের কবিতাটি বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

কবিতাগুলো পড়ে একবারের জন্যও মনে হয়নি আপনি নতুন নতুন কবিতা লিখছেন। আপনার চতুর্থ অনু কবিতা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। বিশেষ করে শরৎকালকে নিয়ে লেখা কবিতাটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রিয়জনের জন্য অপেক্ষার প্রহর নিয়েও বেশ চমৎকার কবিতা লিখেছেন। ভালো লাগলো আপু আপনার কবিতা পড়ে।

 3 years ago 

আপু আপনার কাছে আমার কবিতা গুলো ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি তিনটি খন্ডে বিভক্ত করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপু ভালোবাসার মানুষকে যদি নিজের করে পেতে হয় তাহলে প্রত্যেক মানুষকে নিজের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভাইয়া এখানে তিনটি কবিতা তাই তিনটি খন্ডে লিখেছি ।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বর্তমান মৌসুমের পরিবেশ বিবেচনা করে সুন্দর কবিতা লিখেছেন। লাইনগুলো পড়ে একটু আবেগে হারিয়ে গিয়েছি, আসলে প্রিয় মানুষের হাত ধরে সাদা কাশবনের পাশ দিয়ে কখনো হাটা হয়নি শুধু কবিতার ভাষায় দীর্ঘদিন ধরে পড়েই যাচ্ছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাইয়া এ ধরনের কথাগুলো শুধু কবিতাতেই থাকে বাস্তবে আর এগুলো হয়ে ওঠেনা ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

কবিতা লিখতে এবং পড়তে দুটোই আমি খুবই পছন্দ করি। আপনি অনেক সুন্দরভাবে গুচ্ছ অনু কবিতা লিখেছেন যা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। কবিতা গুলো পড়ার সময় আমি তো একেবারে কবিতার মাঝে হারিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা কবিতা আপনি অনেক সুন্দর টপিক নিয়ে লিখেছিলেন। যার কারণে সবগুলো পড়তে খুব ভালো লেগেছে।

 3 years ago 

আপু আপনি কবিতা পড়ার সময় কবিতার মাঝে হারিয়ে গিয়েছিলেন জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর কবিতা সত্যিই আমার অনেক বেশি ভালো লেগেছে

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার কবিতাগুলো ভালো লেগেছে জেনে বেশ ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

প্রথমে ভেবেছিলাম প্রথম কবিতাটাই চমৎকার, তারপর দ্বিতীয়টাও মন ছুয়ে গেছে, তৃতীয় টা ও খুব ভালো লেগেছে এখন কনফিউজড হয়ে গেলাম কোনটা বেশি সুন্দর হয়েছে। যাই হোক প্রথম এবং দ্বিতীয় কবিতাটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে বেশ অনুভব করতে পেরেছি আমি আমার জায়গা থেকে।

 3 years ago 

ভাইয়া আমার প্রত্যেকটি কবিতাই আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগছে। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমরা যাদের কথা ভেবে বিনিদ্রা রজনী অতিবাহিত করি তারা কী কখনো আমাদের কথা ভাবে। আমার মনে হয় না। আমরা জানি সে আসবে না কিন্তু তারপরেও তার অপেক্ষায় থাকি। আর ঐ তেপান্তরের মাঠে বা দূর অজানাই তাদের সাথে থাকতে চাওয়া টাই চাওয়া হয়েই থেকে যায় হা হা। শরৎ এবং কাশফুল নিয়ে কবিতা টা চমৎকার লিখেছেন আপু। আপনার তিনটা অনুকবিতা ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার তিনটি কবিতাই ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। আসলে এখন শরৎকাল তাই শরৎ নিয়ে কবিতা লিখলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার তিনটি অনু কবিতায় অসাধারণ হয়েছে। অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। অনু কবিতা তিনটি ভিন্ন ভিন্ন রকম নিয়ে লিখেছেন। তবে কবিতাগুলো পড়তে অসাধারণ অসাধারণ লাগলো। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে আমার কবিতা গুলো অসাধারণ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন।

 3 years ago 

সুমা আপু তিনটি অনুকবিতা শেয়ার করেছেন, তিনটি কবিতাতেই ভালোবাসার মানুষকে কাছে পাবার আকুলতা প্রকাশ পেয়েছে। ভালোবাসার মানুষ কে নিয়ে মানুষ এর ফ্যান্টাসীর অভান নেই। মানুষ চায় তার সমস্ত কল্পনায় ভালোবাসার মানুষ টা কে নিয়ে ভালো থাকতে, সুখে থাকতে

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু কবিতাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।সবসময় ভালো থাকবেন এই শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39