ছাদ বাগানের কিছু ফলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত ছাদ বাগানের কিছু ফলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ।আসলে ছাদে বিভিন্ন ধরনের ফুল ফলের বাগান থাকলে সেই ছাদটায় যেতেও ভালো লাগে এবং সেখানে গেলে মানসিক শান্তিও পাওয়া যায়। তবে আজ আমি যে বাগানের ফটোগ্রাফি গুলো শেয়ার করব এটি আমার নিজের লাগানো কোন বাগান নয় ।এটি আমার খালাতো বোনের বাসার ছাদের বাগান থেকে তুলেছিলাম ।মূলত বেশ কয়েক তলা বিল্ডিং ।যার বিভিন্ন ফ্ল্যাটের বিভিন্ন মালিক রয়েছে। যার কারণে ছাদেও দেখলাম বিভিন্ন জন বিভিন্ন ধরনের বাগান করেছে ।একেকজনের আলাদা আলাদা বাগান ।কেউ ফুলের বাগান করেছে ,কেউ ফলের বাগান করেছে। সমস্ত ছাদ জুড়েই যেন ফুল ফলের বাগান ।দেখতে বেশ ভালো লাগছিল। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।


ছাদ বাগানের কিছু ফলের ফটোগ্রাফি


IMG20231204161310.jpg

IMG20231204161304.jpg

IMG20231204161259.jpg

এটি হচ্ছে ডালিম গাছের ফটোগ্রাফি ।আসলে ছাদে এত ছোট গাছে এত ডালিম ধরেছে যা দেখে সত্যিই আমি অবাক হয়েছি। কেননা এত ছোট গাছে ডালিম এত ধরা এর আগে আমি দেখিনি ।আমি ফুল গাছ লাগাই তাতেই ফুল ধরতে চায় না। আর এরা কত সুন্দর ফলের বাগান করেছে। আর কত ফল ধরে আছে। বেশ ভালো লাগলো দেখে তাই আপনাদের কেউ দেখার সুযোগ করে দিলাম।


IMG20231204161110.jpg

এটি হচ্ছে আমড়া গাছ। এত ছোট একটি গাছে এত আমড়া ধরেছে যা দেখে রীতিমতো অবাক হওয়ার মতো ।অবশ্য এর আগেও আমি ছাদে আমড়া গাছ দেখেছি অনেক ধরেছে । আমড়া গাছগুলোতে মনে হয় ফল একটু বেশিই ধরে। তবে দেখতে ভীষণ ভালো লাগছিল তাইতো ফটোগ্রাফি করেছিলাম।


IMG20231204161206.jpg

আর এটি হচ্ছে লেবু গাছ ।গাছটিতে কি পরিমান লেবু ধরেছে দেখে তো আমি অবাক। এত ছোট গাছে এত লেবু সত্যি অবাক হওয়ার মতো। আর দেশি লেবুর স্বাদই আলাদা। যখন ইচ্ছে হয় গাছ থেকে ছিঁড়ে নিয়ে খাওয়া যায় ।আমার ছাদ বাগানেও আমি লেবু গাছ লাগিয়েছি। একটা সময় অনেক লেবু ধরত কিন্তু এখন আর একটা লেবুও ধরে না ।আর কোন গাছ লাগালে তাতে ফল না ধরলে তার যত্ন নিতেও ইচ্ছা করে না।


IMG20231204161226.jpg

IMG20231204161219.jpg

এগুলো হচ্ছে সবেদা গাছ। একটা সময় জানতাম ছবেদা গাছগুলো বিশাল বড় হয়। এগুলো ছোট টবে লাগালে হয় না। এখন দেখছি ছোট টবেও প্রচুর পরিমাণে সবেদা ধরে ।সত্যি এখন কত কিছুই না সম্ভব হচ্ছে। ছাদ বাগানের এই ফলের গাছ গুলো দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো।


IMG20231204161146.jpg

IMG20231204161145.jpg

আর এ দুটি হচ্ছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি ।আসলে ফলের ফটোগ্রাফি করতে করতে এ দুটি ফুলের ফটোগ্রাফিও করা হয়ে গিয়েছিল। তাই ভাবলাম এটিও আপনাদের সঙ্গে শেয়ার করি ।কেননা বাগান বিলাস ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই কালারের ফুল তো খুব একটা দেখা যায় না ।বেশ ভালো লেগেছিল দেখে।


IMG20231204161058.jpg

এটিও আরও একটি আমড়া গাছের ফটোগ্রাফি। এই গাছটিতেও প্রচুর পরিমাণে আমড়া ধরেছিল ।টাটকা গাছের আমড়া ছিঁড়ে খাবার স্বাদই মনে হয় আলাদা ।যদিও ছেরার কোন সুযোগ নেই। কেননা ছাদে সিসি ক্যামেরা লাগানো হা হা। তবে ফটোগ্রাফি করতে এবং দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিল ।আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

আপনার ছাদে এত ফলের গাছ রয়েছে দেখে অনেক ভালো লাগলো।আসলে ছাদ বাগান আমার অনেক লাগার একটি জায়গা। এতো সুন্দর সুন্দর কিছু ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু এটি আমার ছাদে লাগানো কোন গাছ নয়। এটি আমার এক বোনের বাসার ছাদে লাগানো গাছ যা আমি পোস্টে উল্লেখ করেছি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকাল ঢাকার শহর গুলোতেও বড় বড় দালান কোঠার ছাদ গুলো কে বাগান হিসাবে ব্যবহার করা হয়। যার কারনে অনেক বাড়ীর ছাদ গুলো দেখতে বেশ সুন্দর লাগে। আপনার খালাতো বোনের বাড়ীর ছাদ বাগানের বাগান গুলো দেখতে কিন্তু দারুন সুন্দর লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু ঢাকার ছাদ গুলো এখন ফাঁকা পাওয়াই যায় না ।প্রতিটি ছাদেই যেন বাগান থাকে। বেশ ভালো লাগে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার ছাদ বাগানে দেখছি অনেক ধরনের গাছ লাগিয়েছেন আপনি। আমাদের সকলেরই উচিত এভাবে বাগান করা যাতে আমাদের পরিবেশটা আরো সুন্দর করা যায়। আপনাদের বাগানের এই গাছে দেখছি প্রচুর পরিমাণে ডালিম ধরেছে।

 2 years ago 

ভাইয়া এটি আমাদের ছাদ বাগান নয়। এটি আমার এক বোনের ছাদ বাগান। আমি পোস্টে লিখেছি। যাই হোক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি বেশ সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করছেন। আপনার ছাদ বাগানের ফলের ফটোগ্রাফি সত্যি দেখতে দারুণ লাগতেছে। এতো ছোট গাছে সুন্দর সুন্দর ডালিম হয়েছে। আবার আমরাও বেশ দারুণ হয়েছে। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। তবে এটি আমার ছাদ বাগান নয়। এটি আমার এক বোনের বাসার ছাদ। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আমি মাঝে মধ্যে চিন্তা করি ৷ গ্রামের চেয়ে বর্তমান ঢাকা শহরে ছাদের বাগানে অনেক ভালো মানের ফল পাওয়া যায় ৷ ঠিক আপনার খালা তো বোনের বাগান তার উদাহরন ৷ কি সুন্দর ফল দেখে অনেক ভালো লাগলো আপু ৷ ছাদ নয় যেন প্রকৃতির অপরুপ সৌন্দর্য ৷ অনেক ভালো লাগলো ছবি গুলি দেখে ৷
অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিকই বলেছেন আমার কাছেও মাঝে মাঝে তাই মনে হয় ।ঢাকার ছাদের বাগানের ফলন গুলো সত্যিই বেশ চমৎকার হয় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ছাদ বাগান থেকে আজকে আপনি আমাদের মাঝে বেশ চমৎকার কিছু ফলের ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। প্রত্যেকটা ছিল লোভনীয় ফল। আর এই জন্য আমি অবশ্য তিন থেকে চারটা ডালিম গাছ নিজে লাগিয়েছি বেদানা রয়েছে আমড়া গাছ তো বড় একটা রয়েছে। কারণ এগুলো আমার নিজের হাতেই লাগানো, আমি পছন্দ করি তাই। বেশি ভালো লাগলো আপু আপনার সুন্দর এই সাদ বাগানের দৃশ্য দেখে।

 2 years ago 

বাহ আপনি বেশ কয়েকটি ফলের গাছ লাগিয়েছেন জেনে বেশ ভালো লাগলো ।আসলে নিজেদের ফলের গাছ থাকলে বেশ ভালই হয় যখন ইচ্ছে পেরে খাওয়া যায় ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টবে ছোট ছোট গাছে ফল দেখতে অসাধারণ সুন্দর লাগে আপু।আপনি বেশ কয়েকটি সুন্দর ফলের গাছের ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। ভীষণ চমৎকার লাগছে ফলসহ গাছের ফটোগ্রাফি গুলো দেখতে।ঠিক বলেছেন আপনি গাছের লেবু গাছ থেকে লেবু তুলে এনে খাওয়া যে কি তৃপ্তি তা যারা খায় তারাই জানে। বাগান বিলাস গাছে খুব সুন্দর ফুল ধরে আছে।ছোট সফেদা গাছে চমৎকার সফেদা দেখে খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ছোট ছোট টবে এরকম ফল ধরে থাকলে দেখতে সত্যি ভীষণ ভালো লাগে ।আপনার কাছেও ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আমাদের ছাদেও বাবা এরকম সুন্দর অনেকগুলো ফলের গাছ লাগিয়েছে। সেগুলোতে যখন ফল ধরে, কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তবে ছাদে যে আমড়া গাছ হতে পারে এটা এই প্রথম দেখলাম আমি। বেশ ভাল ফল ধরেছে সবগুলো গাছেই। বাবার মাথায় ঢুকিয়ে দিতে হবে আমড়া গাছ লাগানোর জন্য। হিহিহিহি। খুব ভালো লাগলো পোস্টটা দেখে আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ছাদে আমড়া গাছ বেশ ভালো হয় আমি এর আগেও কয়েক জায়গায় দেখেছি প্রচুর ধরে। আপনি আপনার বাবাকে বলে লাগিয়ে দেখতে পারেন ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। খালাতো বোনের ছাদ বাগান থেকে অসাধারণ কিছু ফলের ফটোগ্রাফি করলেন। তবে বর্তমান সময়ে ছাদ বাগানে অনেকে অনেক ধরনের ফল এবং ফুল চাষ করে। তবে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি ফলের গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে।

 2 years ago 

আপনার কাছে আমার ফলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।শুভকামনা রইলো।

 2 years ago 

আপনি তো বেশ কয়েকটি গাছ লাগিয়েছেন ছাদের উপরে। আমাদের বাড়ির সামনেও এরকম বড় ডালিম গাছ কাঁঠাল গাছ আমড়া গাছ রয়েছে। তাছাড়া আম গাছে রয়েছে। সেগুলো বিশাল বড় বড়। কিন্তু আপনি ছাদের মধ্যে ছোট ছোট টব গুলোর মধ্যে অনেক ধরনের ফল গাছ লাগিয়েছেন। এটা দেখে আরো অনেক ভালো লাগলো আমার কাছে। গাছগুলো ছোট হোক বা বড় হোক যত্ন করলে ফল ঠিকই ধরে। আপনি এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে এটাও বেশ ভালো একটি কাজ। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনি মনে হয় পোস্টটি ভালো করে পড়ে দেখেন নি, এটি আমার ছাদ বাগান নয় যেটি আমি পোস্টে লিখেছি। যাই হোক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38