বিভিন্ন কালারের গোলাপের সৌন্দর্য
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কিছু গোলাপ ফুলের সৌন্দর্য নিয়ে হাজির হয়েছি । আসলে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির গোলাপ রয়েছে এবং বিভিন্ন কালারের গোলাপ রয়েছে । যার সিংহভাগই আমাদের দেখা হয়নি । আমরা খুবই কম কালারের গোলাপ ফুল দেখেছি । তবে ইদানিং নার্সারি গুলোতে গেলে বিভিন্ন কালারের গোলাপ দেখতে পাওয়া যায় ।যেগুলো সত্যিই ভীষণ চমৎকার হয়ে থাকে । আর নতুন নতুন ফুল সম্পর্কে জানা এবং কেনা এটা আমার দীর্ঘদিনের শখ । এবার শীতের সময়ে আমি অনেকগুলো গোলাপের চারা কিনেছি বিভিন্ন কালারের । তখন নার্সারিতে গিয়েছিলাম আর ভিন্ন ভিন্ন কালারের গোলাপের ফটোগ্রাফি করেছিলাম ।সেগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বিভিন্ন কালারের গোলাপের সৌন্দর্য ।
বিভিন্ন কালারের গোলাপের সৌন্দর্য
প্রথমে নার্সারিতে যেতেই যে গাছটি প্রথমেই আমার চোখে পড়লো সেটি হচ্ছে এই লাল টুকটুকে গোলাপ ফুলের গাছটি । এই ফুলটি দেখতে সত্যিই চমৎকার ছিল । লাল গোলাপ বিভিন্ন রকমের দেখা যায়। তবে এটির কালার ছিল অসাধারণ যা দেখে যে কারোরই পছন্দ হয়ে যাবে গাছটি । দেখতে দেখতে এবং ফটোগ্রাফি করতে করতে একজন এসে গাছটি কিনে নিয়ে গেল।
এটি আরো একটি লাল কালারের গোলাপ ফুল । এই ফুলটি বেশ বড় ছিল । তবে আগের ফুলটি এর থেকে অনেক বেশি সুন্দর ছিল ।
এ দুটি হচ্ছে গোলাপী কালারের গোলাপ ফুল । এই গোলাপি কালারটা অসাধারণ একটি গোলাপী কালার । যা দেখে যে কারোরই পছন্দ হয়ে যাবে । আর ফুলটিও দেখতে বেশ সুন্দর লাগছিল ।
এটি সবুজ ও হলুদ কালারের দুটো কলি । এখনো ফুল ফোটেনি । তবে সবুজ কালারের কলি টি আমার কাছে বেশ ভালো লেগেছে । ফুল টি হয়তো সবুজ হবে । জানিনা এর ফুল কেমন হবে । তবে বেশ ভালো লেগেছিল দেখতে ।
এ দুটি হচ্ছে ডিপ হলুদ কালারের গোলাপ । এই হলুদ কালারের ফুল দুটি দেখতেও অসম্ভব সুন্দর । আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল । আমি ও আমার বোন দুজন মিলে গিয়েছিলাম নার্সারিতে । আমার বোন এই গোলাপের একটি গাছ কিনেছিল ।
এটি হচ্ছে একটি অদ্ভুত ধরনের গোলাপ গাছ । যেটিতে ২-৩ কালারের গোলাপ ফোটে । প্রথমে এক কালারের গোলাপ ফোটে তারপর ধীরে ধীরে সেটি অন্য কালার হতে থাকে । এই গাছটি আমার ভীষণ ভালো লেগেছিল । আমি ও আমার বোন দুজনেই এই গাছটি কিনেছিলাম । কেনার সময় লোকটি বলেছিল ২/৩ কালারের ফুল ফুটবে কিন্তু আমার কাছে সেরকম বিশ্বাস হয়নি । কিন্তু বাসায় আনার পর যখন দেখলাম তখন সত্যিই দেখলাম দুই তিন কালারের ফুল হয়। ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন একই গাছে কমলা ও হলুদ রঙের ফুল ফুটে আছে । বেশ ভালো লাগে দেখতে ।
এটি সাদা কালারের একটি গোলাপ ফুল । তবে এর মাঝখানে হালকা হলুদ আভা আছে । এই ফুলটি দেখতেও চমৎকার । তবে এবার আমি নার্সারি থেকে সাদা গোলাপ গাছের চারাও কিনেছিলাম।
এটি মিষ্টি কালারের গোলাপ ফুল । প্রথমটি অনেক বেশি ডিপ এবং দ্বিতীয়টি একটু হালকা । তবে দুটিই মিষ্টি কালার দেখতে । ভীষণ সুন্দর । এরও একটি চারা আমি এবার শীতে কিনেছি । একটি ফুল ফুটেছিল । দেখতে সত্যিই চমৎকার ছিল ।
এ দুটি হালকা কমলা কালারের গোলাপ । এ দুটি দেখতেও অন্যরকম সুন্দর । আসলে আপনি যে রকম গোলাপ ফুলই দেখুন না কেন প্রতিটি ফুলই আপনার কাছে ভিন্ন ভিন্ন সৌন্দর্যতা বহন করবে । আসলে গোলাপ ফুল এমনই ফুল যার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করবেই । এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ।যাইহোক আশা করছি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
বিভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। তবে সাদা কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং মিষ্টি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। বিভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করে অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো ।মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
আপনি অনেক জাতের ভিন্ন ভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ভাগ করে নিলেন। আসলে আমার কাছে গোলাপ ফুল ভীষণ ভালো লাগে। এমনিতে গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। গোলাপের মধ্যে এবং কি বিভিন্ন সব ধরনের ফুলের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্যতা লুকিয়ে আছে। ভালোই ছিল আপনার আজকের এই গোলাপের ফটোগ্রাফি গুলো।
আসলে আপু গোলাপ এমন একটি ফুল যা সবাই পছন্দ করে । আপনারও ভালো লাগে যেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।
নার্সারিতে গেলে বিভিন্ন রকমের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। নার্সারিতে গেলে আমিও সবসময় গোলাপ গাছ কেনার চেষ্টা করি। আজকাল এমন কিছু গাছ পাওয়া যাচ্ছে যেগুলোতে এক গাছে বিভিন্ন রকমের ফুল ফোটে। আর এক গাছে বিভিন্ন রকমের গোলাপ ফুল ফুটলে দেখতে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন একই গাছে বিভিন্ন ধরনের গোলাপ ফুল ফুটলে দেখতে বেশ ভালো লাগে । অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
গোলাপের কালার কিংবা প্রজাতি বলে শেষ করা যাবে না।আসলেই আমাদের প্রায় সিংহ ভাগেই গোলাপের কালার দেখা হয়নি।নার্সারিতে যেয়ে অনেক কালারের গোলাপের ফটোগ্রাফি করেছেন, যা দেখতে বেশ চমৎকার। তবে আমার অনেক ইচ্ছে কালো এবং সবুজ কালারের গোলাপ দেখা।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । কালো এবং সবুজ কালারের গোলাপ দেখতে নিশ্চিত চমৎকার হবে ।ধন্যবাদ ।
খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপু। গোলাপ ফুল আমার অনেক পছন্দ। সবগুলো ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।
গোলাপের সৌরভ এবং সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। গোলাপ ফুলের সৌন্দর্য সত্যিই অসাধারণ যা সবার হৃদয় ছুঁয়ে যায়। আপনি চমৎকার কিছু গোলাপের ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লাগলো । আপনার ফটোগ্রাফি করার দক্ষতা বেশ ভালো। আমার কাছে হলুদ এবং সাদা রঙের গোলাপ বেশ ভালো লেগেছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনার কাছে হলুদ এবং সাদা গোলাপের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।
বিভিন্ন কালারের গোলাপের সৌন্দর্য দেখে মনে হচ্ছে, এজন্যই বোধহয় গোলাপকে ফুলের রানী বলা হয়। ভিন্ন ভিন্ন কালারের গোলাপ ফুল ভিন্ন ভিন্ন রকমের সৌন্দর্য। সত্যিই আপু কি অসাধারণ ফটোগ্রাফি করেছেন, প্রতিটি ফটোগ্রাফি দেখতে একদম প্রাণবন্ত মনে হচ্ছে। নার্সারিতে গিয়ে গোলাপের চারা কিনতে গিয়ে, আপনি যে ভিন্ন ভিন্ন রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন তা অসাধারণ হয়েছে। আর এই অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।ভালো থাকবেন ।
নার্সারিতে গেলে বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায়। পৃথিবীতে যে কত প্রকারের ফুল আছে তার হিসাব নেই। অন্য সব ফুল থেকে গোলাপ ফুল দেখতে বেশি আকর্ষণীয়। আপনি খুব সুন্দর করে বিভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। গোলাপ ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
গোলাপ ফুল আপনার পছন্দের ফুল জেনে ভালো লাগলো । আসলে গোলাপ এমন একটি ফুল যা সবারই মনে হয় ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে এবং ভালো লেগেছে জেনে সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
পৃথিবীকে সৌন্দর্যমন্ডিত করার জন্য সৃষ্টি কর্তা বিভিন্ন ধরনের ফুল সৃষ্টি করেছেন তার মধ্যে গোলাপ ফুল অন্যতম।। গোলাপ ফুল আমার খুবই ফেভারিট আমার ফুল বাগানে অনেক জাতের গোলাপ ফুলের চারা রোপন করেছি আমি যে আমার ফুল বাগানের সৌন্দর্যের মূল অংশ বহন করে।।
আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।।
বিশেষ করে এই ফটোগ্রাফিতে হাজারী গোলাপের ফটোগ্রাফি দেখতে পেলাম আমার বাগানেও রয়েছে আমার বাগান বাদে এই প্রথম দেখলাম।। সত্যিই এই ধরনের গোলাপ ফুল গুলো কি অদ্ভুত যত দিন যায় তত রং বদলায় শুরু থেকে শেষ পর্যন্ত ৫ থেকে ৬টা কালারের রূপান্তরিত হয়।।
ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো । বাগান করা আমার ও শখ । আমার ও একটি বাগান আছে । তবে আপনিও বাগান করতে ভালোবাসেন জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।