পোস্টার রং দিয়ে গোধূলি বেলার পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত পোস্টার রং দিয়ে একটি গোধূলি বেলার পেইন্টিং নিয়ে হাজির হয়েছি। পেইন্টিং করতে আমার কাছে বেশ ভালই লাগে ।তবে জল রং দিয়ে পেইন্টিং করতে হলে বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে আয়োজন করে বসতে হয়। যার কারণে আলসেমি করে খুব একটা বসা হয় না ।আবার যখন বসা হয় তখন কিন্তু বেশ কয়েকটা পেইন্টিং করা হয়ে যায় । গোধূলি বেলার দৃশ্য দেখতে এমনিতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর তা যদি রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা যায় তাহলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। মূলত সেটিই আমি আমার আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জানিনা কতটুকু করতে পেরেছি। মূলত কয়েকদিন আগে এই পেইন্টিংটি করেছিলাম ।তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

পোস্টার রং দিয়ে গোধূলি বেলার পেইন্টিং


ei_1720282125281-removebg-preview~2.png



  • সাদা কাগজ
  • পোস্টার রং
  • রং তুলি
  • রঙের প্লেট
  • বোর্ড
  • মাস্কিং টেপ

IMG20240706210909.jpg


অংকন প্রণালী


IMG20240706211211.jpgIMG20240706212511.jpg

প্রথমে একটি সাদা কাগজ মাস্কিং টেপ দিয়ে চারপাশ আটকে নেই। তারপর ওপরের দিকে গোলাপি রং করে নেই।


IMG20240706212649.jpgIMG20240706212801.jpg

তারপর মাঝখানে হলুদ রং ও নিচের দিকে লাল রং করে নেই।


IMG20240706212943.jpgIMG20240706213312.jpg

তারপর কমলা কালার দিয়ে হলুদ ও লালের উপর দিয়ে রং করে নেই। পাশে কালো রং করে নেই।


IMG20240706214001.jpgIMG20240706214404.jpg

তারপর কালো রং দিয়ে দুই পাশে বিল্ডিং এঁকে নেই ।বৈদ্যুতিক খুঁটি ও নিচের দিকে ঘাস এঁকে নেই।


IMG20240706214854.jpgIMG20240706215322.jpg

তারপর কালো রং দিয়ে বৈদ্যুতিক তার ও গাছের ডাল এঁকে নেই।


IMG20240706215717.jpgIMG20240706215851.jpg

তারপর গাছের ডাল পালা, পাতা ও পাখি এঁকে নেই।


IMG20240706215951.jpgIMG20240706220408.jpg

তারপর সূর্য একে নেই ।


IMG20240706220804.jpg

এভাবে আমি আমার আঁকা শেষ করে মাস্কিং টেপ খুলে নেই।


IMG20240706220827.jpg

IMG20240706220833.jpg

IMG20240706220927.jpg

IMG20240706220944.jpg

তারপর আমি আমার সিগনেচার দিয়ে দেই। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল জল রঙ দিয়ে আঁকা আমার গোধূলি বেলার পেইন্টিং । আশা করছি আপনাদের কাছে আমার পেইন্টিংটি ভালো লেগেছে ।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

পোস্টার রং দিয়ে গোধূলি বেলার খুব সুন্দর একটি পেন্টিং করেছেন আপনি, পেন্টিং টি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে, পেন্টিং এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি আর্ট টি ভালো করে ফুটিয়ে তোলার জন্য ।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

গোধূলি বেলার পেইন্টিং টি দারুন হয়েছে আপু। আপনি চমৎকার আর্ট করেন। আজকে আর্ট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার তো দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে আমার আর্ট ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আর্ট আর পেইন্টিং যেটাই হোক দেখতে ভীষণ ভালো লাগে আমার। আপনি আজ গোধূলি বেলার পেইন্টিংটি খুব চমৎকার করেছেন আপু।আমার কাছে দারুন লেগেছে।আপনার কালার কম্বিনেশন চমৎকার হয়েছে।সুন্দর ভবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

আপু আপনার কাছে আমার আর্ট ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।আমি চেষ্টা করেছি আর্টটি ফুটিয়ে তোলার জন্য ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলেই পোস্টার রঙ দিয়ে আঁকা পেইন্টিং গুলো দেখতে ভালো লাগে তবে খুব বেশি আয়োজন করে বসতে হয় দেখে আঁকাটা কিন্তু আলসেমি লাগে । আপনি আজকে গোধূলি বেলার দারুন একটি পেইন্টিং করেছেন দেখতে খুব ভালো লাগছে ।

 2 years ago 

হ্যাঁ আপু এই আলসেমির জন্যই আর্ট নিয়ে বসা হয় না ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে এই ধরনের পেইন্টিং গুলো যদি অঙ্কন করা হয়, তাহলে দেখতে জাস্ট অসাধারণ লাগে। আপনি অনেক বেশি সুন্দর একটা পেইন্টিং করেছেন আজকে। যেটা দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। গোধূলি বেলার এরকম সুন্দর দৃশ্য দেখতে এমনিতেই খুব ভালো লাগে। আর যদি এরকম সুন্দর দৃশ্যের পেইন্টিং করা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। গাছের ডাল আঁকার কারণে আরো সুন্দর লাগতেছে পেইন্টিং টা দেখতে।

 2 years ago 

ভাইয়া আমার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন জন রং দিয়ে। আপনি ঠিক বলেছেন গোধূলি বেলার দৃশ্য গুলো দেখতে এমনিতে অনেক ভালো লাগে। আপনার গোধূলি বেলার প্রেইন্টিং দেখে অনেক ভালো লাগলো। আসলে এগুলো আর্ট করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ এই আর্ট গুলো করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু জল রং নিয়ে বসতে হলে আয়োজন করে বসতে হয়। তা না হলে আর্ট করাই যায় না। আমারও আলসেমি করে জল রং নিয়ে সবসময় বসা হয় না। যাই হোক আপনার আজকের গোধূলি বেলার আর্টটি কিন্তু খুব সুন্দর হয়েছে। উপরের গাছটির জন্য আর্টটি আরো বেশি ভালো লাগছে দেখতে।

 2 years ago 

হ্যাঁ আলসেমি করেই বসা হয় না। তানা হলে আর্ট করতে বেশ ভালই লাগে।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

গৌধুলি বেলার দারুণ একটি পেইন্টিং করেছেন আপু।এই ধরনের পেইন্টিং দেখতে আমার খুবই ভালো লাগে।আজকে আপনি দুর্দান্ত একটি পেইন্টিং উপস্থাপন করেছেন।যা দেখে বেশ মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার পেইন্টিং টি আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38