স্বরচিত কবিতা || একাকীত্ব

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারো একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে কবিতা লিখতে এখন বেশ ভালই লাগে । তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা পোস্ট শেয়ার করার জন্য । এটি আমার ষোল নাম্বার কবিতা । যদিও কমিউনিটিতে অনেকে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন । আমি নতুন নতুন লিখছি এবং শিখছি । জানিনা কতটুকু লিখতে পারছি । তবুও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য । আসলে কমিউনিটির সবার কবিতা পড়েই মূলত কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি । আর এবিবি ফানে আমার প্রথম কবিতা লেখা শুরু । যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কবিতার মূল সারমর্মে।



আসলে মানুষ যখন জীবনে নিঃসঙ্গতায় ভোগে তখন সে নিজেকে একাকী অনুভব করে । তখন তার চারপাশে অসংখ্য লোকজন থাকা সত্ত্বেও সে নিজেকে বড্ড একা ও অসহায় মনে করে। তখন তার মনে ভিন্ন ধরনের চিন্তাভাবনা আসে । যেটি সম্পূর্ণই তার কাল্পনিক চিন্তাভাবনা। তারপরেও প্রতিটা মানুষই জীবনে কোন না কোন সময় একাকীত্ব অনুভব করে। তারপরেও জীবন চলে জীবনের নিয়মে।


window-5850628_1280.png

source

একাকীত্ব


নিঃসঙ্গতার মাঝে ডুবে আছি সব সময়
বড্ড একাকী লাগে নিজেকে
সব সময় বিষন্নতায় ঘিরে থাকে।
মানসিক যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে,
বেঁচে থাকার আনন্দ কমে যাচ্ছে,
অন্যদের নিয়ে ব্যস্ত থাকতে থাকতে
নিজেকেই ভুলে গিয়েছি।
আজ নিজের জন্য একটু সময় দরকার,
খুব বেশি দরকার।
মাঝে মাঝে খুব একাকী থাকতে মন চায়
সব মানুষের ভিড়ে তাও সম্ভব হয় না।
মনে হয় দূরে কোথাও চলে যাই,
যেখানে সম্পূর্ণ একা
নিজের মতো করে নিজেকে
একটু সময় দিতে পারবো,
নিজেকে ভালবাসতে পারব,
নিজের ইচ্ছে গুলো
পূরণ করতে পারব ।
জানি এ কোনদিনও সম্ভব নয়
তবুও মনের তীব্র আকাঙ্ক্ষা।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

সত্যি বলতে কি বিষন্নতা যখন মানুষকে গ্রাস করে ঠিক তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না, আর এটাই বাস্তবতা। কারণ মানুষ চায় স্বস্তি নিজেকে কিছুটা মুক্তি রাখতে ভালো থাকতে কিন্তু এমন একটা সময় এসে যায় যেগুলা মানুষকে মুক্তি দিতে চায় না বরঞ্চ বিষন্নতার মাঝখানে ডুবিয়ে দেয়। ঠিক তখনই মনটা কষ্টের দিকে ধাবিত হয়।

 3 years ago 

ভাইয়া কবিতাটি মনোযোগ সহকারে পড়ে দারুন একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।ভালো থাকবেন।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু মানুষ যখন জীবনে নিঃসঙ্গতায় ভোগে তখন সে নিজেকে খুব একাকী অনুভব করে। তখন তার আশপাশে মানুষ জন থাকলেও নিজেকে একদম একা লাগে।যাই হোক একাকীত্ব নিয়ে আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

যখন একা থাকি নিজেকে একাকীত্ব আঁকড়ে ধরে তখন মনের মাঝে এই অনুভূতি গুলো জাগ্রত হয়। সুন্দর কবিতা লিখেছেন আপু লাইনগুলোর সাথে বাস্তবতার মিল রয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনি কবিতাটির মাঝে বাস্তবতার মিল পেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে একাকীত্ব কবিতাটি লিখেছেন। আসলে মানুষ আশেপাশে থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ নিজেকে একাকী মনে করে। যখন মানুষ একাকী মনে করে তখন মনে হয় তার চারপাশ অন্ধকার। তবে আপনার কবিতার প্রতিটি লাইন সত্যি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু কবিতাটি পড়ে সঠিক অর্থ বুঝে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

একটা সময় দেখা যায় প্রতিটি মানুষ একাকীত্ব হয়ে যায়। সবাই আসলে স্বার্থপর নির্দিষ্ট সময়ের পরে মানুষকে আর সঙ্গ দেয় না। নিজের প্রয়োজনীয় কাজ কিংবা ভালোবাসা ফুরিয়ে গেলে কেউ আর কাউকে কাছে পেতে চাই না। একাকীত্বতা আসলে মানুষকে খুবই কষ্ট দেয়। এমন কি একাকীত্ব মানুষ অনেকটাই বিষন্নতায় ভোগেন। আপনি অসাধারণ একটি কবিতা লিখলেন একাকিত্ব নিয়ে পড়ে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপু আপনার কাছে আমার কবিতাটি অসাধারণ লেগেছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বর্তমান সময়ে পরিবেশের কারণে অনেক সময় মানুষ একাকীত্ব হয়ে যায়। আজকে আপনি একাকীত্ব নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। তবে মানুষের মধ্যে ভেদাভেদের কারণে অনেক সময় মানুষ একা হয়ে যায় এবং একা থাকতে পছন্দ করে। তবে আজকে আপনার কবিতার প্রতিটি লাইন সত্যি অসাধারণ হয়েছে। এমনিতে আপু আপনি খুব চমৎকার কবিতা লেখি থাকেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

ভাইয়া আমার কবিতাগুলো আপনার কাছে ভালো লাগে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে মানুষ যখন একাকীত্ব অনুভব করে নিজের মধ্যে, তখন তার মাথায় অনেক খারাপ চিন্তা ভাবনা ও চলে আসে। আপনি একাকীত্ব কবিতাটা অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন। আপনার সম্পূর্ণ কবিতাটা পড়ার সময় আমি তো একেবারে কবিতার মাঝে হারিয়ে গিয়েছিলাম। একাকিত্ব নিয়ে পুরো কবিতাটা লেখার কারণে অনেক ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে দারুন লাগে।

 3 years ago 

আপু আপনি কবিতাটি পড়ার সময় একদম কবিতার মধ্যে ঢুকে গিয়েছিলেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

হাজার লোকের ভিড়েও আমরা মাঝে মাঝে একাকীত্ব ফিল করি। আর সেই সময়টা সত্যিই অনেক কঠিন। আপু আপনি কিন্তু দারুণ কবিতা লিখেছেন। এর আগে আপনার লেখা কবিতা পড়েছিলাম বলে মনে পড়ছে না। সত্যি আপু আপনার লেখনী অসাধারণ। কবিতার লাইন গুলো চমৎকার ছিল।

 3 years ago 

আপু বেশ কিছু কবিতা লিখে ফেলেছি আর আপনি আজকে পড়লেন। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60310.67
ETH 1582.92
USDT 1.00
SBD 0.42