দেশীয় টক মিষ্টি স্বাদের ফল ডেউয়া মাখা রেসিপি ও উপকারিতা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে ভাল আছি আলহাদুলিল্লাহ । আজ আমাদের এখানে রহমতের বৃষ্টি হয়েছে । প্রকৃতি বেশ শীতল । তাই ভাবলাম এখনই পোস্ট টি লিখে ফেলি।
বন্ধুরা আজ আমি আমাদের দেশীয় ফল ডেউয়া ফল নিয়ে লিখবো । টক মিষ্টি স্বাদে খুবই সুস্বাদু একটি দেশীয় ফল হচ্ছে ডেউয়া ফল । ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ ডেউয়া ফল দেখতে কিছুটা কাঁঠালের মতো এবড়ো থেবড়ো । পাকলে বেশ মোলায়েম হয় ফলটি। শীতকালের থেকে গ্রীষ্মকালেই এই ফলটি বেশি পাওয়া যায়। এই ফলটি কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পাকলে হলুদ রং ধারণ করে । ভিতরের শ্বাস লালচে হলুদ । ফলের ভেতরে থাকে কাঁঠালের মতো ছোট ছোট কোষ, দেখে মনে হয় যেন ছোট কাঁঠাল ।এই ফল পাকে মে জুন মাসে। এছাড়া রোদে শুকিয়ে ডেউয়া ফল অফ সিজনেও খাওয়া যায়। এই ফলটি দেখতে অদ্ভুত হলেও খেতে খুবই সুস্বাদু টক মিষ্টি স্বাদের এবং এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
অনিয়ন্ত্রিত ওজন কমাতে ডেউয়া ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।এছাড়াও মুখের রুচি ফিরিয়ে আনতে ডেউয়া ফল অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে । এই ডেউয়া ফলের যে এত পুষ্টি গুণ তা বলে শেষ করা যাবে না । কোন কারনে আমাদের কারো যদি বমি বমি ভাব হয় তাহলে এই ডেউয়া খেলে দ্রুত তা সেরে যায় ।এছাড়াও ত্বকের খসখসে ভাব দূর করে ত্বকে মসৃণতা ফিরিয়ে আনে এই ডেউয়া ফল । ডেউয়া খেলে স্মৃতিশক্তিও বাড়ে । অত্যধিক তৃষ্ণা নিবারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ডেউয়া ফল । মরিচ, লবণ , চিনি দিয়ে দেওয়ার ভর্তা খেলে সানস্ট্রোকের ঝুঁকি কমে যায় । এত উপকারিতা শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন , তাই বেশি বেশি করে দেওয়া ফল খাবেন । আজকে আমি ডেউয়া ফল যেভাবে মাখিয়ে খেয়েছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ।
দেশীয় টক মিষ্টি স্বাদের ফল ডেউয়া মাখা রেসিপি
উপকরণ
প্রস্তুত প্রণালী
প্রথমে ডেউয়া গুলি ধুয়ে পরিষ্কার করে উপরের খোসা ছাড়িয়ে নেই । তারপর মরিচ, লবণ নিয়ে নেই।
তারপর মরিচ লবণ চটকে নেই । তারপর বিট লবণ ও চিনি দিয়ে দেই ।
তারপর আবারও উপকরণ গুলো ভালো করে চটকে নেই ও ডেউয়া ভেঙে নেই।
তারপর ডেউয়ার সঙ্গে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেই ও কাসুন্দি দিয়ে দেই।
তারপর কাসুন্দি দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ব্যাস তৈরি হয়ে গেল আমার ডেউয়া মাখা । এখন ঝটপট খেয়ে নেই । খেতে কিন্তু খুবই সুস্বাদু । যারা খাননি তারা এখনই খেয়ে নিন ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
ডেউয়া আমার খুব পছন্দের একটি ফল আপু।আমার খুব ভালো লাগে এটা মাখানো খেতে।আপনি আজ খুব সুন্দর করে ডেউয়া মাখানো রেসিপি শেয়ার করেছেন। দারুন মজা হয়েছিল।আমার জিভে পানি চলে এলো।😋মজার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপু ডেউয়া আপনার খুবই পছন্দের এবং আমার রেসিপিটি দেখে আপনার জিভে জল চলে এসেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
প্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার রেসিপির প্রতিটি ধাপ অসাধারণ ছিল।দেশীয় টক মিষ্টি স্বাদের ফল ডেউয়া মাখা রেসিপি ও উপকারিতা। জল চলে এসেছে এই ধরনের রেসিপি কখনো খাওয়া হয়নি অসাধারণ ছিল ধন্যবাদ।
ভাইয়া আপনি যেহেতু কখনো এটি খাননি তাহলে তো অনেক বড় মিস করে ফেলেছেন । নিশ্চয়ই বাজার থেকে কিনে খেয়ে নিবেন । তাহলে বুঝতে পারবেন এটি কতটা সুস্বাদু । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
ডেউয়া ফল সে কবে খেয়েছি মনে নেই । এই ফল কয়েক বছর আগে নানু বাড়িতে মনে হয় খেয়েছিলাম। এই ফল খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। শুকনো মরিচ দিয়ে মেখে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু এই ফল বাজারে এই সময় বেশ পাওয়া যায় ।আপনার খেতে ইচ্ছে করলে বাজার থেকে এনে খেতে পারেন । খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে । ধন্যবাদ আপনাকে ।
ডেউয়া ফল আমার খুব পছন্দের। কিছুদিন আগেও আমাদের একটি গাছ ছিলো। প্রচুর পরিমাণে ফল ধরতো সেই গাছটিতে। আর এতে শুকনো মরিচ পুড়ে মেখে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। যাইহোক এটি আমাদের দেহের জন্য আসলেই অনেক উপকারী। রেসিপিটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপু আপনাদের বাড়িতে এরকম একটি গাছ ছিল জেনে সত্যিই ভীষণ ভালো লাগছে । কেননা আমাদের এখানে তো খুব একটা পাওয়া যায় না । যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
হায় হায় আপু এটা কি করলেন? একা একা খেয়ে ফেললেন ডেওয়া ভর্তা করে? এত সুন্দর টক ঝাল রেসিপি দেখলে তো আর বসে থাকা যায় না। আগে বললে তো ঠিকানা জোগাড় করে বাসায় চলে যেতাম। এভাবে ডেউয়া মাখানো দেখলে যে কারো মাথা ঘুরে যাবে।
আপু চলে আসুন আপনি আসলে আবারো মাখিয়ে খাওয়াবো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন ।
খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ডেউয়া মাখা রেসিপি ও উপকারিতা জেনে খুবই ভালো লাগলো। সব ধরনের ফলের মধ্যেই কিছু না কিছু উপকারিতা আছে তবে এই ফলের উপকারিতা জেনে সত্যিই অনেক খুশি হলাম কারণ ওজন কমাতে অনেকটাই সহায়তা করে। এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আসলে ভাইয়া এই দেশীয় ফলটির সত্যিই অনেক উপকারিতা যা আমারও জানা ছিল না । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপনি।দেশীয় টক মিষ্টি স্বাদের ফল ডেউয়া মাখা রেসিপি তৈরীর প্রক্রিয়াটি এবং বর্ণনাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে এর উপকারিতা গুলো জানতে পেরে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনার কাছে আমার ডেউয়া মাখার রেসিপি এবং এর উপকারিতা জেনে ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।