আলু বেগুন দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আমার আজকের রেসিপিটি হচ্ছে আলু বেগুন দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি । এখন বাজারে খুব একটা টেংরা মাছ দেখা যায় না । সেদিন হঠাৎ করে আমার হাসবেন্ড কিছু বড় টেংরা মাছ দেখতে পেল । দেখামাত্রই টেংরা মাছগুলো কিনে ফেলল । তার কারণ সাধারণত এই সাইজের টেংরা গুলো দেখা যায় না । অনেকদিন আগে একবার এরকম টেংরা দেখেছিলাম । তো টেংরা মাছগুলো দেখে আমার কাছে বেশ ভালই লাগলো । এই বড় টেংরা গুলো খেতে বেশ ভালোই লাগে । তাই চিন্তা করলাম আলু বেগুন দিয়ে ঝোল করি । কেননা আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। আর সঙ্গে টমেটো ও ধনেপাতা তো আছেই । এই দুটি ছাড়া আবার তরকারি তে স্বাদ আসে না । আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি ।



আলু বেগুন দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি


20230502_141153.jpg



Polish_20230509_230237726.jpg

উপকরণপরিমান
টেংরা মাছ৫ টি
আলু২ টি
বেগুন২ টি
পেঁয়াজ কুচি৩ টি
কাঁচা মরিচ৪ টি
পেঁয়াজ বাটা৩ টেবিল চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদ গুঁড়া২ চা চামচ
লাল মরিচ গুঁড়া১ চা চামচ
ধনিয়া গুঁড়া১ চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
ধনিয়া পাতাপরিমাণমত
টমেটো১ টি
লবনস্বাদমতো
তেলপরিমাণমত

প্রুস্তুতপ্রণালী


20230502_132906.jpg20230502_133207.jpg

প্রথমে আলু বেগুনগুলো ভালোমতো কেটে ধুয়ে নেই ।তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই । তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই ।

20230502_133407.jpg20230502_133539.jpg

পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে সব বাটা মসলা, গুঁড়ো মসলা ও লবণ দিয়ে দেই ।

20230502_133611.jpg20230502_133713.jpg

তারপর মসলাটা ভালো মত নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেই ।

20230502_133737.jpg20230502_133757.jpg

তারপর মাছগুলি দিয়ে দেই ও মসলার সঙ্গে ভালো মত নেড়ে চেড়ে মিশিয়ে নেই ।

20230502_133830.jpg20230502_134536.jpg

তারপর সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে মাছগুলি কষিয়ে নেই ।

20230502_134701.jpg20230502_134705.jpg

মাছগুলি কষানো হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি । তারপর ওই মসলার মধ্যে আলু বেগুন দিয়ে দেই ।

20230502_134724.jpg20230502_134812.jpg

তারপর আলু বেগুন মসলার সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করি।

20230502_135545.jpg20230502_135947.jpg

তারপর টমেটো কুচি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে সবজিগুলো সিদ্ধ করে নেই ।

20230502_140017.jpg20230502_140034.jpg

তারপর ঝোলের জন্য বেশি পানি দিয়ে দেই ও মাছগুলি দিয়ে দেই ।

20230502_140137.jpg20230502_140820.jpg

তারপর কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করি ।

20230502_141022.jpg20230502_141153.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি । এখন একটি বাটিতে বেডে গরম গরম পরিবেশন করতে হবে । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

বেগুন আমার খুব পছন্দ। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

বেগুন আপনার পছন্দ জেনে বেশ ভালো লাগলো ।আসলে বেগুন দিয়ে রান্না করা তরকারি গুলো বেশ মজা হয় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আসলে আপু টেংরা মাছ এখন তেমন পাওয়া যায় না পেলে প্রচুর পরিমাণে দাম চায়। তারপরও আপনারা তো ভালই টেংরা মাছগুলো পেয়েছেন এবং সাথে সাথে কিনে ফেলেছেন।আলু বেগুন দিয়ে রান্না করলে টেংরা মাছ মাছ খেতে খুবই ভালো লাগে। অনেকদিন হলো টেংরা মাছ খাওয়া হয় না।

 3 years ago 

হ্যাঁ আপু টেংরা মাছ এখন পাওয়া যায় না এবং দামও আগের তুলনায় অনেক বেশি । যাই হোক আজকের টেংরা গুলো সত্যিই অনেক বড় ছিল ।খেতেও বেশ মজা হয়েছিল । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 3 years ago 

টেংরা মাছ গুলো আমার কাছে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনি সবজি দিয়ে টেংরা মাছ করেছেন। রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ মজা হয়েছে।

 3 years ago 

ভাইয়া টেংরা মাছ আপনার খুবই পছন্দের মাছ জেনে ভালো লাগলো । আর খেতেও বেশ ভালো হয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

টেংরা মাছ এমনিতেই খেতে অনেক সুস্বাদু লাগে। আর আলু, বেগুনের সাথে টেংরা মাছ রান্না করলে টেংরা মাছের স্বাদ আরো বেশি বৃদ্ধি পায়। আলু ও বেগুনের সাথে টেংরা মাছ আর রান্না করার ক্ষেত্রে টমেটো দেওয়ার বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার এই রেসিপিটি খেতে নিশ্চয়ই অনেক মজাদার ছিল।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এটি খেতে খুবই মজার হয়েছিল । আর টমেটো দেওয়াতে এর স্বাদ আরো বেড়ে গিয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আলু বেগুন দিয়ে মজাদার সুস্বাদু টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন। এই টেংরা মাছের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। টেংরা মাছ আমার খুব প্রিয় তাই রেসিপি দেখেই যেন ভালো লাগলো।

 3 years ago 

টেংরা মাছ আপনার ভীষণ পছন্দের একটি মাছ জেনে ভালো লাগলো । আসলে এটি খেতে বেশ ভালই লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আলু বেগুন দিয়ে টেংরা মাছের রকম একটা মজাদার রেসিপি দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। আলু বেগুন দিয়ে টেংরা মাছের খুবই মজাদার এবং ইয়াম্মি একটা রেসিপি তৈরি করেছেন আপনি। যা দেখে বোঝা যাচ্ছে এটি খুবই সুস্বাদু হয়েছিল এবং বেশ মজা করেই খেয়েছিলেন আপনারা। এরকম মজাদার একটা রেসিপি সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

আমার রেসিপিটি দেখে আপনার লোভ লেগেছে জেনে বেশ ভালো লাগলো । আসলে আলু বেগুন দিয়ে যেকোন মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে । এটিও খুব মজার হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

বড় সাইজের টেংরা মাছগুলো এখন খুব একটা পাওয়া যায় না। তাইতো দেখামাত্রই এই টেংরা মাছগুলো ভাইয়া কিনে ফেলেছেন। আসলে এই মাসগুলো বেগুন আলু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। সাথে যদি টমেটো এবং ধনিয়া পাতা হয় তাহলে আরো বেশি মজার হয় খেতে। দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল আপু আপনার রান্না আমার কাছে সব সময় ভালো লাগে আজকের রান্নাটিও দারুন হয়েছে।

 3 years ago 

সত্যি আপু আপনার চমৎকার একটি মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো । আসলে ঠিকই বলেছেন এই সাইজের টেংরা গুলো খুব একটা পাওয়া যায় না ।তাইতো দেখা মাত্রই কিনে এনেছিল । আমার কাছেও বেশ ভালো লেগেছিল । আর এভাবে রান্না করলে তো খেতে বেশ মজার হয় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

এটা কিন্তু ঠিক কথা আপু এখন বাজারে টেংরা মাছ খুব একটা দেখা যায় না। আগে যেমন আমরা দেখতে পেতাম সেই তুলনায় অনেকটাই কমে গেছে। যাইহোক আলু বেগুন দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে। টেংরা মাছের এই লোভনীয় রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার রেসিপিটি লোভনীয় লেগেছে জেনে ভালো লাগলো । আসলে এভাবে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

খুবই চমৎকার মাছের রেসিপি করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর একটি রেসিপি দেখে আমি মুগ্ধ হয়েছি। খুবই ভালো লাগলো আপনার রেসিপি দেখে। খুব সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন এই মাছ রান্না।

 3 years ago 

ভাইয়া আমার রেসিপিটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো । মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60080.08
ETH 1572.99
USDT 1.00
SBD 0.42