জলরঙ দিয়ে একটি রাতের দৃশ্য অংকন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে জল রঙে আঁকা একটি রাতের দৃশ্য নিয়ে হাজির হয়েছি ।আসলে জল রং দিয়ে বিভিন্ন ধরনের আর্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে ।যদিও সময়ের অভাবে করা হয় না। তারপরও মাঝে মাঝে করার চেষ্টা করি ।আসলে এই আর্ট গুলো করতে যতটা না সময় লাগে তার থেকে অনেক বেশি আয়োজন করে বসতে হয়। এজন্যই করা হয়ে ওঠেনা ।যাইহোক তারপরেও সময় বের করে আজকের আর্ট টি করেছি ।আশা করছি আপনাদের ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি জলরঙ দিয়ে একটি রাতের দৃশ্য অংকন।


জলরঙ দিয়ে একটি রাতের দৃশ্য অংকন


IMG_20231019_202801.jpg



IMG20230920194232~4.jpg

  • কাগজ
  • পোস্টার রং
  • রঙের প্লেট
  • বোর্ড
  • তুলি
  • মাস্কিং টেপ

অংকন প্রণালী


IMG20230924223648.jpg

প্রথমে একটি সাদা কাগজে মাস্কিং টেপ লাগিয়ে নেই।

IMG20230924224017~2.jpg

তারপর উপরের দিকে টিয়া কালার দিয়ে রং করে নেই।

IMG20230924224738~2.jpg

তারপর নিচের দিকে হলুদ রং করে নেই।

IMG20230924224927~2.jpg

তারপর মাঝখানে টিয়া ও হলুদের মিশ্রন দেই।

IMG20230924225330~2.jpg

তারপর উপরে সাদা রং দিয়ে একটি চাঁদ এঁকে নেই।

IMG20230924225611~2.jpg

তারপর সাদা রং ছিটিয়ে তারা বানিয়ে নেই।

IMG20230924225928~2.jpg

তারপর নিচের দিকে কালো রং করে নেই।

IMG20230924230310~2.jpg

তারপর একটি গাছের কিছু অংশ এঁকে নেই।

IMG20230924230815~3.jpg

তারপর পুরো গাছটি এঁকে নেই।

IMG20230924231253~2.jpg

তারপর কয়েকটি পাখি এঁকে নেই ও মাস্কিং টেপ খুলে নেই।

IMG20230924231215~2.jpg

তারপর আমার সিগনেচার দিয়ে দেই ।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার জলরঙে একটি রাতের দৃশ্য অংকন।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

ইচ্ছে থাকলেও সময়ের অভাবে অনেক কিছুই করা হয় না। আর রং তুলি নিয়ে বসতে গেলে অনেক সময় নিয়ে বসতে হয়। জলরঙ দিয়ে অনেক সুন্দর ভাবে রাতের দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো আপু।

 3 years ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন রং নিয়ে বসতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় ।যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

জল রং দিয়ে আঁকা পেইন্টিং গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে রাতের দৃশ্য অংকন করেছেন । আপনার পেইন্টিং খুবই দুর্দান্ত হয়েছে। রাতের দৃশ্য পেইন্টিং বেশ দারুন হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার পেইন্টিং টি দুর্দান্ত লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি জলরঙ দিয়ে একটি অসাধারণ রাতের দৃশ্য অংকন।দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনার অংকন দেখে মনে হচ্ছে এটা হুবহু রাতের একটি দৃশ্যে। আপনি অসাধারণ অংকন করেছেন।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার রাতের দৃশ্য অংকন অসাধারণ লেগেছে যেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর আর্ট করেছেন আপু, রাতের বেলায় গাছের উপর দিয়ে পাখিগুলোর উড়ে যাওয়ার দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া রাতের বেলায় পাখি উড়ে যাওয়ার দৃশ্য আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

জ্বী আপু এই কাজগুলো করতে অনেক সময় লাগে এবং অনেক ধৈর্য সহকারে করতে হয়। আপনি আজকে আমাদের মাঝে জল রং নিয়ে হাজির হয়েছেন। জেনে বেশ ভালো লাগলো এবং এটা যদি আমরা দিনের পর দিন চেষ্টা করে যায়। অনেক সুন্দর ভাবে ফুটে উঠে কাজটি এবং আপনার তৈরি চিত্র পাখিগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে। গাছটি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন হাতের মাধ্যমে। অনেক ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার কাছে গাছ এবং পাখিগুলো অনেক বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

জল রং দিয়ে ছবি অংকন করা যেটা খুবই কঠিন একটা কাজ। এই ধরনের দক্ষতা আমাদের কমিউনিটিতে কয়েকজন এর মধ্যে রয়েছে। আপনি রাতের দৃশ্য খুব সুন্দর ভাবে অংকনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দেখতে খুবই সুন্দর লাগলো এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।

 3 years ago 

ভাই আপনার কাছে আমার অংকন করা দৃশ্যটি সুন্দর লেগেছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

 3 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন আর্ট করতে যত সময় লাগে তার থেকে বেশি আয়োজন করতে হয়।আপনার রাতের দৃশ্য দেখে মুগ্ধ হলাম আপু। আপনি অনেক সুন্দর ভাবে রাতের দৃশ্য টি আর্ট করছেন।জল রং ব্যবহার করে আর্ট টি আরো দারুণ লাগতেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আমার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি জল রং দিয়ে খুব সুন্দর ভাবে রাতের দৃশ্য অঙ্কন করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার আর্টের কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে আমার জল রঙের আর্ট ভালো লেগেছে যেনে বেশ ভালো লাগল ।অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

ওহ চমৎকার। সত্যিই আপু জল রং দিয়ে আপনি রাতের দৃশ্যটি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন ।আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেইন্টিং পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার পোস্ট আপনার বেশ ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ।ধন্যবাদ মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38