বৃক্ষ মেলা থেকে ঘুরে আসা পর্ব -৬
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি মূলত বৃক্ষ মেলার আরো কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। বৃক্ষ মেলায় এত ধরনের গাছ থেকে যে শেয়ার করতে বেশ কয়েকদিন লেগে যায় ।কেননা অসংখ্য ফুল, ফল ,পাতাবাহার, ক্যাকটাস বিভিন্ন ধরনের গাছ রয়েছে ।একসঙ্গে এত রকমের গাছ দেখে সত্যি ভীষণ ভালো লাগে। যেমন ভালো লাগে ফুলের গাছ গুলো দেখতে ,তেমনি ভালো লাগে ফলের গাছগুলো দেখতে ।অন্যান্য আরো গাছ থাকে সেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আজ শরীরটা বেশি ভালো না, তাই আজ বেশি কথা লিখবো না । চলে যাচ্ছি সরাসরি বৃক্ষ মেলার ফটোগ্রাফিতে।
বৃক্ষ মেলা থেকে ঘুরে আসা পর্ব -৬
এগুলো হচ্ছে বাঁশ গাছ। বৃক্ষ মেলায় এই বাঁশ গাছগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে এই বাঁশ গাছ গ্রামাঞ্চলের ওই বাঁশ গাছের মতো নয় । এগুলো একটু ভিন্ন ধরনের বাঁশ গাছ । অনেকের বাড়ির সামনে সৌন্দর্য বর্ধনের জন্য এই বাঁশ গাছ গুলো লাগিয়ে থাকে। দেখতে বেশ ভালোই লাগে। এর আগে অবশ্য বৃক্ষ মেলায় এই গাছগুলো দেখি নি। এবারই প্রথম দেখলাম ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
এটিও বাঁশ গাছের ফটোগ্রাফি। চিকন চিকন ঝিরিঝিরি বাঁশ গাছের পাতা দেখতে কিন্তু সত্যিই চমৎকার ।এই সবুজ গাছ-গাছালি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাইতো প্রতি বছরই বৃক্ষ মেলায় ছুটে যাই এই সৌন্দর্য উপভোগ করতে ।এবার বৃক্ষ মেলার সময় অবশ্য প্রচন্ড গরম পড়েছিল যার কারণে একদিন গিয়েছিলাম ।আরেকদিন যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও গরমের কারণে সময় সুযোগ হয়ে ওঠে নি।
এই গাছগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য টবে লাগিয়ে রাখা হয় ।তবে এগুলো দেখতে অনেকটা তাল গাছের মতো। এগুলো গ্রামাঞ্চলের ওই বড় তাল গাছেরই মত দেখতে। তবে এগুলো সে তালগাছ নয় ।তবে তালগাছের সঙ্গে এর অসংখ্য মিল রয়েছে। এগুলো বাড়িতে টবে লাগিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে।
আর এটি হচ্ছে ক্রিসমাস ট্রি ।ভালোলাগার একটি গাছের নাম ক্রিসমাস ট্রি ।এই গাছটি আমার কাছে ভীষণ ভালো লাগে ।চমৎকার লাগে যখন টবের মধ্যে লাগিয়ে রাখা হয়। এছাড়া মাটিতে লাগালেও যখন গাছটি বিশাল বড় হয় তখন দেখতে ভীষণ চমৎকার লাগে ।আমাদের বাসার সামনে একটি বাড়িতে এই গাছ রয়েছে যা সেই ছোটবেলা থেকে দেখে আসছি ,বেশ ভালো লাগে। ছোটবেলায় এই গাছের থেকে একটি ডাল ছিঁড়তে পারলে কী যে আনন্দ হতো তা বলার অপেক্ষা রাখে না।
এটি হচ্ছে একটি তেতুঁল গাছের ফটোগ্রাফি ।যদিও প্রথমে আমরা এটিকে ভেবেছিলাম লজ্জাবতী গাছ ।আমার আপু তো এটিকে টোকা দিতে শুরু করল লজ্জা দেবার জন্য। কিন্তু আমাদের এই কাজ দেখে দোকানদার বলে উঠলো আপু এটি লজ্জাবতী গাছ নয় ,এটি তেতুঁল গাছ। আমরা শুনে হেসে বলে উঠলাম, আমরা ভেবেছি লজ্জাবতী গাছ।
এগুলো হচ্ছে মরিচ গাছ ।বৃক্ষ মেলায় বিভিন্ন রকমের মরিচ গাছ পাওয়া যায়।গত বছর আমি বেশ কয়েক টি মরিচ গাছ কিনেছিলাম।কিন্তু একবার মরিচ ধরার পর আর মরিচ ধরে নি।যার কারণে এবার আর মরিচ গাছ কিনি নি। কেননা এই গাছ গুলো বেশির ভাগ এমনই হয় থেকে।বাড়িতে এনে লাগালে একবার দুবার মরিচ ধরে।
এটি হচ্ছে মেহেদী গাছের ফটোগ্রাফি ।বেশ ঝোপালো গাছটি ।আমার বাসায় যেহেতু মেহেদী গাছ আছে তাই আর মেহেদী গাছ কেনার আগ্রহ হয়নি। তবে মেহেদি গাছগুলো বাসায় থাকলে বেশ সুবিধা হয়। ইচ্ছেমতো মাথায় দেওয়া যায় ।সবার বাসায় একটি করে মেহেদি গাছ থাকলে ভালো হয়, যখন ইচ্ছা তখন মেহেদী নেওয়া যায়।
এটি হচ্ছে লেবু গাছের ফটোগ্রাফি ।বৃক্ষমেলায় লেবু গাছগুলো পাওয়া যায় ।লেবু গাছ কেনার যদিও ইচ্ছা ছিল তবুও কেনা হয়ে ওঠেনি ।বাসায় লেবু গাছ গুলো থাকলে বেশ সুবিধা হয় ।যখন তখন গাছ থেকে লেবু ছিড়ে এনে খাওয়া যায় ।যদিও আমার বাগানে লেবু গাছ আছে তবে ইদানিং খুব একটা লেবু ধরছে না।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
তেঁতুল গাছের পাতা দেখতে সত্যি অনেক আলাদা রকমের লাগছে। পাতাগুলো লজ্জাবতী গাছের মতোই লাগছে। তবে এটা ঠিক বৃক্ষ মেলায় গেলে বিভিন্ন রকমের গাছের সৌন্দর্য দেখা যায় আর নতুন নতুন গাছ দেখা যায়। দারুন হয়েছে আপু আপনার এই পোস্ট। ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে।
হ্যাঁ আপু তেতুঁল পাতা আর লজ্জাবতী গাছের পাতা আমার কাছেও একই রকম লেগেছে, যার জন্যই আমরা টোকা দিয়েছিলাম ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আসলেই বৃক্ষ মেলাতে গেলে নাম না জানা অনেক গাছ দেখতে ভালোই লাগে । আর তেতুল গাছটি দেখে আমার আবার হাসি পেল । আমরা লজ্জাবতী গাছ মনে করে কতইনা টোকা দিয়েছিলাম । গাছগুলো ভালো ছিল কিন্তু ।
তেঁতুল গাছটি দেখতে কিন্তু লজ্জাবতী গাছের মতোই লাগছিল। যার কারণে আমাদের ভুল হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।