ভিন্ন রকমের জুস খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত বিভিন্ন রকমের জুস খাওয়ার অনুভূতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এইতো কিছুদিন আগে ঢাকায় বেড়াতে গিয়েছিলাম ।তখন একদিন আমার হাজবেন্ড রাতে বাইরে গিয়েছিল।তখন রাত দশটা হবে ।তখন সে হঠাৎ ফোন দিয়ে একটা জায়গায় আসতে বলল ।মেয়ের জন্য কিছু শপিং করার জন্য ।তারপর আমি ,আমার ভাগ্নে ও মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমরা মেয়ের জন্য কিছু শপিং করলাম। সেখান থেকে মূলত একটি জুসের দোকানে গিয়েছিলাম ।যেখানে বিভিন্ন রকমের জুস পাওয়া যায়। সেই জুস খাওয়ার অনুভূতি মূলত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।


ভিন্ন রকমের জুস খাওয়ার অনুভূতি


IMG20240315223953.jpg

IMG20240315224034.jpg

রাস্তার ধারে দুই কক্ষের একটি জুসের দোকানে গিয়েছিলাম।যদিও আগে থেকে ওখানে যাবার কোন সিদ্ধান্ত ছিল না। হঠাৎ করেই আমার হাজবেন্ড বলল পাশেই একটি জুসের দোকান আছে। চলো ওখান থেকে বিভিন্ন রকমের জুস খেয়ে আসি। তারপর আমরা সবাই মিলে সেই জুসের দোকানে গেলাম। তখন রাত সাড়ে দশটা বাজে ।তবুও দেখলাম লোকজন মোটামুটি বেশ ভালই ছিল। তারপর আমরা প্রথমে আমার ভাগ্নের জন্য চকলেট মিল্ক শেক অর্ডার করলাম। তারপর আমার জন্য বেরি জুস অর্ডার করলাম।


IMG20240315224028.jpg

এখানে বিভিন্ন রকমের জুস ছিল। কোনটা রেখে কোনটা খাব একপ্রকার হেজিটেশনে পড়ে যেতে হয়। যদিও আমার কাশির সমস্যা ছিল। তার পরেও ঠান্ডা জুস খেয়েছিলাম। যার কারণে বেশ কয়েক আইটেম টেস্ট করার সুযোগ হয়ে ওঠেনি ।কাশি বেশি বেড়ে যাবে এই ভয়ে। প্রথমে চকলেট মিল্ক শেক দিয়ে গেল। সেটি খেতে বেশ ভালোই ছিল, ভাগ্নে খেয়ে বেশ ভালোই বললো। তার পরপরই আমার বেরি জুসও তৈরি হয়ে গেল। বেরি জুস দেখতে যেমন চমৎকার ছিল খেতেও খুবই সুস্বাদু ছিল। বেশ ভালো লেগেছিল এটি খেতে। আমার হাজবেন্ডও বেরি জুস নিয়েছিল ।বেশ মজা করে খেলাম আমরা।


IMG20240315224011.jpg

তারপর দেখলাম সেখানে আরো বিভিন্ন রকমের জুস ছিল ।অরেঞ্জ জুস ,তেতুলের জুস, জলপাইয়ের জুস, কদবেলের জুস আরো বিভিন্ন রকমের ফলের জুস। তারপর আমি জলপাই জুস টি ট্রাই করতে চাইলাম। তারপর আমার হাজবেন্ড আমার জন্য জলপাই জুস অর্ডার করলো। কিছু সময় অপেক্ষা করার পর আমার জলপাই এর জুস দিয়ে গেল। তবে জুস টি মুখে দিয়েই আমার কাছে খুব একটা ভালো লাগলো না । এর থেকে বেরি জুস অনেক বেশি সুস্বাদু ছিল।


IMG20240315224049.jpg

IMG20240315224151.jpg

IMG20240315225108~2.jpg

তারপর আমাদের জুসগুলো খাওয়া শেষ হলো।এরপর যদি আবার কখনো ঢাকায় যাওয়া হয় তাহলে বাকি জুসগুলো ট্রাই করবো ঠিক করেছি। সবগুলো জুসের স্বাদ নেওয়া দরকার কি বলেন আপনারা? যাইহোক তারপর আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ।পথে একটি ফাস্টফুডের ভ্যান পেলাম ।সেখানে খাওয়ার মুহূর্ত আপনাদের সঙ্গে আর একদিন শেয়ার করব।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

আপনি আপনার হাসবেন্ডের সাথে রাস্তার ধারের একটি জুসের দোকানে গিয়েছিলেন। সেখানে গিয়ে বেশ কয়েকটি জুসের স্বাদ গ্ৰহণ করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আসলে জুস আমার ও অনেক বেশি প্রিয়। জুসের ফটোগ্রাফী গুলো দেখে মনে হচ্ছে প্রতিটি জুস অনেক বেশি সুস্বাদু ছিল।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া জুসগুলো বেশ সুস্বাদু ছিল ।বেরি জুস বেশি সুস্বাদু ছিল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

নতুন কিছু ট্রাই করতে বেশ ভালোই লাগে। শপিং করতে গিয়ে বেশ কয়েক প্রকার জুস খেয়েছেন দেখছি।যদিও জলপাইয়ের জুসটা বেশি ভালো ছিল না। ভালো লাগলো আপু আপনার জুস খাওয়ার অনুভূতি পড়ে।অসংখ্য ধন্যবাদ জুস খাওয়ার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আপু নতুন কিছু ট্রাই করতে বেশ ভালই লেগেছিল। যদিও সবগুলো করতে পারিনি কাশি থাকার কারণে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

গরমের সময় জুস খেতে বেশ ভালোই লাগে। আপনি দেখছি বেশ কয়েকটি আইটেমের জুস খেয়েছেন। যদিও আপনার ঠান্ডার সমস্যা ছিল তারপরও আপনি জুস খেয়েছেন। আসলে এত ধরনের জুস দেখলে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে পরে নিজেকে। বেরি জুস দেখতে আসলে অনেক সুন্দর ছিল খেতেও সুস্বাদু হয়েছিল। বিভিন্ন ধরনের জুসের আইটেম খাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া গরমের সময় ঠান্ডা ঠান্ডা জুস দেখলে নিজেকে কন্ট্রোল করা খুবই মুশকিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঢাকায় বেড়াতে গিয়ে গভীর রাত্রে মেয়ের জন্য শপিং করতে গিয়ে পাশে এর দোকান থেকে ভিন্ন রকমের জুস খেয়েছেন জেনে ভালো লাগলো। যেহেতু এখন অনেকটা গরম এসে গেছে আর এই গরমের সময় জুস খেতে অনেক বেশি সুস্বাদু লাগে, ভিন্ন রকমের ভিন্ন স্বাদের জুস খেতে সকলেই অনেক বেশি পছন্দ করে। আপনার অনুভূতিটি পড়ে অনেক বেশি ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকার ভাবে আপনার অনুভূতি তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া নতুন নতুন জুস খেতে বেশ ভালই লাগে। নতুন অভিজ্ঞতা পাওয়া যায় ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ দারুন একটা অনুভূতি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার অনুভূতি পরিবেশ ভালই লাগলো আমার। তবে এই সমস্ত জুস গুলোর মধ্যে আমি মনে করি তেতুল আর কমলালেবুর জুস গুলো গরমের জন্য বেশি উপকার। তবে যাই হোক অনেক ভালো লাগলো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আর ভালো লাগার মুহূর্ত তুলে ধরেছেন দেখে।

 2 years ago 

ভাইয়া তেঁতুলের জুস যদিও খাওয়া হয়নি। তবে এরপর একবার গেলে অবশ্যই ট্রাই করবো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

রাত দশটায় শপিং করার জন্য বের হওয়া ৷ হাসবেন্ট সহ কেনাকাটা এরপর জুস খাওয়ার অনুভুতি দেখে ভালো লাগলো ৷ তবে সর্দি কাশি এসবের জন্য জুস বেশ ক্ষতিকর ৷ যা হোক ভালো লাগলো জুস খাওয়ার অনুভুতি সেই সাথে ফটোগ্রাফি ৷ অনেক ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ৷

 2 years ago 

হ্যাঁ ভাইয়া পরবর্তীতে কাশি আরো বেড়ে গিয়েছিল ।যদিও ঠান্ডা জুস ছিল যার কারণে।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

জুস খাওয়ার সুন্দর একটি অনুভূতির বর্ণনা দিয়েছেন আপনি। আসলেই ভিন্নরকম জুস এর স্বাদ নিতে মন বেশি আকুল হয়ে থাকে। ঠিক তেমনি আপনারাও বেশ কয়েক রকমের জুস এর স্বাদ টেস্ট করেছিলেন দেখলাম। তবে আপনার শারীরিক অসুস্থতা থাকার কারণে আপনি বেশ কয়েকটা করতে পারেননি। আসলে আপু সুস্থ থাকার জন্য সতর্কতা অবলম্বন করা জরুরী। যাই হোক পরবর্তীতে ঢাকা যাওয়া হয়ে উঠলে সবগুলো জুসের টেস্ট করে নিবেন এবং সেগুলো আমাদের কিন্তু দেখার সুযোগ করে দিবেন।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া পরবর্তীতে ঢাকায় গেলে সবগুলো জুস ট্রাই করবো এরকম ইচ্ছা আছে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

হুট করে এরকম কোন দোকানে ঢুকে খাওয়ার মজাই আলাদা। পিপারেশন নিয়ে গেলে ততটা মজা লাগেনা। তাছাড়া চকলেট তো মজাদার হবেই। জলপাই জুস তো মনে হচ্ছে খেতে মজাদার হবে না। এজন্য আপনার কাছে মজা লাগে নি। এরপর আবার গেলে অবশ্যই সবগুলো জুস ট্রাই করবেন। অভিজ্ঞতা থাকা ভালো। ভালো লাগলো আপনার সুন্দর মুহূর্তটি দেখে।

 2 years ago 

হ্যাঁ আপু এর পরের বার গেলে অবশ্যই বাকি জুস গুলো ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

হঠাৎ করে আপনার হাসবেন্ড ফোন দেওয়ার কারণে বাইরে গিয়ে ভিন্ন ধরনের জুস খাওয়ার অনুভূতি ভালই শেয়ার করেছেন । আসলে ঢাকা শহরে রাতের বেলা বাইরে গেলে বিভিন্ন দোকানপাট দেখলে সেখানে ঢুকতে ইচ্ছা করে আর খেতে ইচ্ছা করে । এ ধরনের জুসগুলো খেতে কিন্তু ভালোই লাগে । মিল্ক সেক তো আমার বাচ্চাও খুব পছন্দ করে বেরি জুস কখনো খাওয়া হয়নি । ভালো লাগলো আপনার জুস খাওয়ার অনুভূতি দেখে ।

 2 years ago 

আপু বেরি জুস টি খেতে ভীষণ মজার ।কখনো সামনে পেলে খেয়ে নিবেন ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এত রাতে আপু শপিং করতে গিয়ে মজা করে জুস খেলেন। তবে বিভিন্ন রকমের আইটেম এর জুস খেতে আমার কাছেও ভালো লাগে। তবে যাদের কাশি আছে তারা ঠান্ডা জাতীয় খেলে তাদের জন্য সমস্যা হয়। তবে আমি কখনো জলপাই জুস খাই নাই। যদিও জলপাই জুস আপনার কাছে ভালো লাগে নাই খেতে। হঠাৎ করে অনেক রকমের জুস দেখলে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেতে হয়। যাহোক খুব সুন্দর করে জুস খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

হ্যাঁ আপু ঠিকই বলেছেন একসঙ্গে এতগুলো জুসের আইটেম দেখে কোনটা রেখে কোনটা খাব ভেবে পাচ্ছিলাম না ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39