পেঁয়াজ দিয়ে ডিমের ঝুড়ি ভাজি রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে এসেছি । আমার আজকের রেসিপিটি হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিমের ঝুড়ি ভাজি রেসিপি ।আসলে ডিম দিয়ে যা কিছু রান্না করাই হোক না কেন খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে । ডিম দিয়ে বিভিন্ন কিছু রান্না করা যায় । আজকে আমি পেঁয়াজের সঙ্গে ডিম দিয়ে ডিমের ঝুড়ি ভাজি করেছি । এটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে । আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি পেঁয়াজ দিয়ে ডিমের ঝুড়ি ভাজি রেসিপি ।
পেঁয়াজ দিয়ে ডিমের ঝুড়ি ভাজি রেসিপি
| উপকরণ | পরিমান |
|---|---|
| ডিম | ২ টি |
| পেঁয়াজ কুচি | ১কাপ |
| কাঁচা মরিচ | ৩ টি |
| হলুদ গুঁড়া | ১/২ চা চামচ |
| লাল মরিচ গুঁড়া | ১/২ চা চামচ |
| লবন | স্বাদমতো |
| তেল | পরিমাণমত |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই । তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই ।
তারপর কাঁচামরিচ দিয়ে ভালোমতো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেই ।
তারপর ডিম দুটি ভেঙ্গে দিয়ে দেই ও একটু লবণ দিয়ে দেই ।
তারপর ভালোমতো নেড়ে চেড়ে ভেজে নেই ।
তারপর হলুদ গুঁড়া , লাল মরিচ গুঁড়া ও লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেই ।
তারপর এভাবেই ব্যাস তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ দিয়ে ডিমের ঝুড়ি ভাজি । এখন একটি বাটিতে বেড়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে । আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
ডিমের সাথে যে কোন রেসিপি করলে খেতে অনেক ভালো লাগে।আপনি ডিমের ঝুড়ি তৈরি করেছেন পেঁয়াজ মরিচ দিয়ে খেতে ইচ্ছে করতেছে।এই ধরনের রেসিপি গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে তাছাড়া পরোটা দিয়ে খেতেও দারুন হয়।আপনার রেসিপির ধাপ এবং উপস্থাপনা দারুন ছিল আপু ধন্যবাদ।
আপনার ডিমের ঝুড়ি ভাজি খুবই সুন্দর হয়েছে দেখতে। ডিম দিয়ে যেকোনো জিনিস রান্না করলে খেতে মজা লাগে। এভাবে ভাজি করে গরম ভাতের সাথে কিংবা রুটি বা পরোটার সাথে খেতে দারুন লাগবে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
পেঁয়াজ দিয়ে ডিমের ঝুড়ি ভাজি রেসিপি দেখে আমার তো জিভে জল চলে এসেছে। ডিমের যেকোনো রেসিপি দেখলে আমার খুবই খেতে ইচ্ছে করে। এভাবে ডিম দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে একটু বেশি লোভ লেগে যা দেখেই বুঝতে পারছি সবাই মিলে খুবই মজা করে খেয়েছেন এই রেসিপিটি। আপনার উপস্থাপনা দেখে কিন্তু যে কেও খুবই সহজে এটি তৈরি করে নিতে পারবে।
এরকম মজাদার রেসিপিগুলো দেখলে খুবই খেতে ইচ্ছে করে। আসলে আমি ডিম দিয়ে তৈরি যে কোন রেসিপি খেতে একটু বেশি পছন্দ করি তাই দেখলেই জিভে একেবারে জল চলে আসে। আপনার রেসিপির কালার দেখেই বুঝতে পারছি খুবই মজা করে খেয়েছেন।এভাবে পেঁয়াজ দিয়ে ডিমের ঝুড়ি ভাজি আমি অনেকবার খেয়েছিলাম আমার খুবই ফেভারিট একটি রেসিপি এটি। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে এই রেসিপিটি।
পেঁয়াজ দিয়ে ডিমের ঝুড়ি ভাজি রেসিপিটা চমৎকার হয়েছে আপু। এই রেসিপিটা আমি বাসায় প্রায়ই খেয়ে থাকি, তবে আমার কাছে সাথে টমেটো দিলে বেশি সুস্বাদু লাগে খেতে। খুবই অল্প সময়ে এবং একেবারে সহজলভ্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। গরম ভাত দিয়ে বেশ মজা করে খাওয়া যায়। অনেক ধন্যবাদ আপু রেসিপিটা শেয়ার করার জন্য।