আমার বাগানের কিছু ফুল
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করছি সবাই খুব ভালো আছেন।আমি ও ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে আমার বাগানের কিছু ছবি তুলে ধরবো।বাগান করা আমার ছোটবেলা থেকেই খুব পছন্দ।আমি বাগান,ফুল,পাখি খুব ভালোবাসি।যখনই আমার মন খারাপ হয় আমি তখনই বাগানে চলে যাই।আমার একটি ছাদ বাগান আছে।
যখন আমার সময় কাটে না তখন আমি বাগানে যাই, গাছের সংগে সময় কাটাই।গাছের পরিচর্যা করতে করতে কখন যে ঘন্টা পার হয়ে যায় বুঝতেই পারি না।
আমি মনে করি একটা বাগান শুধুমাত্র একটা বাগানই না বরং একটা মানসিক প্রশান্তির জায়গা।যেখানে গেলে মানসিক শান্তি পাওয়া যায়।
আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের আমার বাগানে নিয়ে যাই।
মাঝে মাঝে আমি আমার বাগানের ফুল গুলোকে ছিঁড়ে বিভিন্ন ভাবে সাজাতে ভালোবাসি।এটা করতে আমার খুব ভালো লাগে।আশা করছি আমার আজকের ব্লগটি সবার কাছেই ভালো লাগবে কারণ সবাই আমরা কম বেশি ফুল ভালোবাসি।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্র | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
|---|
সবাই সুস্থ থাকবেন,নিরাপদে থাকবেন।
ফুলগুলো অনেক সুন্দর দেখতে। ভাল ফটোগ্রাফি হয়েছে।
আপনাকে ধন্যবাদ।
আপনার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, ফুলগুলোর দৃশ্য খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।