চাঁদনী রাতের পেইন্টিং
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি আর্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি জল রং দিয়ে চাঁদনী রাতের একটি পেইন্টিং করেছি । আসলে জল রং দিয়ে আর্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও সময় সুযোগের অভাবে নিয়মিত করা হয় না। তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে আর্ট গুলো করতে। আসলে চাঁদনী রাত দেখতে সবার কাছেই মনে হয় ভীষণ ভালো লাগে। আমার কাছে তো চাঁদনী রাত খুবই ভালো লাগে। রং তুলির আঁচড়ে সেই চাঁদনী রাতকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । জানিনা কতটুকু করতে পেরেছি। আশা করছি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অংকন প্রণালীতে।
চাঁদনী রাতের পেইন্টিং
- আর্ট পেপার
- পেন্সিল
- রং তুলি
- রং এর প্লেট
- মাস্কিন টেপ
- বোর্ড
- পোস্টার কালার
অংকনপ্রণালী
প্রথমে একটি আর্ট পেপার নেই। তারপর বোর্ডের সঙ্গে মাস্কিন টেপ দিয়ে লাগিয়ে নেই।
তারপর পেন্সিল দিয়ে নিচের দিকে এঁকে নেই।
তারপর রং তুলি দিয়ে কালো রং করে নেই।
তারপর উপরের দিকে কালো রং করে নেই।
তারপর কালো রঙের নিচে নীল রং করে নেই।
তারপর নিচের দিকে আবারও কালো রং করে নেই।
তারপর কালো রঙের উপর রং তুলি দিয়ে আবারো এঁকে নেই।
তারপর কালো রং দিয়ে ফাঁকা অংশটি ভরাট করে নেই।
তারপর একটি গাছের কিছু অংশ এঁকে নেই।
তারপর পুরো গাছটি এঁকে নেই।
তারপর সাদা রঙ দিয়ে চাঁদ ও তারা এঁকে নেই।
তারপর গাছের ডালে একটি দোলনা এঁকে নেই।
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার চাঁদনী রাতের পেইন্টিং।
এখন আমার সিগনেচার দিয়ে দেই।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আপু আপনি ইদানিং জল রং দিয়ে খুব সুন্দর সুন্দর পেইন্টিং করছেন। আমারতো জল রং দিয়ে পেইন্টিং না করতে করতে রঙগুলো শুকিয়ে গিয়েছে। যাই হোক আপনার আজকে চাঁদনী রাতের পেইন্টিংটি খুব সুন্দর হয়েছে। ধাপগুলোও সুন্দর দেখিয়েছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপু আমিও অনেকদিন পর জলরঙ দিয়ে আর্ট করতে শুরু করেছি । মাঝে তো একদমই বাদ দিয়ে দিয়েছিলাম ।তবে রং শুকিয়ে গেলে সামান্য পানি দিলে আমার মনে হয় ঠিক হয়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
জল রং দিয়ে অঙ্কিত চাঁদনী রাতের পেইন্টিংটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার অংকনের প্রতিটা ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার পেইন্টিংটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।
চাঁদনী রাতের এক দারুণ দৃশ্য অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপু আপনার এই সুন্দর একটি পেন্টিং। আশা করি পরবর্তীতে এভাবে আরো অনেক কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করবেন আমাদের মাঝে।
ভাইয়া আপনার কাছে আমার চাঁদনী রাতের দৃশ্যটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।পরবর্তীতে চেষ্টা করবে আরো সুন্দর সুন্দর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার জন্য ।ধন্যবাদ আপনাকে।
চাঁদনী রাতের অনেক সুন্দর পেইন্টিং করেছেন। এরকম পেইন্টিং গুলো আমার খুব ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু এ ধরনের পেইন্টিং আপনার ভালো লাগে জেনে বেশ ভালো লাগল। অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সব সময়।
চাঁদনী রাতের খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর লাগছে। এই আর্ট গুলো অনেক সময় সাপেক্ষ। তারপরও সময় বের করে সুন্দর একটি পেইন্টিং করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
হ্যা আপু এই আর্ট গুলো সময় সাপেক্ষ যতটা তার থেকে বেশি ঝামেলা হলো খুব আয়োজন করে বসতে হয় ।আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে চাঁদনী রাতের পেন্টিং তৈরি করে অসাধারণ ভাবে শেয়ার করেছেন। আসলে গাছের সাথে দোলনার দৃশ্য দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। প্রতিটি স্টেপ আপনি বেশ অসাধারণ ভাবে ফটোশুট করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর ভাবে রং তুলি দিয়ে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
ভাই আপনার কাছে গাছের ডালে দোলনার দৃশ্যটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
অসাধারণ আপু আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। জল রং দিয়ে আঁকা পেইন্টিং গুলো খুব সুন্দর লাগে দেখতে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে জল রং দিয়ে চাঁদনী রাতের পেইন্টিং করেছেন ।আপনার পেইন্টিং করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো দুর্দান্ত আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া আমার আর্টটি আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
চাঁদনী রাতের পেইন্টিং করতে সকলেই অনেক বেশি ভালোবাসে তাছাড়া বর্তমান সময়ে প্রায় সকলেই চাঁদনী রাতের অনেক সুন্দর সুন্দর পেইন্টিং শেয়ার করে যাচ্ছে কমিউনিটিতে। খুবই চমৎকার একটি চাঁদনী রাতের পেইন্টিং আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি চাঁদনী রাতের পেইন্টিং আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে ভাইয়া চাঁদনী রাতের পেইন্টিং গুলো দেখতে ভালো লাগে এজন্য হয়তো সবাই শেয়ার করছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
চাঁদনী রাতের ছবিটা খুব সুন্দর হয়েছে আবার সেখানে একটা দোলনাও দেখা যাচ্ছে, চাঁদনী রাতের ড্রয়িং গুলো কিন্তু খুবই চমৎকার হয় কেননা একটা মায়াবী অনুভূতি প্রকাশ পায় এই ড্রয়িং এর মধ্যে।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন চাঁদনী রাতের দৃশ্যগুলো সত্যিই চমৎকার হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।
আপনি রঙ তুলির সাহায্যে পূর্ণিমা রাতের চাঁদের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। সাথে অসংখ্য তারা দেখা যাচ্ছে আকাশে। আমার কাছে আপনার আর্টটি বেশ ভালো লেগেছে।
আপু আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।