স্বরচিত কবিতা|| প্রিয় বাবা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত একটি কবিতা পোস্ট শেয়ার করতে এসেছি। মূলত এটি কবিতা নয় । এটি আমার মনের কিছু আবেগ ও অনুভূতি নিয়ে লেখা, যা কবিতার ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি ।জানিনা কতটুকু লিখতে পেরেছি। কাল যখন দাদার বাবার মৃত্যুর সংবাদ শুনেছিলাম তখন ভীষণ খারাপ লেগেছিল ।সারাটা দিন বিষন্নতায় ভুগেছি। কেননা কারো বাবা মারা যাবার কথা শুনলে খুবই খারাপ লাগে। কারণ সেই মুহূর্ত আমি নিজেও অতিক্রম করে এসেছি।সে এক অসহনীয় যন্ত্রণা । যার কোন সান্ত্বনা হয় না । সব সময় বাবাকে ভীষণভাবে মনে পড়ে ।রাতের বেলায় যখন ঘুম আসছিল না তখন বাবাকে হারানো সকল সন্তানের মনের কিছু কথা কবিতার ভাষায় লেখার চেষ্টা করেছি। বাবা শব্দটার মাঝে এত গভীর অর্থ লুকিয়ে রয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। বাবাকে নিয়ে যা লেখা যাবে তাই কম হয়ে যাবে ।যারা বাবা হারিয়েছে সেসব সন্তানেরাই বুঝতে পারে বাবা হারানোর বেদনা কতটুকু। যাই হোক এটি আমার সাতাশ নাম্বার কবিতা। আশা করছি কবিতাটি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে ।ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

sky-8797407_1280.jpg

source

প্রিয় বাবা


জন্ম মৃত্যু নিয়েই জীবন
এই চিরন্তন সত্য সবাই জানি।
মেনে নিতে ভীষণ কষ্ট
তারপরেও মানি।
কখনো জীবনে নতুন সদস্যের আগমন ঘটে
যাকে পরম মমতায় আঁকড়ে ধরি।
কখনো বা সবচেয়ে কাছের
আপনজনকে হারিয়ে ফেলি।
এ কষ্ট কাউকে বলার নয় ,
কাউকে বোঝাবার নয় ।
হৃদয় ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় ।
শত আর্তনাদেও যায় না ফিরে পাওয়া
সে আর কেউ নয় আমাদেরই প্রিয় বাবা।
সারাটা জীবন বাবা হারানোর বেদনা
বুকের ভেতর বাজে।
হয়তো ক্ষনিকের জন্য ভুলে থাকা যায় ,
মনে হলে হৃদয়ে তীব্র ব্যথা অনুভূত হয় ।
সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত
একটু একটু করে যদিও সেরে ওঠে ।
তারপরেও যায় না ভোলা ।
সে যে পরম আপনজন।।
যার ছায়া তলে পরম স্নেহ যত্নে
বেড়ে উঠেছি আমি,তুমি আমরা সবাই।
বটবৃক্ষ যিনি পরিবারের,
তাকে ছাড়া নিজেকে
বড্ড একা অসহায় মনে হয়।
সব কিছু থেকেও নিজেকে নিঃস্ব মনে হয়।
মনে হয় নিজের আশ্রয় হারিয়ে গিয়েছে।
বেঁচে আছি একাকী,অনন্তকালের পথে
যাকে ফিরে পেতে বার বার মন চায়,
সে আমার হারিয়ে ফেলা সবার প্রিয় বাবা।।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

বাবাকে নিয়ে লেখা কবিতাটি সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে । আসলে যারা বাবা হারিয়েছে তারাই বাবা হারানোর কষ্টটা বুঝতে পারে । ক্ষণিকের জন্য হয়তো ভুলে থাকা যায় কিন্তু মন থেকে কখনই সরানো যায় না ।একজন বাবা হারা সন্তানই বেশি বুঝতে পারে বাবার মর্ম ।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন যারা বাবাকে হারিয়েছে তারাই বুঝতে পারবে কি হারিয়েছে জীবনে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাবা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

প্রিয় বাবাকে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখলেন আপনি ভালো লাগলো পড়ে। বাবা হারানোর ব্যাথা অনেক বেশি আপু। হয়তো কখনো স্মৃতি থেকে মুছে ফেলা সম্ভব নয়। মা-বাবা দুজনে এমন সন্তানদের জন্য সারা জীবন মঙ্গল বয়ে আনে। বাবাকে স্মরণ করে আপনি সুন্দর কবিতা লিখলেন। কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ আপু বাবা মাকে হারানোর ব্যথা সন্তানের জন্য সত্যি অনেক বেশি ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাবার অনুভূতিগুলো সত্যি ভিন্ন, যতই বলা হোক না কেন মনে হয় তবুও কিছু বলা হয় নি, খুব সুন্দর লেগেছে আমার কাছে কবিতাটি। অনেক ধন্যবাদ

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বাবা শব্দটার অর্থ যে বিশাল। সে কারণেই যতই বলা হবে না কেন ততই কম হয়ে যাবে। আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লেগেছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

আপু বাবাকে নিয়ে বেশ আবেগ ঘন কবিতা আপনি আমাদের শেয়ার করেছেন। আসলে এ কথা সত্য যে যার বাবা নেই সেই বুঝে যে বাবা না থাকা কতটা কষ্টের। কবিতার প্রতিটি লাইন আমাদের বেশ ভালো লেগেছে। সেই সাথে নিচের লাইগুলো মনে হয় আমার সাথেই মিলে গেছে।

সব কিছু থেকেও নিজেকে নিঃস্ব মনে হয়।
মনে হয় নিজের আশ্রয় হারিয়ে গিয়েছে।
বেঁচে আছি একাকী,অনন্তকালের পথে
যাকে ফিরে পেতে বার বার মন চায়,
সে আমার হারিয়ে ফেলা সবার প্রিয় বাবা।।

 2 years ago 

আপু এই কবিতার প্রতিটি লাইন সকল বাবা হারা সন্তানের জন্য ।কেননা সবার মনের ভেতরে বাবাকে হারানোর যন্ত্রণা রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

দাদার বাবার মৃত্যুর খবর শুনে আমরা সবাই কষ্ট পেয়েছি আপু। আপনার লেখা কবিতা পড়ে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন কবিতার মাঝে আপনি নিজের কষ্ট গুলো আর অনুভূতিগুলো তুলে ধরেছেন। অসাধারণ ছিল আপনার কবিতা। চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া সত্যিকার অর্থেই নিজের বাবাকে হারানোর কষ্ট এবং যন্ত্রণা গুলোকেই আমি কবিতার ভাষায় লেখার চেষ্টা করেছি। আপনি বুঝতে পেরেছেন জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ঐদিন দাদার বাবার মৃত্যুর খবর শুনে আমার কাছে অনেক খারাপ লাগলো। বাবা শব্দটি এত মধুর যার বাবা নাই সে এই নাম থেকে দূরে চলে যায়। আজকে আপনি বাবাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার মাধ্যমে খুব সুন্দর করে বাবাকে নিয়ে অনুভূতি প্রকাশ করেছেন। আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। এই ধরনের কবিতাগুলো পড়লে নিজের মনের মধ্যেও বাবাকে নিয়ে জল্পনা কল্পনা আসে। সুন্দর কবিতাটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আমার অনুভূতিগুলোকে এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61916.70
ETH 1737.12
USDT 1.00
SBD 0.39