চোখের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনা....

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি।আজ এই মাত্র আমি একটি ঘটনার সাক্ষী হলাম, সেটাই আজকের পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে হাজির হলাম।

আর কয়টা দিনের মতোই সকালে পাবলিক বাসে করে অফিসের উদ্দেশ্যে যাচ্ছি। আজকের সীটটা বাসের একদম সামনে। ফাঁকা থাকলে অবশ্য আমি এই সীটটাই প্রেফার করি। বাস যখন আগারগাঁও এর রোডে তখন যাত্রী উঠান/নামানোর জন্য বাস একটু সাইড করেছে। সামনে ট্রাফিক সার্জেন্ট থাকায় বেশিক্ষণ দাঁড়াতে পারে নি। বাস চলা শুরু করেছে। যারা এই রোডে যাতায়াত করেন, তারা জানেন যে এটি চারলেন চারলেন করে আট লেনের রাস্তা। এখানে সবগুলো গাড়িই টানের উপর ই থাকে। আমাদের গাড়িটাও বেশ ভালো স্পিডেই ছিলো। হুট করে আমাদের গাড়ির বেশ কতদূর সামনের রিক্সার ডানপাশের চাকা খুলে যায় চলন্ত অবস্থাতেই..... আমাদের বাস খুব কষে ব্রেক করে, নইলে আর রক্ষা ছিলো না!! রিক্সায় এক ভদ্রলোক কোলে ছোট্ট একটা বাবু নিয়ে ছিলেন, পাশে বোরকা পরিহিতা একজন মহিলা, খুব সম্ভবত উনার ওয়াইফ ছিলেন। চাকা খুলে যাওয়ার সময় ঐ ভদ্রলোক জলদি লাফ দেন রাস্তায় কোলের বাচ্চাটিকে সহই এবং ব্যালেন্স ও করতে সক্ষম হন। কিন্তু মহিলা কিছু বুঝে ওঠার আগেই রিক্সার তলায় পরে যান। রিক্সাচালক সহ আশেপাশের কয়েকজন ছুটে এসে রিক্সাটিকে ব্যালেন্স করেন এবং মহিলাটিকে রিক্সার তল থেকে উদ্ধার করেন।




প্রথম ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নিকটবর্তী অবস্থায় আমাদের বাসটি হার্ডব্রেক করেছিলো। তাও ভাগ্য সহায় ছিলো জন্য বাসের তলায় পরে নি। কিন্তু যদি বাসের ড্রাইভার তার ব্রেক কন্ট্রোল করতে দেরি করতো, তাহলে কী ভয়াবহ পরিস্থিতিটাই হতে হতো চিন্তা করেও আমার ব্রেইন হ্যাং করছে....
এমন পরিস্থিততে আর কেউ না পরুক। সবাই সাবধানে থাকবেন। সচেতন থাকবেন। ভালো থাকবেন। সবাই সবার জন্য প্রার্থনা/দোয়া করবেন।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে উপর ওয়ালা ঐ পরিবারটিকে রক্ষা করেছেন, নাহলে ভীষণ বিপদ হয়ে যেতো। বলে না রাখে আল্লাহ মারে কে, উপর ওয়ালা রক্ষা করেছেন ওনাদের। আর ড্রাইভার বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছে। যাইহোক আমাদের সতর্কতার সাথে চলাচল করতে হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পথে ঘাটে এমন দুর্ঘটনা আজ অনেক ঘটছে। তাই এই সমস্ত দুর্ঘটনায়ড়াতে যথেষ্ট সচেতন হতে হবে আমাদের নাগরিকদের। যে কোন যানবাহন চালানোর আগে লক্ষ্য রাখতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা আর যে সমস্ত যাত্রীরা গাইতে উঠবেন তারা বারবার হলেও গাড়ি ড্রাইভারদের বলা উচিত তাদের গাড়ি ঠিক আছে কি এতে করে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। সৃষ্টিকর্তা যে আপনাদের রক্ষা করেছেন বড় বিপদ থেকে এতে হাজারো শুকরিয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38