নতুন আলু- সীম- টমেটো- বেগুন মিশালী ভর্তা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যাল্লো বন্ধুরা

|| আজ ২১ জানুয়ারি, ২০২৫|| মঙ্গলবার ||

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবারসহ বেশ ভালোই আছি। আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। পোষ্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করছি একেক দিন একেক ধরনের পোস্ট করার জন্য। আজ অবশ্য একটি মজাদার রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আজকের রেসিপিটি একদম শীতকালীন স্পেশাল ভর্তার রেসিপি বলা যায়। গরম ভাতের সাথে শীতকালীন কয়েকটি সবজি দিয়ে বানানো এই ভর্তাটি খেতে অসাধারণ হয়। আমি অবশ্য এবছরই প্রথম রান্না করেছি এই ভর্তা রেসিপি টি এবং রীতিমতো ফ্যান হয়ে গিয়েছি। আশা করবো আজকের পোষ্ট টি আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি রান্নায় চলে যাই।তার আগে এক নজরে রান্নার উপকরণ গুলোও দেখে নেই....

IMG20250116225245.jpg


IMG20250116225232.jpg




উপকরণ সমূহঃ
নতুন আলু২ টি
সীম১০/১২ টা
টমেটো২ টা
বেগুন১/৪ ভাগ
লবণপরিমাণ মতো
সয়াবিন তেলসামান্য
সরিষার তেলপরিমাণ মতো
কাচামরিচ৪/৫ টা
পেয়াজ২ টি
রসুন৬/৭ কোয়া
ধনিয়া পাতাপরিমাণ মতো


IMG20250116213725.jpg



রন্ধনপ্রণালীঃ



ধাপ-১ :

প্রথমে আমি সীমগুলো মাথা কেটে সাইডের শক্ত অংশটা ফেলে দিয়েছি। আলু গুলো কেটে নিয়েছি। একটি হাড়িতে পরিমাণমতো জল দিয়ে আলু, সীম এবং টমেটো সেদ্ধ করে নিয়েছি।

GridArt_20250121_173605842.jpg



ধাপ-২ :

টমেটো কিছুটা সেদ্ধ হয়ে এলেই হাড়ি থেকে তুলে উপরের চামড়া টা ছিলে নিয়েছিলাম। ওদিকে আলু, সীম এর পানি শুকিয়ে নিয়েছি ভালো করে, যেন গায়ে কোনো পানি না লেগে থাকে।

IMG20250116220711.jpg


IMG20250116220231.jpg



ধাপ-৩ :

এবারে প্যানে তেল দিয়ে বেগুন এবং টমেটো ভালো করে ভেজে নিয়েছি। টমেটোর মাঝে যে পানি থাকে, সেটাও ভালো করে টেনে নিয়েছি।

GridArt_20250121_173715287.jpg



ধাপ-৪ :

এবার একই প্যানে পেয়াজ, রসুন এবং মরিচ গুলো ভালো করে ভেজে নিয়েছি।

GridArt_20250121_173738107.jpg



ধাপ-৫ :

এবার বাটনাতে আলু, সীম, ভাজা বেগুন, টমেটো ভালো করে মিশিয়ে নিবো। তারপর ভাজা পেয়াজ, রসুন, কাচামরিচ এবং অনেক খানি ধনিয়াপাতা দিয়ে লবণ- সরিষার তেল দিয়ে ভালো করে মেখে পরিবেশন করবো। ভর্তাটি দেখতে যেমন তেমন হলেও, খেতে কিন্তু ভীষণ ই সুস্বাদু। যারা এখনো এভাবে ভর্তাটি খান নি, একবার অবশ্যই বানিয়ে দেখবেন।

GridArt_20250121_173803799.jpg


GridArt_20250121_175351894.jpg


পরিবেশনঃ



IMG20250116225237.jpg


IMG20250116225224.jpg



এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

20241215_214308.jpg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা : একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  
 2 years ago 

নতুন আলু- সীম- টমেটো- বেগুনের সমন্বয়ে খুবই মজাদার ভর্তা তৈরি করেছে। শীতকাল আসলে এরকম বিভিন্ন রকমের পুষ্টিকর এবং মজাদার সব সবজির সমন্বয়ে ভর্তা তৈরি করে খেতে ভালোই লাগে। মজাদার এই ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

শীতে আলু-সীম ভর্তা খাওয়া হয়ই। তবে এমন মিশালি সবজির ভর্তা টা আমি এবার ই প্রথম করেছি এবং ফ্যান হয়ে গিয়েছি।

 2 years ago 

নতুন আলু- সীম- টমেটো- বেগুন মিশালী ভর্তা রেসিপি শেয়ার করেছেন। আসলে এই বছরে এখনো নতুন আলু খাওয়া হয়নি। আপনি দেখছি নতুন আলু,সিম, টমেটো মিশালী ভর্তা করেছেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল।

 2 years ago 

খেতে ভীষণ মজার হয়েছিলো ভাই। বাসায় একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন।

 2 years ago 

এত মজাদার ভর্তা তৈরি করেছেন দেখে তো আমার অনেক লোভ লাগলো। রেসিপিটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। এরকম ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। শীতকালে গরম ভাতের সাথে ভর্তা হলে আর কিছুরই প্রয়োজন হয় না।

 2 years ago 

আসলেই আপু, গরম ভাতের সাথে এমন ভর্তা থাকলে বেশ তৃপ্তি নিয়েই খাওয়া হয়ে যায় 😋😋

 2 years ago 

যেকোনো ভর্তা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তবে এভাবে কখনো মিশালি ভর্তা খাওয়া হয়নি। একদিন তৈরি করব বাসায়। কারণ ভর্তা আমার খুবই প্রিয়। ধন্যবাদ আপু কয়েক প্রকার সবজি দিয়ে মিশালি ভর্তা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্যই একদিন ট্রায় করবেন আপু। আশা করছি আশাহত হবেন না। ধনিয়াপাতা দিতে ভুলবেন না যেন। বানালে জানাবেন কেমন লেগেছে। 😋

 2 years ago 

আপু এমন পাঁচমেশালি সবজির ভর্তা দেখে খুব খেতে ইচ্ছে করছে। শীতের সময়ে এই ভর্তা খেতে দারুণ লাগে। সকাল বেলা গরম ভাতের সাথে এই ধরনের ভর্তা হলে খুব ভালো হয়। এবার এখনও ভর্তা তেমন বেশি খাওয়া হয়নি। তবে একদিন আমিও তৈরি করে নেবো। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। এভাবে বানিয়ে ট্রায় করলে আশা করছি আপনার কাছেও ভালোই লাগবে।

 2 years ago 

আপনি খুব মজাদার ভর্তা তৈরি করলেন। এই ভর্তা রেসিপি টা দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে খুব দারুণ মজাদার হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনার এই ভর্তা রেসিপি টা। গরম ভাতের সাথে কিন্তু ভর্তা হলে খুব ভালোই লাগে খেতে। আপনার রেসিপি আমার অনেক পছন্দ হয়েছে।

 2 years ago 

আসলেই অনেক বেশি মজার ছিলো ভাই ভর্তা টা খেতে। 😋😋

 2 years ago 

Screenshot_2025-01-21-18-22-52-24_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-21-18-22-27-03_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-21-18-22-07-59_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-21-18-21-33-51_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-21-18-19-41-56_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-21-18-19-11-86_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-21-18-18-31-35_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-21-18-14-34-51_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 years ago 

অনেক সুস্বাদু ভর্তা রেসিপি আমাদের মাঝে নিয়ে এসেছেন। আমিও ভর্তা জাতীয় রেসিপি গুলো অনেক অনেক বেশি পছন্দ করে থাকি। আপনি কিন্তু বেশ চমৎকার ভাবেই মজাদার এই রেসিপি তৈরি করে দেখিয়েছেন। এখানে অনেক নতুন সবজি ব্যবহার করেছেন। তবে টমেটো রয়েছে তাই মনে করি অনেক সুস্বাদু হবে।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভর্তা পছন্দ করে না এরকম মানুষ খুব কম আপু। গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে যা লাগে কি আর বলবো। আমার তো প্রায় সকালে ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়। বেশ কিছু সবজি একসাথে ভর্তা করে শেয়ার করেছেন। এভাবে ভর্তা করে খেতে অনেক মজাদার হয়। মজাদার ভর্তা রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এটা একদম সঠিক কথা বলেছেন! ভর্তা পছন্দ করে না, এমন মানুষ খুব কমই আছে!

 2 years ago 

যে কোন ধরনের ভর্তা আমার খুব পছন্দের। আপনি মিশালী ভর্তা তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। টমেটো বেগুন দিয়ে মিশালী ভর্তা তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আসলে গরম ভাতের সাথে ভর্তা খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মিশালী ভর্তা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজিম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.55
ETH 1852.67
USDT 1.00
SBD 0.39